ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ধানের শীষ প্রতিকের এমপি পদ প্রার্থী এডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নানকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছে গণঅধিকার পরিষদ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার সন্ধ্যায় (১০ ফেব্রুয়ারি ২০২৬) নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ বাস স্টেশনস্থ গণঅধিকার পরিষদের কার্যালয়ে এ সমর্থন ঘোষণা করা হয়।
এডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, “আমরা ইনশাল্লাহ, নবীনগরবাসীর ভোটে নিরংকুশ বিজয় লাভ করবো। আজকে গণঅধিকার পরিষদ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের আনুষ্ঠানিক সমর্থন ঘোষণায় আমি উনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।”
এসময় গণঅধিকার পরিষদ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরাসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সঞ্জয় শীল :