প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

সিলভার ডেভেলপারস বিবেক ও কুমিল্লার কাগজ আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লায় এসএসসি ও এইচএসসি ২০২৫ সালের জিপিএ ৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে আয়োজন করা হয়েছে সাফল্যের উৎসব ২০২৬। আগামী ১৭ এপ্রিল বিকাল ৪টায় কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত হবে এই মহোৎসব।

 

অনুষ্ঠানটির আয়োজক সিলভার ডেভেলপারস লিমিটেড, সহযোগী সংগঠন বিবেক (No More Human Cry) এবং স্থানীয় জনপ্রিয় দৈনিক কুমিল্লার কাগজ। আয়োজকরা জানিয়েছেন, শিক্ষার্থীদের অসাধারণ সাফল্যকে সম্মান জানাতে এবং তাদের অনুপ্রাণিত করতে এই উৎসবের আয়োজন করা হয়েছে।

 

দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম হৃদয় প্রায়ই এমন মহোতি উদ্যোগ নিয়ে থাকেন। কুমিল্লার কাগজ ইতোমধ্যেই কুমিল্লার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। সম্পাদক কুমিল্লার উন্নয়নে বিভিন্ন দাবি আদায়ের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন, যা স্থানীয়ভাবে প্রশংসনীয়।

 

অনুষ্ঠানে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা, বিশেষ অতিথিদের বক্তব্য এবং কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান। জনপ্রিয় ব্যান্ড Ashes সঙ্গীত পরিবেশন করবে, যা অনুষ্ঠানে বাড়তি আনন্দ যোগ করবে।

 

আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে। কুমিল্লার শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ একসাথে এই উৎসবে যোগ দিয়ে কৃতিদের সাফল্য উদযাপন করতে পারবেন।

প্রিন্ট করুন