কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় পার্টি (কাজী জাফর) এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা মাঠে আয়োজিত এই মানবিক কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী মোহাম্মদ নাহিদ।
অনুষ্ঠানে কাজী নাহিদ বলেন, “আমার চাচা সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ উপপ্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রী হয়েও চৌদ্দগ্রামের মানুষকে কখনো ভুলে যাননি। তিনি সবসময় বলতেন—‘চৌদ্দগ্রামের জনগণের সুখে-দুঃখে থাকতে হবে, তাদেরকে ভুলে গেলে চলবে না।’ আমি আজ আপনাদের সামনে কথা দিয়ে যাচ্ছি—আমি আপনাদের সাথে আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “এই চৌদ্দগ্রামে কাজী জাফর আহমেদ বহু স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। ৪০ বছর আগে যখন এখানে রাস্তাঘাটের অভাব ছিল, তখন তিনি বড় বড় রাস্তাঘাট নির্মাণ করে গেছেন। তাঁর উন্নয়নমূলক কাজ আজও চৌদ্দগ্রামের মানুষের মনে গেঁথে আছে।”
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঢাকা লনগন ভ্যালি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট মোয়াজ্জেম এইচ চৌধুরী। সভাপতিত্ব করেন ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নাসির উদ্দিন ভূঁইয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ চৌধুরী পাশা, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খবির আহমদ মজুমদার, উপজেলা সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক পাটোয়ার, আলকরা ইউনিয়নের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিপন, নেতা মোঃ খোকন, চেরু মিয়া মজুমদার, অলিউর রহমান পাটোয়ারী, জব্বার পাটোয়ারী, আব্দুল কুদ্দুস, ইয়াসিন ভুইয়া, যুব সংগঠনের নেতা মাহফুজ ভূঁইয়া, যুবসংহতির সভাপতি ফারুক ফরাজি, ছাত্রনেতা মিজানুর রহমান, আতাউল ইসলাম, ইমরান হোসেন, মোহাম্মদ সাদেক, মাহফুজ আলম, হৃদয় খান, সালাম মোল্লা, এবাদুল হক সহ ইউনিয়ন জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে শতাধিক শীতার্ত মানুষ উপকৃত হন। মানবিক এই উদ্যোগে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ ও কৃতজ্ঞতা প্রকাশ পায়।

নিজস্ব প্রতিবেদক :