প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

কুমিল্লা মডেল বিশ্বজয়ী বার্ডকে ঘিরে এএইচকে স্যাটেলাইট সিটির ঘোষণা

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, “ড. আখতার হামিদ খান ছিলেন এই অঞ্চলের জন্য এক আশীর্বাদস্বরূপ। তাঁর হাত ধরেই কুমিল্লা হয়েছে বিশ্বজুড়ে পরিচিত। বার্ড প্রতিষ্ঠা করে তিনি কুমিল্লাকে পৃথিবীর গবেষণাগারে রূপান্তর করেছেন।” মঙ্গলবার (১৭ জানুয়ারি) নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের ফিরোজপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, “ড. আখতার হামিদ খানের কুমিল্লা মডেল আজ বিশ্বজুড়ে সমাদৃত। দেশ-বিদেশের বহু গবেষক বার্ডে এসে প্রশিক্ষণ ও গবেষণা করেন। আমি চাই এই ঐতিহ্য আরও বিস্তৃত হোক। কোটবাড়িকে ঘিরে আমার আলাদা পরিকল্পনা রয়েছে। এখানে ‘এএইচকে স্যাটেলাইট সিটি’ নামে একটি আধুনিক নগরী গড়ে তোলা হবে, যা হবে উন্নয়নের নতুন দিগন্ত।”

 

মনিরুল হক চৌধুরী আরও বলেন, “গণতন্ত্রের মা, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের মুক্তিকামী জনগণের প্রেরণা। তিনি কখনো জালিমের সঙ্গে আপোষ করেননি। তাঁর ইস্পাত কঠিন নেতৃত্বই আমাদের অনুপ্রেরণা। আগামীর বাংলাদেশ গড়তে বিএনপি নেতৃত্ব দিতে প্রস্তুত।”

 

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া, সদস্য হাজী সিদ্দিকুর রহমান, দক্ষিণ থানা বিএনপির আহ্বায়ক হানিফ মিয়া, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুল্লাহ, মহানগর বিএনপি নেতা সোহেল মজুমদার, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, ছাত্রদল নেতা নুর মোহাম্মদ মজুমদারসহ জেলা ও মহানগরের নেতাকর্মীরা।

 

দোয়া মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়।

প্রিন্ট করুন