প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

কুমিল্লা কোতয়ালী থানা পুলিশের  বিশেষ অভিযানে ২ ডাকাত সদস্য গ্রেফতার

অনলাইন ডেস্ক

 

কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (০৪ মে ২০২৬) কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশে থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কোতয়ালী মডেল থানাধীন সৈয়দপুর এলাকা থেকে এফআইআর নং-৪৮ (তারিখ: ১৯ জানুয়ারি ২০২৬) এর তদন্তে সন্দেহভাজন আসামি আল-আমিন প্রধানীয়া (২৬) কে গ্রেফতার করা হয়। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নলুয়া এলাকায়।
অপরদিকে, শাসনগাছা এলাকা থেকে এফআইআর নং-৫১ (তারিখ: ১৭ এপ্রিল ২০২৬) এর তদন্তে মোঃ আলাল হোসেন (৩২) প্রঃ আনোয়ারকে আটক করা হয়। তিনি কুমিল্লা কোতয়ালী থানার শাসনগাছা এলাকার বাসিন্দা।
উভয় মামলাই দণ্ডবিধি ১৮৬০ এর ৩৯৯/৪০২ ধারায় (ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত) দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, অপরাধ দমনে কোতয়ালী মডেল থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

 

প্রিন্ট করুন