প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

লালমাইয়ে ১২ শত শীতার্তকে কম্বল দিল মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশন

মাইন উদ্দিন :

লালমাই উপজেলার মানবিক সংগঠন মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার ৯টি ইউনিয়ন, এতিমখানা ও অসহায় শীতার্তদের মাঝে ১২০০টি কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, বিকেল ৩টায় হরিশ্চরস্থ ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত এ মহতী কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা হাজী মোঃ ফরহাদ হোসেন।

 

অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, দোয়া ও মোনাজাত। সভাপতিত্ব করেন হাজী মোঃ ফরহাদ হোসেন।

সঞ্চালনায় ছিলেন ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক মোঃ নোমান হোসেন।

উপস্থিত ছিলেন পেরুল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গনি রিংকু, উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সাংগঠনিক সুমন শিকদার, উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত আহ্বায়ক মোঃ কামরুল হাসান, ছাত্রদল নেতা মুন্না ও হাবিব, যুবদল নেতা এরশাদ মজুমদার ও বাহারুল আলম বাহারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

 

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন জানান, এটি তাদের ষষ্ঠবারের মতো শীতবস্ত্র বিতরণ কার্যক্রম।

এবার উপজেলার ৯টি ইউনিয়নে ১০০টি করে কম্বল, বিভিন্ন এতিমখানায় ১১টি করে কম্বল এবং গরীব ও অসহায়দের মাঝে মোট ১২০০টি কম্বল বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠান শেষে মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের কল্যাণ ও দেশের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

প্রিন্ট করুন