প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি, সভাপতি রাসেল, সম্পাদক সৌরভ এবং সাংগঠনিক রাফি

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২৭ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রাসেল সোহেল, সাধারণ সম্পাদক মাহফুজ আনোয়ার সৌরভ এবং সাংগঠনিক সম্পাদক মঈন নাসের খাঁন রাফি।
সোমবার (১১ মে) বিকেলে নির্বাচন কমিশনার সেলিম রেজা মুন্সী ও সংগঠনের উপদেষ্টা ইমতিয়াজ আহমেদ জিতুর তত্ত্বাবধানে এ কমিটি গঠন করা হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটের মাধ্যমে এবং অন্যান্য পদে সর্বসম্মতিতে নেতৃবৃন্দ নির্বাচিত হন।
কমিটির সহ-সভাপতি হয়েছেন তৌহিদ মাহমুদ অপু ও জসিম উদ্দিন চৌধুরী। সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুন্না, কোষাধ্যক্ষ ইয়াসিন মিয়া, দপ্তর সম্পাদক সাকলাইন জোবায়ের এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক জবিউল্লাহ মাহিন নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রুহুল আমিন চৌধুরী সুমন, মহিলা বিষয়ক সম্পাদক তাসলিমা লিয়া এবং নির্বাহী সদস্য হিসেবে ফারুক আজম ও মো. মাইন উদ্দিন নির্বাচিত হয়েছেন।
নতুন কমিটি আগামী ১৭ মে থেকে দায়িত্ব গ্রহণ করবে।
এদিকে নির্বাচন কমিশনের দায়িত্বে আরও ছিলেন মাইনুল হক স্বপন, আশিকুর রহমান আশিক ও আলমগীর কবির।

প্রিন্ট করুন