বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর ভারতে রপ্তানীকৃত পণ্যবাহী ট্রাক চালকদের দুর্ভোগ চরমে

সিরাজুল ইসলাম চৌধুরী : প্রকাশিত: সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২, ১০:২৪ এএম
কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর ভারতে রপ্তানীকৃত পণ্যবাহী ট্রাক চালকদের দুর্ভোগ চরমে

বিবিরবাজার স্থল বন্দর হয়ে ভারতে প্রবেশর জন্য অপেক্ষমান মালবাহী কাভার্ডভ্যান, ট্রাক বহর।

google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

বাংলাদেশের অন্যতম প্রাচীন কুমিল্লার বিবিরবাজার স্থল বন্দর। ১৯৫২ সালে বন্দরটি চালু’র পর দীর্ঘ প্রায় ৭০ বছরেও এটি পুর্ণাঙ্গ বন্দরের মর্যাদা পায়নি। পুরোপুরি অবকাঠামো গড়ে উঠার প্রায় ১৫ বছরেও রপ্তানীর বিপরীতে নামমাত্র পণ্য আমদানীতে চলছে বন্দরের কার্যক্রম। প্রতিদিনই এই বন্দর হয়ে ভারতে ট্রাক, কাভার্ডভ্যান ভর্তি মালামাল রপ্তানীতে আসা যানবাহন চালকরা এসময় বিশ্রামাগার, ওয়াশরুম বা হোটেল রেষ্টুরেণ্টের সুবিধা না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফলে অনেকটা বাধ্য হয়ে সড়কের উপর অপেক্ষমান গাড়িতে বা গাড়ির নীচে বিশ্রামরত দেখা যায়।
কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বিবিরবাজার স্থল বন্দরটি সুপ্রাচীন কাল থেকে এই অঞ্চলের মানুষের ভারত-বাংলাদেশ’এ যাতায়াতের অন্যতম প্রধান সড়ক ছিল।বিবিরবাজার শুল্ক ষ্টেশনকে ২০০২ সালের ১৮ নভেম্বর সরকার কর্তৃক স্থল বন্দর হিসেবে স্বীকৃতি দেয়। এরপর বন্দরটি সংস্কারে হাত দেয় সরকার। ১০ একর আয়তনের সীমানা প্রাচীরসহ অবকাঠামো তৈরী হয়। এসময় বন্দরটি ২৫ বছর পরিচালনার দায়িত্ব নেয় মেসার্স শেফার্ড নামের একটি বেসরকারী প্রতিষ্ঠান। পরবর্তীতে শেফার্ড তাদের মালিকানা হস্তান্তরের অনুমতির আবেদন করলে মেসার্স বেক্সিমকো সেটার দায়িত্ব নেয়। এরপর থেকে বেক্সিমকো বন্দরটি পরিচালনা করে আসছে। বর্তমানে এখানে ভৌত অবকাঠামো থাকার পরও এই বন্দর দিয়ে আমদানী নামমাত্র থাকায় রপ্তানীকারকরা এই বন্দরের সুবিধা নিচ্ছেনা। ফলে প্রতিদিন এই বন্দর দিয়ে ভারতে রপ্তানীকৃত পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান চালকরা তাদের পন্যবাহী যানবাহন নিয়ে রাস্তার উপরই অপেক্ষমান থাকে। ঘন্টার পর ঘন্টা চালকরা যানবাহন বোঝাই মালামাল নিয়ে সড়কের উপর অপেক্ষমান থাকায় একদিকে যেমন মালামালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকে, তেমনি দেশের বিভিন্নস্থান থেকে আসা গাড়ি চালকরাও সামান্যতম বিশ্রাম, পানিয় বা ওয়াশ রুমের সুবিধা বঞ্চিত হয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছে। দিনাজপুর, সিলেট, ঢাকা থেকে আসা একাধিক পাথর, কয়লা ও সিমেন্টবোঝাই ট্রাকের চালক জানান, ১০/১২ ঘন্টা গাড়ি চালিয়ে বিবিরবাজার স্থল বন্দরে এসে একটু বিশ্রামের জায়গা পাচ্ছিনা। সরকারীভাবে যেমন কোন সুযোগ-সুবিধা নেই, তেমনি বেসরকারীভাবেও কোন ব্যবস্থা নেই। নেই কোন দোকান-পাট, আবাসিক হোটেল বা রেষ্টুরেণ্ট ছাড়াও