প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

ডেঙ্গু কেড়ে নিল ময়নামতি মেডিকেলের পরিচালক ডা ফাহমিদা আজিম কাকলীর প্রাণ

নিজস্ব প্রতিবেদক :

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক, বিশিষ্ট নারী চিকিৎসক ডা. ফাহমিদা আজিম কাকলি আর নেই। রবিবার (২৩ নভেম্বর) ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, ডা. ফাহমিদা আজিম কাকলী বেশ কিছুদিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মানবিক চিকিৎসক।

 

তার মৃত্যুতে কুমিল্লার চিকিৎসা মহলে শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন কুমিল্লা মহানগরের সভাপতি ডা. নজরুল ইসলাম শাহীন এক শোকবার্তায় বলেন, “ডা. ফাহমিদা আজিম কাকলী ছিলেন একজন নিবেদিতপ্রাণ চিকিৎসক ও দক্ষ প্রশাসক। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

 

ডা. ফাহমিদা আজিম কাকলীর মৃত্যুতে কুমিল্লার স্বাস্থ্যখাতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

প্রিন্ট করুন