প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর ঘোষণা জালিমের সাথে কখনো আপোষ নয়

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা নগরীর ১২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে হোচ্ছামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।

 

দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী।

যুবদল নেতা মহিউদ্দিন হোসেন ও সাইফুল ইসলাম রনির সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজীব, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ছুটিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

দোয়া পূর্ববর্তী সংক্ষিপ্ত বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, গণতন্ত্রের মা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন মুক্তিকামী জনগণের প্রকৃত নেত্রী। তিনি কখনো জালিমের সাথে আপোষ করেননি। তার ইস্পাত কঠিন নেতৃত্বের অনুপ্রেরণা থেকেই বিএনপি আগামীর বাংলাদেশ গড়ে তুলবে।

তিনি উপস্থিত সকলের কাছে তারেক রহমান ও জিয়া পরিবারের জন্য দোয়া প্রার্থনা করেন।

 

দোয়া মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। আবেগঘন পরিবেশে নেতাকর্মীরা তার আত্মার শান্তি কামনায় হাত তুলে মোনাজাতে অংশ নেন।

প্রিন্ট করুন