কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে বেসরকারি ফলাফলে জামায়াত মনোনীত প্রার্থী ড. আবদুল্লাহ মোহাম্মদ তাহের দাঁড়িপাল্লা প্রতীকে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। বিএনপি মনোনীত প্রার্থী কামরুল হুদা ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করলেও ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন কেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা ধারাবাহিকভাবে এগিয়ে আছে।
চৌদ্দগ্রাম উপজেলার ১৩ ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া ফলাফলে দেখা যায়, গুনবতী ইউনিয়নের দক্ষিণ শ্রীপুরে দাঁড়িপাল্লা পেয়েছে ৩০৭৩ ভোট, ধানের শীষ ২২৮ ভোট।
শুভপুর ইউনিয়নের উনকোটে দাঁড়িপাল্লা ২৪২৭ ভোট, ধানের শীষ ১৩২৫ ভোট।
উজিরপুর ইউনিয়নের চান্দশ্রীতে ধানের শীষ ২১১৯ ভোটে এগিয়ে গেলেও অধিকাংশ কেন্দ্রে দাঁড়িপাল্লা এগিয়ে।
আলকরা ইউনিয়নের রাজবল্লভপুরে দাঁড়িপাল্লা ৪৮২৮ ভোট, ধানের শীষ মাত্র ৭১ ভোট।
পৌরসভার জয়ন্তীনগরে দাঁড়িপাল্লা ১৬৮৫ ভোট, ধানের শীষ ৯৪৭ ভোট।
মুন্সীরহাটের দেড়কোটায় দাঁড়িপাল্লা ২০৩৪ ভোট, ধানের শীষ ২৮৬ ভোট।
চিওড়া ইউনিয়নের সাঙ্গিস্বরে দাঁড়িপাল্লা ১৪৫৫ ভোট, ধানের শীষ ৯০৯ ভোট।
বাতিসা ইউনিয়নের কুলিয়ারায় দাঁড়িপাল্লা ২১৫৭ ভোট, ধানের শীষ মাত্র ১৯৪ ভোট।
মোট ফলাফলে দেখা যাচ্ছে, চৌদ্দগ্রামের অধিকাংশ ইউনিয়ন ও পৌরসভায় দাঁড়িপাল্লা প্রতীক বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে।

নিজস্ব প্রতিবেদক :