প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

চৌদ্দগ্রামে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া 

স্টাফ রিপোর্টার

 

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় চৌদ্দগ্রামে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আসর পৌর এলাকার উত্তর ফালগুনকরা হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে হাফেজ এবং এতিম ছাত্ররা বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট দিদার হোসেন, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন আলম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওসমান গনি, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, সহ-সভাপতি ইয়াছিন কবির, আবদুল সালাম, দিদারুল আলম, সাধারণ সম্পাদক বিপুল মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াং, সাংগঠনিক সম্পাদক দিদার মোহাম্মদ শামিম, কৃষকদলের সভাপতি নাসির হাজারী, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সম্রাট মোল্লা, টিটু চৌধুরী, জয়নাল মোল্লা ও স্বপন ভুঁইয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা, দেশের সার্বিক শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

প্রিন্ট করুন