প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

গোসাই পুষ্কুরণীতে গফুর ভূইয়ার পক্ষে বিএনপির গণসংযোগে জনসমর্থনের জোয়ার

মাইন উদ্দিন, লালমাই প্রতিনিধি

 

কুমিল্লা ১০ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আবদুল গফুর ভূইয়ার পক্ষে নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার লালমাই উপজেলার ৪নং ভূলইন দঃ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গোসাই পুষ্কুরণী এলাকায় এ গণসংযোগ কর্মসূচি পালিত হয়। স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

গণসংযোগে উপস্থিত ছিলেন ভূলইন দঃ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। এ সময় লালমাই উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাকসুদুর রহমান মাসুদ, বৃহত্তর ভূলইন ইউনিয়নের সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক ও ৪নং ভূলইন দঃ ইউনিয়নের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, ইউনিয়ন বিএনপির সিনিয়র সদস্য কবির হোসেন, লালমাই উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ৪নং ভূলইন দঃ ইউনিয়ন বিএনপির সিনিয়র সদস্য মাস্টার আবুল খায়ের মজুমদার উপস্থিত ছিলেন।

এছাড়াও ৮নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক শাহ আলাম, সাংগঠনিক সম্পাদক রহমত উল্যাহ, ওয়ার্ড বিএনপির সদস্য রুবেল হোসেনসহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

গণসংযোগকালে নেতৃবৃন্দ গ্রামের সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে বিএনপির পক্ষে ভোট প্রার্থনা করেন। তারা বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং কুমিল্লা ১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আবদুল গফুর ভূইয়ার জন্য দোয়া চান।

এ সময় বক্তারা বলেন, বিএনপি জনগণের দল। জনগণের ভোটে নির্বাচিত হয়ে এলাকার অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও জনকল্যাণমূলক কাজ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তারা। গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

প্রিন্ট করুন