সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

সকল ভেদাবেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করুন -মনিরুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৯:৩৩ পিএম
সকল ভেদাবেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করুন -মনিরুল হক চৌধুরী
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

 

দেশের সংকটকালে সকল ভেদাবেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থী, তারেক রহমানের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন কুমিল্লা- ০৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী। ধানের শীষ জিতলে তার্ক জিয়া জয়ী, খালেদা জিয়া, আপনারা জয়ী, সকল বিএনপি কর্মী জয়ী।

মঙ্গলবার সন্ধ্যায় নগরীর ৭ নং ওয়ার্ডের গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, দেশী বিদেশি নানা চক্রান্তের মাঝে তারেক রহমান দলটাকে পরিচালনা করছে। মাকে ফেলে, ভাইকে ফেলে তারেক রহমান দেশের চিন্তা করে ফ্যাসিবাদ বিরোধী আন্দলোনে দলের নেতৃত্ব দিয়েছে। তারেক রহমান দীর্ঘদিন বিনা নির্বাচনে আপনাদের যখন বিভিন্ন কমিটিতে পদ দিলো তখন তারেক রহমান ভালো, এখন আমাকে যখন মনোনয়ন দিলো তখন তারেক রহমান আর ভালো না।

তিনি আরো বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দল আমাকে মনোনয়ন দিয়েছে, আমার সাথে জেলা মহানগরের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ। তারেক রহমানের সিদ্ধান্ত মেনে নিন, আপনারা (মনোনয়ন বঞ্চিতরা) বেশী লাফাইয়েন না। তারেক রহমানের দৃঢ়চেতা নেতৃত্বে এই দেশ কখনো পথ হারাবে না।

মনিরুল হক চৌধুরী বলেন, আমি আমি মুক্তিযোদ্ধা করেছি, শেখ মুজিবের শাসন দেখেছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামল দেখেছি, এরশাদের শাসনামল দেখেছি, গত ১৫ বছর স্বৈরাচার শেখ হাসিনার শোষণ দেখেছি। গত ১৫ বছর আমি ও আমার পরিবার রাজপথে লড়াই সংগ্রাম করেছি, মামলা খেয়েছি জেল খেটেছি। জুলাই এর গণঅভ্যুত্থানে আমারর মাসুম মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজপথে লড়াই করেছে আপনারা অনেকেই দেখেছেন। আমি কুমিল্লার মানুষের জন্য সারা জীবন কাজ করেছি‌। এবার শেষবারের মতো আমাকে একটি সুযোগ দিন। আমি জীবনের শেষ সময়টা কুমিল্লার মানুষের জন্য কাজ করে যেতে চাই।

ধানের শীষের নির্বাচনী সমাবেশে বিকাল থেকেই সকল পাড়া মহল্লার নেতাকর্মীরা, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে যুক্ত হন।

কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, দক্ষিণ জেলা কৃষকদলের আহবায়ক মোস্তফা জামান, মহানগর বিএনপির সাবেক আহবায়ক আমিরুজ্জামান আমির সহ সকল নেতাকর্মীরা।

চট্টগ্রাম বিভাগীয় উপ-রেফারি কমিশনে কুমিল্লার সেন্‌সি জুবায়ের ইসলাম খালিদ

রুহুল আমিন চৌধুরী সুমন প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৫ এএম
চট্টগ্রাম বিভাগীয় উপ-রেফারি কমিশনে কুমিল্লার সেন্‌সি জুবায়ের ইসলাম খালিদ

