প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

গণভোট অধ্যাদেশ অনুমোদিত

অনলাইন ডেস্ক :

গণতান্ত্রিক অংশগ্রহণের নতুন অধ্যায় সূচিত হলো আজ। উপদেষ্টা পরিষদ অনুমোদন দিয়েছে বহুল প্রতীক্ষিত গণভোট অধ্যাদেশ-২০২৫ এর খসড়া নীতিমালা। মঙ্গলবার সকাল ১১টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

 

এর আগে, গত ২০ নভেম্বর অনুষ্ঠিত বৈঠকে উপদেষ্টা পরিষদ গণভোট আইন অনুমোদন করে। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে প্রস্তাবিত সংস্কারগুলোর বিষয়ে জনগণের মতামত নিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্ত নেয় সরকার। এই সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় আইন প্রণয়নের অংশ হিসেবে আজকের বৈঠকে অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হলো।

 

সরকারের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, কয়েক কার্যদিবসের মধ্যেই অধ্যাদেশটি চূড়ান্ত অনুমোদন পাবে। সেই ধারাবাহিকতায় আজকের বৈঠক গণভোট আয়োজনের আইনি ভিত্তি নিশ্চিত করলো।

 

এই অধ্যাদেশের মাধ্যমে জনগণের মতামতকে সাংবিধানিক কাঠামোর মধ্যে আনতে যাচ্ছে সরকার, যা ভবিষ্যতের নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

প্রিন্ট করুন