প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

তিতাসে ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত

হালিম সৈকত :

ডায়াবেটিসকে জানুন, ব্যবস্থা নিন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার তিতাস ডায়াবেটিক সমিতির আয়োজনে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৮ ফেব্রুয়ারি সকাল ১১টায় উপজেলার বন্দরামপুরস্থ তিতাস ডায়াবেটিক হাসপাতাল হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন তিতাস ডায়াবেটিক সমিতির নির্বাহী সদস্য জনাব শাহ আলম। স্বাগত বক্তব্য রাখেন সমিতির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া। তিনি ডায়াবেটিস রোগ, সচেতনতা এবং প্রতিরোধের গুরুত্ব তুলে ধরেন।

 

এসময় আরো বক্তব্য দেন সমিতির মেডিকেল অফিসার ডাক্তার অর্জুন চন্দ্র চৌধুরী, সাংবাদিক হালিম সৈকত, হাসপাতালের কোষাধ্যক্ষ নোমান প্রমুখ। সভায় নির্বাহী সদস্য মাহাবুব, জসিম উদ্দিন এবং আজীবন সদস্য মনির হোসেন (মজনু মিয়া) উপস্থিত ছিলেন।

 

আলোচনা শেষে অতিথিবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গৌরীপুর হোমনা সড়কে এক সচেতনতামূলক র‍্যালিতে অংশগ্রহণ করেন।

প্রিন্ট করুন