কুমিল্লা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৮ মার্চ ২০২৬) ভোর আনুমানিক ৫টার দিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ কটকবাজার বিওপি’র টহলদল আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মোঘলটুলী নামক এলাকায় মালিকবিহীন অবস্থায় একটি যানবাহনসহ বিপুল পরিমাণ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৭ লাখ ৫৫ হাজার ৬০০ টাকা।
এ বিষয়ে বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। জব্দকৃত মালামাল বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।

মো: সাখাওয়াত হোসেন