কুমিল্লা বাঁচাও মঞ্চ এবং কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঐক্য সংহতি পরিষদের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জননেতা মনিরুল হক চৌধুরী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অ্যাডভোকেট নাজমুল শাহাদাত। ইফতার মাহফিলে কুমিল্লার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন এবং শাহা মোহাম্মদ সেলিমসহ অনেকেই উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মনিরুল হক চৌধুরী তাঁর বক্তব্যে সমাজের উন্নয়ন এবং ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেন, “এই ধরনের আয়োজন আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং সামাজিক সংহতি বৃদ্ধি করে।”
ইফতার মাহফিলে কুমিল্লার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেছেন। আলোচনা শেষে সবাই একসঙ্গে ইফতার করেন, যা আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
এই ধরনের উদ্যোগ সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে আয়োজকদের আশা।

নাজমুল হাসান :