কুমিল্লা জেলা পুলিশের তত্ত্বাবধানে কোতয়ালী মডেল থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে। দুপুর ১টা ৫৫ মিনিটে ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির আইসি’র নেতৃত্বে পরিচালিত অভিযানে ঢাকা বাসস্ট্যান্ডের সামনে পাকা রাস্তা থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি জয়পুরহাট জেলার জয়পুরহাট সদর থানার দাদরা গ্রামের রেজাউল করিমের ছেলে আব্দুর রহমান প্রঃ এ্যামেল (৩০)।
অভিযানের সময় উপস্থিত লোকজনের সম্মুখে জিজ্ঞাসাবাদে আব্দুর রহমান জানান, তিনি ভারতীয় সীমান্ত এলাকা থেকে স্বল্প মূল্যে গাঁজা সংগ্রহ করে কুমিল্লা শহরসহ দেশের বিভিন্ন স্থানে অধিক মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রেখেছিলেন।
কুমিল্লা কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তৌহিদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, জেলা পুলিশ সুপার (এসপি) স্যারের মাদক বিরোধী জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং কুমিল্লাকে মাদকমুক্ত রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এ ঘটনায় আব্দুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক :