প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক :

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের পাহাড়ের গো মসজিদ বাড়ির মো. তারেক (৪৮) বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) ভোরে বাহরাইনের একটি ড্রাইডক শিপইয়ার্ডে ডিউটির সময় এ হামলার ঘটনা ঘটে।

 

নিহত তারেক প্রায় ২৭ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন। পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তিনি নিয়মিত দেশে রেমিট্যান্স পাঠাতেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

 

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ফুফাতো ভাই মোশারফ হোসেন, যিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উপপরিচালক হিসেবে কর্মরত। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

 

পরিবার সূত্রে জানা গেছে, মরদেহ দেশে আনার বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে। প্রবাসী তারেকের মৃত্যুতে স্থানীয় এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

প্রিন্ট করুন