প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

বিজয় দিবসে তেলীগ্রামে জামায়াতের আলোচনা ও দোয়া

সাইদুল হক, চৌদ্দগ্রাম প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা চিওড়া ইউনিয়নের তেলীগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউনিটের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৬ ডিসেম্বর সন্ধ্যায় তেলীগ্রামের ধোড়করা রেসিডেন্সিয়াল স্কুলের হল রুমে স্বাধীনতা সংগ্রামে রক্তক্ষয়ী যুদ্ধে শহিদদের স্মরণে এই কর্মসূচি পালন করা হয়।

তেলীগ্রাম গ্রাম কমিটির আহবায়ক আলী আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিওড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক নেতা মেজবাহ উদ্দিন চৌধুরী নয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চিওড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হুমায়ুন কবির সুজন, ইউনিয়ন শৃঙ্খলা বিভাগের সেক্রেটারি রিয়াদ উদ্দিন আবির, ইউনিয়ন যুব বিভাগের সাবেক সভাপতি শফিউল ইসলাম জিয়া এবং ঢাকা উত্তর টঙ্গি থানা যুব বিভাগের সভাপতি নাজিম উদ্দীন ফয়সাল।

প্রধান অতিথির বক্তব্যে মেজবাহ উদ্দিন চৌধুরী নয়ন বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে আমাদের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসগুলো পালন করতে দেওয়া হয়নি। জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে আজ আমরা একত্রে বসার সুযোগ পেয়েছি। অথচ এই দীর্ঘ সময়ে অত্যাচার, নির্যাতন, মামলা ও হামলার মাধ্যমে আমাদের ঘরবাড়ি ছাড়া করা হয়েছে। ২৪ জুলাই যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি, তিনি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করেন।

তেলীগ্রাম ইউনিটের সভাপতি মো. ইয়াসিনের সার্বিক ব্যবস্থাপনায় এবং ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে তেলীগ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. আবু তাহেরকে গণসংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

 

প্রিন্ট করুন