বাংলাদেশ কারাতে ফেডারেশনের (BKF) উদ্যোগে চট্টগ্রাম বিভাগীয় উপ-রেফারি কমিশন গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিশনে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন কুমিল্লার কারাতে প্রশিক্ষক ও সংগঠক সেন্‌সি মো: জুবায়ের ইসলাম খালিদ।
চট্টগ্রাম বিভাগের কারাতে অঙ্গনে দায়িত্বশীল এ কমিশনে কুমিল্লার একজন কারাতে সংশ্লিষ্ট ব্যক্তির অন্তর্ভুক্তিকে জেলার জন্য গুরুত্বপূর্ণ অর্জন ও সম্মানের বিষয় হিসেবে দেখা হচ্ছে।
এ বিষয়ে সেন্‌সি মো: জুবায়ের ইসলাম খালিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এটি কুমিল্লার জন্য এবং চট্টগ্রাম বিভাগের জন্য অত্যন্ত সম্মানের ও দায়িত্বের একটি বিষয়। মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
তিনি আরও বলেন, অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করবেন। পাশাপাশি কারাতে অঙ্গনের সিনিয়র, শিক্ষক, সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
কারাতে সংশ্লিষ্টরা মনে করছেন, চট্টগ্রাম বিভাগীয় উপ-রেফারি কমিশনে সেন্‌সি মো: জুবায়ের ইসলাম খালিদের অন্তর্ভুক্তি কুমিল্লার কারাতে অঙ্গনের জন্য একটি ইতিবাচক স্বীকৃতি এবং ভবিষ্যতে এ অঞ্চলের কারাতে কার্যক্রমকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজম মেম্বারের গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন, বিএনপির নির্বাচিত এমপির কাছে মামলা প্রত্যাহার ও মুক্তির আবেদন

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৫ পিএম
আজম মেম্বারের গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন, বিএনপির নির্বাচিত এমপির কাছে মামলা প্রত্যাহার ও মুক্তির আবেদন

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত নির্বাচিত এমপিআবুল কালামের কাছে সাহাব উদ্দিন আজম মেম্বারের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তাঁর মুক্তির দাবিতে আবেদন জানিয়েছেন স্থানীয় নেতাকর্মী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা।

সাহাব উদ্দিন আজম মেম্বারের বিরুদ্ধে দায়ের করা কথিত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতারের প্রতিবাদে ২ নম্বর সরসপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রুদ্রপুর গ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাহাব উদ্দিন আজম মেম্বার ২ নম্বর সরসপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রুদ্রপুর গ্রামের সন্তান। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। রাজনৈতিক কারণে তাঁকে বিভিন্ন সময় নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। বক্তাদের দাবি, রাজনৈতিক হয়রানির কারণে আজম মেম্বার ও তাঁর পরিবার দীর্ঘদিন স্বাভাবিকভাবে বসবাস করতেও পারেননি।

বক্তারা আরও বলেন, কালাম ভাইয়ের নেতৃত্বে রাজনীতি করতে গিয়ে আজম মেম্বারকে বহু প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। এমনকি রাজনৈতিক কারণে তাঁকে নিজের বাড়িতেও নিয়মিত থাকতে পারেননি বলে দাবি করেন তারা। বর্তমানে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাটিকেও তারা ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক বলে দাবি করছেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপির নির্বাচিত এমপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, আজম মেম্বারের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাঁর পাশে দাঁড়াতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে মামলাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে।

এ সময় বক্তারা অবিলম্বে আজম মেম্বারের বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত, হয়রানি বন্ধ এবং তিনি নির্দোষ প্রমাণিত হলে দ্রুত মুক্তির ব্যবস্থা করার দাবি জানান।

মানববন্ধন শেষে স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা এমপির কাছে লিখিত আবেদন জানান এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেন।

রাত আড়াইটায় হোটেল নুরজাহানের সামনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

কুমিল্লায় স্লিপার কোচে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৯ পিএম
কুমিল্লায় স্লিপার কোচে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা

Oplus_131072

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় একটি স্লিপার নাইট কোচে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে সদর দক্ষিণ উপজেলার হোটেল নুরজাহানের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে নওগাঁগামী ‘শাহ ফাতিহা স্লিপার কোচ’ বাসটি রাত আড়াইটার দিকে পদুয়ার বাজার এলাকার হোটেল নুরজাহানের সামনে যাত্রাবিরতি দেয়। বাসটি থামার কিছুক্ষণ পরই হঠাৎ আগুন জ্বলে ওঠে।

মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমিল্লা সদর দক্ষিণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কুমিল্লা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার ফাইটাররা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি সংশ্লিষ্টরা খতিয়ে দেখছেন।

×