প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

নবীনগরে দূ’র্বত্তে’র গু-লি-তে যুবক আহত

সঞ্জয় শীল :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বড়িকান্দি ইউনিয়নের থোলাকান্দিতে দূর্বত্তদের ছোঁড়া এলোপাতারি গুলিতে আহত হয়েছেন ইমন (২০) নামের এক যুবক।

রবিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে সিএনজি চালিত অটোরিক্সা থেকে দূর্বত্তরা গুলি চালায় বলে স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে।

 

গুলিতে আহত ইমনকে দ্রুত স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত ইমন থোলাকান্দি খাঁ বাড়ির হোসেন মিয়ার ছেলে।

 

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, গুলির ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

প্রিন্ট করুন