আঞ্চলিক সাংবাদিকতার সীমা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গর্বিত পদচারণা কুমিল্লার কাগজের। জাতিসংঘের সাধারণ অধিবেশনে দ্বিতীয়বারের মতো সংবাদ সংগ্রহ ও প্রকাশের সুযোগ পেয়েছেন পত্রিকাটির সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম হৃদয়। বাংলাদেশের কোনো আঞ্চলিক দৈনিকের জন্য এটি এক অনন্য ইতিহাস।
সম্পাদক হৃদয় বলেন, “আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ও আমার পরিবার আজ আমেরিকার নাগরিক। কুমিল্লার প্রতি ভালোবাসা থেকেই কুমিল্লা বিভাগ ও বিমানবন্দরের দাবিতে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছি।” শৈশবের স্মৃতিমাখা কুমিল্লার টান তাঁকে আজও আবেগে ভাসায়।
জাতিসংঘ অধিবেশনের সংবাদ কুমিল্লার কাগজের প্রিন্ট ও অনলাইন সংস্করণে প্রকাশিত হবে। এই ঐতিহাসিক অর্জনের সাক্ষী হতে চোখ রাখুন কুমিল্লার কাগজে।

নিজস্ব প্রতিবেদক