ব্যাংক। ফলে গাড়িতেই বিশ্রাম নিতে হচ্ছে। এছাড়াও কোন ওয়াশ রুম না থাকায় অবর্ননীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিদিন যানবাহন চালকদের। বেক্সিমকো পোর্ট লিমিটেড এর প্রশাসনিক ও হিসাব রক্ষণ কর্মকর্তা নাজমুল হাসান বলেন, আমাদের সম্পূর্ণ অবকাঠামো থাকার পরও রপ্তানী হওয়া মালবোঝাই গাড়িগুলো আমাদের ইয়ার্ডে প্রবেশ না করায় একদিকে যেমন আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি, তেমনি এর সাথে জড়িত ব্যবসায়ী ও গাড়ি চালকসহ দু’দেশে ভ্রমণকারী মানুষরাও স্বাভাবিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। অনেক গাড়ি চালকের দাবী যদি তাদের পন্যবাহী ট্রাক, কাভার্ডভ্যানগুলো ইয়ার্ডে রাখার ব্যবস্থা হতো তাহলে মালামালের নিরাপত্তার পাশাপাশি তাদের বিশ্রাম, টয়লেট সুবিধা নির্বিঘেœ সম্পন্ন হতো। বে´িকো পোর্ট লিমিটেড সুত্রে জানা যায়, বাংলাদেশ থেকে চলতি ২০১৯-’২০২০ অর্থবছরের জুলাই মাসে ৬ কোটি ৯৬ লাখ ৭৬ হাজার ৫’শ ৫৭ টাকা মুল্যেরর্ প্তানী পন্যের বিপরীতে ভারত থেকে “শূণ্য টাকা”, আগষ্টে ৬ কোটি ৯৩ লাখ ১৮ হাজার ৮’শ ৩৯ টাকা রপ্তানীর বিপরীতে ভারত থেকে “শূন্য টাকা”, সেপ্টেম্বরে ১১ কোটি ৫ লাখ ৩২ হাজার ৮’শ ৬১ টাকা মুল্যের রপ্তানী পন্যের বিপরীতে ভারত থেকে ১৫’শ কেজি পান এবং অক্টোবরে ৬ কোটি ১৬ লাখ ২ হাজার টাকার বিপরীতে ভারত থেকে ১৫’শ কেজি ভারতীয় পান আমদানী হয়, নভেম্বরে ৯ কোটির কিছু বেশী টাকার পণ্য রপ্তানীর বিপরীতে ভারত থেকে ২ মেট্রিক টন পান আমদানী হয়েছে। এঅবস্থায় আমদানীকৃত মালামাল উল্লেখযোগ্য না হওয়ায় এই বন্দরটিকে ঘিরে শ্রমিকদের কোন কর্ম ক্ষেত্রও গড়ে উঠছেনা। স্থানীয় ক্লিয়ারিং ও ফরোয়ার্ডিং এজেন্ট নেতা জামাল হোসেন জানান, বন্দরটিতে রপ্তানীর পাশাপাশি আমদানীর পরিমান বাড়লে ভৌত অবকাঠামোসহ দোকান-পাট ব্যবসা বানিজ্যের প্রসার ঘটবে। এতে শ্রমিকদের কর্ম সংস্থান সৃষ্টিসহ নানা সুযোগ সুবিধাও বৃদ্ধি পাবে। উল্লেখ্য কুমিল্লার বাজারগুলোতে প্রতিদিন কোটি কোটি টাকা মুল্যের ভারতীয় জিরা, আদা, রসুন, এলাচি, শিশু খাদ্য, গুড়া দুধ, চামড়া, বাঁশ, কাঁঠ, চা পাতা, পেপার, শিশুদের খেলনা, গরু, মহিষ, পুতুল, টর্চ লাইট, ছাতা, সাইকেল, গাড়ির যন্ত্রাংশ, টায়ার, টিউব, কসমেটিকস্, চকলেট, বিস্কিট, আঁচার, ইলেক্ট্রনিক্স পন্য, টিউবলাইটসহ অসংখ্য পন্য বেঁচাকেনা হলেও এর সবগুলোই অবৈধভাবে ভারত থেকে আসছে। বন্দরের একটি সুত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, এনবিআর সুষ্ঠু নীতিমালা না থাকায় বিপুল সম্ভাবনা থাকা স্বত্তে¡ও উল্লেখিত পন্যগুলো ভারত থেকে বৈধভাবে এদেশে প্রবেশের পথ বন্ধ। এদিকে বাংলাদেশ থেকে বৈধভাবে প্রধানত গুড়া পাথর, সিমেন্ট, রড, টিস্যু পেপার, কয়লা, ইটভাঙ্গা মেশিন, ধান মাড়াই যন্ত্র, প্লাষ্টিক নেট, মশারী, ঢেউটিন, কোমল পানীয়, পিভিসি পাইপ, প্লাষ্টিকের দরজা, কেয়া ও পঁচা সাবান, চিটাগুড় সিমেন্ট সীট রপ্তানীর বিপরীতে বর্মমানে ভারত থেকে আসা পন্যের তালিকায় রয়েছে পান, আনারস, বেলসহ কিছু মৌসুমী ফল।

