কুমিল্লার হোমনা উপজেলার ওপারচর গ্রামের কৃতি সন্তান ডাঃ মোহাম্মদ লোকমান হেকিম সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেছেন। সোমবার বিকেলে জারি করা সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি এই পদোন্নতি পান।
এফসিপিএস ও এমডি (মেডিসিন) ডিগ্রিধারী এই চিকিৎসক দীর্ঘদিন ধরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ছাত্রজীবন থেকেই তার মেধা, অধ্যবসায় ও মানবসেবার প্রতি নিবেদন ছিল সুস্পষ্ট। চিকিৎসা পেশায় সততা, দক্ষতা এবং রোগীবান্ধব আচরণের জন্য তিনি সহকর্মী ও সাধারণ মানুষের কাছে সুনাম অর্জন করেছেন।
তিনি ওপারচর গ্রামের মরহুম তোতা মিয়া ব্যাপারীর মেজো ছেলে। তার এই অর্জনে হোমনা উপজেলা ও ওপারচর গ্রামের মানুষ গর্বিত ও আনন্দিত। এলাকাবাসী তার উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মজীবন কামনা করেছেন। আল্লাহ তায়ালা যেন তাকে মানবসেবায় আরও বৃহৎ পরিসরে কাজ করার তাওফিক দান করেন, সেই দোয়া সবার।

মোঃ তারিকুল ইসলাম :