বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সাবেক অধিনায়ক তামিম ইকবাল নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, অভিযোগ তুলেছেন সরকারের হস্তক্ষেপ ও নির্বাচন ফিক্সিংয়ের।
অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব এক সাক্ষাৎকারে এসব অভিযোগের জবাবে বলেন, নির্বাচনে অংশ নিলে জাতীয় নির্বাচনের পর ‘পরিণতি’ দেখানো হবে—এমন হুমকির কল রেকর্ড তাদের হাতে রয়েছে।
তিনি আরও দাবি করেন, বিএনপির পক্ষ থেকে কাউন্সিলর ও ডিসিদের উপর চাপ প্রয়োগের চেষ্টা হয়েছে, কিন্তু তারা সফল হননি।
আসিফ জানান, ক্লাব ক্যাটাগরি নিয়ে বিভাজন, কমিটমেন্ট না রাখা এবং সংগঠকদের মধ্যে মতবিরোধের কারণে নির্বাচন কার্যকর হয়নি।
শেষে তিনি বলেন, “আমি হেড টু হেডে বসতে রাজি আছি, সকল কাগজপত্র নিয়ে।”

অনলাইন ডেস্ক :