প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

কুমিল্লা তিতাসে ফ্রেন্ডস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

তিতাস প্রতিনিধি

কুমিল্লার তিতাসে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুলারামপুর জুনাব আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গণে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সমাজসেবক, সংগঠক, ব্যবসায়ী, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক হালিম সৈকত, ক্লাবের প্রধান সমন্বয়ক ও সাবেক সভাপতি মোঃ সবুজ মিয়া, কেন্দ্রীয় কমিটির সভাপতি শরীফুল ইসলাম, তিতাস উপজেলা শাখার সভাপতি গোলাম সারোয়ার মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাসেল মিয়া এবং সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান নিরব।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন ইয়াং বেঙ্গল সোসাইটির সভাপতি রকিব উদ্দিন, দুলারামপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শাহজালাল সরকার, তিতাস আলোকিত মানবকল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইমরান, আল আমিন, নাঈম সরকার, কামরুল হাসান, সাব্বির রহমান, শামসুল হক, আমিনুল ইসলাম ও আনিসুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক নাঈম সরকার, মোঃ হানিফ মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাব একটি পুরনো ও ঐতিহ্যবাহী সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি সাধারণ মানুষের পাশে থেকে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। অনেকটা নিজের খেয়ে বনের মহিষ তাড়ানোর মতো নিঃস্বার্থভাবে সংগঠনের সদস্যরা মানবসেবায় নিয়োজিত রয়েছেন।
বক্তারা আরও বলেন, যারা অর্থ, মেধা, শ্রম ও পরামর্শ দিয়ে সংগঠনকে এগিয়ে নিতে সহযোগিতা করছেন তাদের প্রতি সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বিশেষ করে প্রবাসে থাকা যারা সংগঠনটির কার্যক্রমে নিয়মিত সহায়তা করেন তাদের প্রতিও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
ইফতারের পূর্বে সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে সদ্য প্রয়াত কবি, কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খানের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

প্রিন্ট করুন