প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

বরুড়ায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স ঘোষণা

নাসির উদ্দিন :

কুমিল্লার বরুড়া উপজেলায় মাদকবিরোধী কঠোর অবস্থান ঘোষণা করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম। তিনি জানিয়েছেন, মাদক কারবারিদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে অভিযান অব্যাহত থাকবে।

 

শনিবার গালিমপুর ইউনিয়নের বনকরা গ্রামে পুলিশের বিশেষ অভিযানে শরীফ (৩১), ওয়াদুদ মিয়ার ছেলে, নিজ বাড়ি থেকে গ্রেফতার হন। অভিযানে নেতৃত্ব দেন এসআই তাজুল ইসলাম। এ সময় শরীফের কাছ থেকে ৪১ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ১,১০০ টাকা জব্দ করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত শরীফের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ওসি আজহারুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না।”

 

এলাকাবাসী পুলিশের এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের ধারাবাহিক পদক্ষেপ কামনা করেছেন।

প্রিন্ট করুন