প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় সেনা অভিযানে অস্ত্রসহ আটক একজন

সঞ্জয় শীল :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ একজনকে গ্রেফতার করেছে।

 

সোমবার দুপুরে (০৯ ফেব্রুয়ারি ২০২৬) ১২ বীর সেনা বাহিনীর মেজর মো. সানিউল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ১৬ রাউন্ড এ্যানেমোশন ও একটি শর্ট গান উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃতকে নবীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

গ্রেফতারকৃত ব্যক্তি গোপালগঞ্জ সদর থানার সুকতাইল গ্রামের মৃত ইয়াকুব আলী বিশ্বাসের ছেলে।

 

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতকে জেলা কারাগারে পাঠানো হবে।

প্রিন্ট করুন