চৌদ্দগ্রাম কুমিল্লায় উৎসবমুখর ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে ১নং কাশিনগর ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে আয়োজিত প্রাইজ মানি কলাবাগান প্রিমিয়ার লীগ KPL সিজন ৩। বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর রাতে উপজেলার কাশিনগর ইউনিয়নের কলাবাগান মাঠে এই শর্টপিস ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলা সাবেক আমীর শাহ মোহাম্মদ মিজানুর রহমান, চৌদ্দগ্রাম উপজেলা সাবেক সভাপতি ও কুমিল্লা মহানগর ইসলামী ছাত্র শিবিরের সাবেক প্রচার সম্পাদক মোঃ মনির হোসাইন, ১নং কাশিনগর ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ মহসিন কবির, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও ৪নং শ্রীপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ রবিউল হোসেন, ১নং কাশিনগর ইউনিয়ন যুব বিভাগের উপদেষ্টা শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা পূর্বের সাবেক অর্থ সম্পাদক ও ৪নং শ্রীপুর ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি ইকবাল হোসেন মজুমদার, ১নং কাশিনগর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ইয়াকুর আলী, কাশিনগর ৯নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আবুল কালামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট শাহজাহান বলেন খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে। এমন আয়োজন সুস্থ সংস্কৃতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি কলাবাগান প্রিমিয়ার লীগের ধারাবাহিক সাফল্য কামনা করেন।
কলাবাগান বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি ও ১নং কাশিনগর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ জহিরুল আলম সুমনের সভাপতিত্বে এবং কলাবাগান প্রিমিয়ার লীগ ২০২৫ পরিচালনা কমিটির চেয়ারম্যান ও ৯নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি মোঃ জাকারিয়া আলমের সঞ্চালনায় উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী ম্যাচে কাকড়ি একাদশের দেওয়া ৬৪ রানের লক্ষ্য দুর্দান্ত ব্যাটিংয়ে অতিক্রম করে কলাবাগান নাইট রাইডার্স সেকেন্ড রাউন্ড নিশ্চিত করে। একই দিনে অপর ম্যাচে কিংস এলিবেন কলাবাগানকে ১০ ওভারে ৮০ রানের লক্ষ্য তাড়া করে পরাজিত করে সেকেন্ড রাউন্ড নিশ্চিত করে মিতালি কিংস স্টার।
স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে পুরো মাঠ ছিল দর্শকদের উচ্ছ্বাসে মুখর। আয়োজকরা জানান কলাবাগান প্রিমিয়ার লীগ KPL সিজন ৩ এর পরবর্তী ম্যাচগুলো আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় হবে।

সাইদুল হক