প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

র‌্যাব-১১ ও জেলা গোয়েন্দা শাখা কুমিল্লা কর্তৃক যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মো: সাখাওয়াত হোসেন (হৃদয়) স্ট্যাফ রিপোর্টার

গত ১০ এপ্রিল ২০২৫ তারিখ রাতে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ও জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আলেখারচর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে মোঃ আব্দুর রহিম (২৭) নামক ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ১৮৫ বোতল ফেন্সিডিল, ০৪ কেজি গাঁজা, ০২ বোতল বিদেশী মদ ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়।

লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয় নিশ্চিত করেন র‌্যাব-১১।

 

প্রাথমিক ভাবে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ আব্দুর রহিম (২৭) নোয়াখালী জেলার চরজব্বার থানার চর ওয়াবদা গ্রামের মিজান উদ্দিন এর ছেলে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ফেন্সিডিল, গাঁজা ও বিদেশী মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

 

জেলা গোয়েন্দা শাখা ও র‌্যাব-১১  কুমিল্লা কর্তৃক ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়।

মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১  ও জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লা এর অভিযান অব্যাহত থাকবে।

 

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

প্রিন্ট করুন