 

জেলা পর্যায়ের ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় হোমনার কাদেরিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের সাফল্য

মোঃ তারিকুল ইসলাম (তারেক)। প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
জেলা পর্যায়ের ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় হোমনার কাদেরিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের সাফল্য

জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬-এর জেলা পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে কুমিল্লার হোমনা কাদেরিয়া তৈয়্যেবিয়া তাহেরিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় আজান ও কুরআন তিলাওয়াত বিভাগে অংশ নিয়ে তিন শিক্ষার্থী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে।

বুধবার (২৮ অক্টোবর) বেলা ১টায় কুমিল্লা জেলা মডেল মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে প্রতিযোগিতার সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় আজান ‘ক’ গ্রুপে প্রথম স্থান অর্জন করে মো. জাহিদ হাসান। কুরআন তিলাওয়াত ‘খ’ গ্রুপে দ্বিতীয় হয় মো. হাফিজুল ইসলাম এবং ‘ক’ গ্রুপে তৃতীয় স্থান অর্জন করে মো. আতাউল্লাহ বুখারী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মিজ রোজী আকতার। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ গোলাম মোস্তফা শাহ এবং নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার উপপরিচালক আশেকুর রহমান।

মাদ্রাসার মুহতামীম মুফতি মুহাম্মদ নেছার উদ্দিন আত তাহেরীর তত্ত্বাবধানে শিক্ষার্থীরা এ সাফল্য অর্জন করে। তাদের এ অর্জনে প্রতিষ্ঠানটির শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

প্রতিষ্ঠানটির সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, সেক্রেটারি হাজী মুহাম্মদ নূরুল ইসলামসহ পরিচালনা পরিষদের সদস্যরা শিক্ষার্থীদের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের প্রতিযোগিতা শিশু-কিশোরদের ইসলামী শিক্ষা, কুরআন তিলাওয়াত ও সাংস্কৃতিক চর্চায় আগ্রহী করে তোলার পাশাপাশি তাদের মেধা ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দাউদকান্দিতে মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে জোরালো আলোচনা

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৩:১১ পিএম
দাউদকান্দিতে মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে জোরালো আলোচনা

কুমিল্লার দাউদকান্দিতে মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধ, চাঁদাবাজি, চুরি-ডাকাতি দমন এবং জননিরাপত্তা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় কমিটির সভায় এসব বিষয় গুরুত্ব পায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

