প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

চৌদ্দগ্রামে হাদী হত্যার প্রতিবাদে উত্তাল ছাত্রজনতা

মোহাম্মদ সাইদুল হক

 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের সম্মুখ সারির অন্যতম যোদ্ধা মো শরীফ ওসমান হাদীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও দ্রুত শাস্তি নিশ্চিতের দাবিতে কুমিল্লার চৌদ্দগ্রামে বিক্ষোভ মিছিল করেছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্রসমাজ ও সর্বস্তরের জনগণ। বিক্ষোভকারীদের প্রতিবাদী স্লোগানে এ সময় প্রকম্পিত হয়ে ওঠে পুরো চৌদ্দগ্রাম বাজার এলাকা।

শুক্রবার ১৯ জুলাই জুমার নামাজ শেষে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারস্থ ইসলামী ব্যাংকের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর মাথায় হায়দার শপিং কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের মেধাবী শিক্ষার্থী ও ছাত্রনেতা মো মোজাম্মেল হক। তিনি বলেন শহীদ শরীফ ওসমান হাদীর রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। দ্রুত খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চৌদ্দগ্রাম উপজেলা সমন্বয়ক মো মামুন মজুমদার। তিনি বলেন বিচারহীনতার সংস্কৃতিই এ ধরনের হত্যাকাণ্ডের জন্ম দিচ্ছে। অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনতে হবে।

এ সময় বক্তব্য দেন সাবেক উপজেলা ছাত্রনেতা আব্দুল্লাহ মোহাম্মদ মাছুম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো জাহিদ তালুকদার। তারা বলেন ছাত্রজনতা ঐক্যবদ্ধ থাকলে কোনো অন্যায় শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।

সমাবেশে বিপ্লবী কবিতা বল বীর আবৃত্তি করেন মো ইমাম হোসাইন। পরে জুলাই আন্দোলনের যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মুনাজাত পরিচালনা করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী মো কামরুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা লিয়াকত শিকদার আব্দুল্লাহ আল মামুন মিশু হারুনুর রশিদ ভূঁইয়া রেজাউল করিম রাজিম হাফেজ মর্তুজা মজুমদার কাজী ইমতিয়াজ উদ্দিন এডভোকেট সাইফ উদ্দীন মজুমদার মো সাইফুল্লাহ মাহমুদ ছাত্রনেতা ফাহিম আহমেদ মোহাম্মদ হোসাইন ক্যাডেট আরাফাত হোসেন মারুফ আহমেদ হুসাইন ইবনে কবির রাসেল আহমেদ জিএম ফয়সাল করিম শামীম মো সাইফুল ইসলাম মো শাহাদাৎ মাহমুদ হানজালা প্রমুখ।

প্রিন্ট করুন