পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর কক্ষে আয়োজিত এ মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সংক্ষিপ্ত আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিন মোহাম্মদ শওকত আলী।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন, অধ্যাপক মোহাম্মদ সৈয়দুর রহমান, সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন, শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. মো. জনি আলম, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহিন উদ্দিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান রাহাত, সহকারী অধ্যাপক বেলাল হোসাইনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী, প্রেস ক্লাবের সিনিয়র ও জুনিয়র সদস্য এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, “রমজানের পবিত্রতা যদি আমরা বাকি ১১ মাস ধরে রাখতে পারি, তাহলে তা দেশ, জাতি ও সমাজের জন্য কল্যাণকর হবে।”
সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহিন উদ্দিন বলেন, “রমজান শুধু ক্ষুধা বা তৃষ্ণা সংযমের শিক্ষা দেয় না, এটি আমাদের অন্তরের সংকীর্ণতা দূর করারও শিক্ষা দেয়।”
প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বলেন, “প্রতি বছরের মতো এবারও আমরা শিক্ষক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে ইফতার আয়োজন করেছি। পারস্পরিক আন্তরিকতা বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন।”

কুবি প্রতিনিধি :