সভায় মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধ, চাঁদাবাজি, চুরি ও ডাকাতি প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বক্তব্য দেন দাউদকান্দি-চান্দিনা সার্কেলের সহকারী পুলিশ সুপার খলিলুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাহিদ আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, দাউদকান্দি মডেল থানার প্রতিনিধি, দাউদকান্দি পল্লী বিদ্যুতের ডিজিএম মো. মোখলেসুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ বায়জিদ আহমেদ এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিন চৌধুরী।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও চেয়ারম্যান আবুল হাসেম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার এ কে শামসুল হক, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

দেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন

মো: বিল্লাল হোসেন: প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১১:১৯ পিএম
দেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশ- এর দেবীদ্বার উপজেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সভাপতি হিসেবে দৈনিক আজকালের খবরের প্রতিনিধি আহমেদ হোসাইন এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি শফিউল আলম রাজীবের নাম ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে কুমিল্লার দেবীদ্বারে উপজেলা প্রশাসনের সভা কক্ষে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি,বাংলাদেশ-এর উপজেলা শাখা গঠন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীদ্বার উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা। দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মিয়াজী, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ- এর কুমিল্লা জেলা শাখা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কাজী খোরশেদ আলম, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক ও কেন্দ্রীয় নেতা মেহেদী হাসান।

কমিটির অন‍্যান‍্য সদস‍্যরা হলেন, সহ সভাপতি – ময়নাল হোসেন ( ভিপি) দৈনিক মুক্ত খবর। যুগ্ম সাধারণ সম্পাদক: রুহুল আমিন হাজারী-দৈনিক জবাবদিহি। সাংগঠনিক সম্পাদক: জনি ফারুক, দৈনিক ইনকিলাব। সহ- সাংগঠনিক সম্পাদক: এম এ হালিম দৈনিক বাংলার আলোড়ন। দপ্তর সম্পাদক: মনির মোশাররফ, দৈনিক নাগরিক ভাবনা। অর্থ বিষয়ক সম্পাদক: ডা. মো. শাহিন। প্রচার এবং প্রকাশনা সম্পাদক: এ কে এম মিজানুর রহমান (কাউছার) দৈনিক ঢাকা নিউজ। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: শিক্ষক মো. শাখাওয়াত হোসেন। আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট, মো আনিছুর রহমান খান । সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক: ডা. শাহ জালাল।শিক্ষা বিষয়ক সম্পাদক: মো. রুহুল আমিন- সহকারী প্রধান শিক্ষক পরিবেশ বিষয়ক সম্পাদক: আবুল কালাম আজাদ। দৈনিক দিন প্রতিদিন। মামলা ও নির্যাতন মনিটরিং সেল: মো: বিল্লাল হোসেন, দৈনিক বাংলাদেশ সমাচার। জরুরী সহায়তা ও চিকিৎসা বিষয়ক ডা. মাসুদ হাছান। নির্বাহী সদস্য: আব্দুল আউয়াল, দৈনিক আমার প্রানের বাংলাদেশ। আব্দুল আলিম ফেইস দ্যা পিপলস নিউজ। সাধারণ সদস্য: এমজে মামুন, দৈনিক নাগরিক ভাবনা। রাসেল সরকার দৈনিক মানব জমিন। মামুনুর রশীদ, দৈনিক খবরের আয়না। ডাঃ প্রতিনিধি মাসুদ হাসান, শিক্ষক প্রতিনিধি রুহুল আমিন।

অন‍্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শাখার সহ-সভাপতি মনোয়ার হোসেন, মোঃ আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক আক্কাস আলী মাহমুদ হৃদয়, আমাদের দেবীদ্বার পএিকার ভারপ্রাপ্ত সম্পাদক এটিএম সাইফুল ইসলাম মাসুম। বিজয় টিভির দেবীদ্বার প্রতিনিধি এনামুল হক।
এছাড়াও পোগ্রামের শুরুতে কোরআন তেলাওয়াত করেন জাহিদ হাজারী, গিতা পাঠ করেন ভজন সাহা। এসময় সম্মিলিত ভাবে জাতীয় সংগীত ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির দলীয় সংগীত প্রদর্শিত হয়।

×