কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদীয় নির্বাচনের ভোটগণনা শেষ হয়েছে। এ আসনের মোট ১১৬টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১,৭২,০০০ ভোট। অন্যদিকে ট্রাক প্রতীকের প্রার্থী জসীমউদ্দীন পেয়েছেন ২৬,০০০ ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। একই দিনে দেশজুড়ে অনুষ্ঠিত হয়েছে গণভোটও।
এ আসনের ফলাফলকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সমর্থকরা আনন্দ মিছিল ও উল্লাসে ফেটে পড়েছেন।

নিজস্ব প্রতিবেদক :