প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

নবীনগরে অটোরিক্সা সিএনজি ইজারা মওকুফে শ্রমিক দলের আনন্দ র‍্যালি

সঞ্জয় শীল, ব্রাহ্মণবাড়িয়া :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ব্যাটারিচালিত অটোরিক্সা, সিএনজি ও তিন চাকার যানবাহনের ইজারা মওকুফ করায় আনন্দ র‌্যালি করেছে উপজেলা শ্রমিক দল ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। এডভোকেট এম এ মান্নান এমপির নির্দেশনায় নবীনগর পৌরসভা থেকে চালক ও শ্রমিকদের উপর আরোপিত ইজারা বাতিল করা হয়।

 

মঙ্গলবার আয়োজিত আনন্দ র‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, নবীনগর উপজেলা যুব দলের সভাপতি পদপ্রার্থী মঞ্জুরুল আলম মজনু, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মো. জাবেদুল ইসলাম জাবেদ, সদস্য সচিব শাহ আলম বেপারী, সদস্য কাউছার আহমেদ, সোহেল রানা, সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।

 

এ সময় মো. জাবেদুল ইসলাম জাবেদ বলেন, “এডভোকেট এম এ মান্নান এমপি সাহেব নবীনগর পৌরসভার ইজারা মওকুফ করায় আমরা অনেক খুশি। আগে অটোরিক্সা ও সিএনজি থেকে যে টাকা নেওয়া হতো এখন আর তা নেওয়া হবে না। এতে চালক-শ্রমিকদের মাঝে সন্তোষ দেখা গেছে।”

 

স্থানীয় শ্রমিকরা জানান, ইজারা বাতিলের ফলে তাদের আর্থিক চাপ কমবে এবং জীবিকা নির্বাহে স্বস্তি ফিরবে।

প্রিন্ট করুন