সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

ফলোআপ : মুরাদনগরে সাংবাদিকদের উপর হামলার ৭২ঘন্টা পরেও সন্ত্রাসীদের কেউ গ্রেফতার হয়নি

রায়হান চৌধুরী, মুরাদনগর : প্রকাশিত: সোমবার, ২২ মে, ২০২৩, ৭:০১ পিএম
ফলোআপ : মুরাদনগরে সাংবাদিকদের উপর হামলার ৭২ঘন্টা পরেও সন্ত্রাসীদের কেউ গ্রেফতার হয়নি
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লার মুরাদনগরে কথিত সাংবাদিক কর্তৃক সন্ত্রাসী হামলায় আহত হয়েছে উপজেলায় কর্মরত তিনজন সংবাদিক। গত শুক্রবার বিকালে উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে ঢুকে সাংবাদিকদের উপর হামলা চালায় কথিত সাংবাদিক নামধারী সন্ত্রাসীরা। ঘটনার ৭২ঘন্টা পেরিয়ে গেলেও হামলাকারী সন্ত্রাসীরা ধরাছোঁয়ার বাহিরে থাকায় অন্যসব সাংবাদিক ও মানুষের মনে বিরাজ করছে অজানা আতঙ্ক।

বিশেষ সূত্রে জানা যায়, উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে সাংবাদিক শামীম আহম্মেদ ও এম ফয়জুল ইসলাম ফয়সাল পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশ্যে সংবাদ প্রস্তুত করছিল। এলাকার প্রভাবশালী একটি মহলের সহযোগীতায় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রে সজ্জিত কথিত সাংবাদিক মাহবুব আলম আরিফ ও তার সন্ত্রাসী বাহিনীর ৩০-৩৫জন সদস্য অতর্কিতে হামলা চালায়। হামলার পরে আহত অবস্থায় চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইমার্জেন্সি বিভাগে গেলে সেখানে পুনরায় তাদের উপর হামলা চালায় সন্ত্রাসী বাহিনী। সহকর্মীদের উপর হামলায় মর্মাহত হৃদয়ে চিকিৎসারত অবস্থায় দেখতে যান মুরাদনগর প্রেসক্লাব ও মুরাদনগর উপজেলা বীর মুক্তিযোদ্ধা সন্তান ফাউন্ডেশনের সভাপতি, সাংবাদিক প্রভাষক আজিজুর রহমান রনি। হাসপাতাল কমপ্লেক্সে তাকে লক্ষ‍্য করে সন্ত্রাসী বাহিনী টেনে হিঁচড়ে হামলা চালায়। মাথায় তীব্র আঘাতের ফলে গুরুতর আহত অবস্থায় তিনজনকে দ্রুত কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কথিত সাংবাদিক মাহবুব আলম আরিফ ও তার অনুসারী মাদকসেবীদের সহযোগিতায় “মুরাদনগর লাইভ.টিভি” নামের ফেসবুক পেইজ খুলে মানুষকে হয়রানি করে বেড়ায়। সাধারণ মানুষকে হুমকি-ধমকি দিয়ে আর্থিক ও মানুষিকভাবে হয়রানি করে উপজেলায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আইপি টিভি বন্ধ করে থাকলেও সে প্রভাবশালী মহলের ছত্র-ছায়ায় বেড়ে উঠে তার সেই ফেসবুক পেইজের নামে খুলেছে অফিস।

আহত সাংবাদিকদের পারিবারিক সূত্রে জানা যায়, মাথায় গুরুতর আঘাতের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন তারা। গুরুতর আহত তিনজন সাংবাদিক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান বলেন, সাংবাদিকদের কলম রোধ করার জন্য জঘন্যতম এই হামলা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সড়কের আশেপাশের সকল সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করলেই হামলাকারী সন্ত্রাসীদের চিহ্নিত করা যাবে। উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে হামলা চালিয়ে কম্পিউটার ও আসবাবপত্র ভাঙচুরসহ সাংবাদিক ফয়সালের টাকা ও আজিজুর রহমান রনির স্মার্টফোন ছিনিয়ে নিয়েছে।

সচেতন মহলের লোকজন বলেছেন, মানুষের পাশে থাকে সাংবাদিকরা। তাদের উপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির আওতায় আনতে হবে। ঘটনাস্থল থেকে থানা নিকটে ছিল, পুলিশ সময়মতো পৌঁছালে এমন ঘটনা সংঘটিত হতোনা। হামলাকারী সন্ত্রাসীরা এখনো রাস্তায় বুক চিতিয়ে ঘুরছে। আমরা তাদের মুক্ত বিচরণে আতঙ্কিত। কলম সৈনিকরা যেখানে সর্বসম্মুখে নিরাপদ নয়, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

মুরাদনগর থানার ওসি আজিজুল বারী ইবনে জলিল বলেন, মুরাদনগর উপজেলা প্রেসক্লাবে হামলার ঘটনায় অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আইনজীবী নন, তবু ‘বারের সদস্য’! হাইকোর্টে জামিন

আদালত প্রতিবেদক : প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৬ এএম
আইনজীবী নন, তবু ‘বারের সদস্য’! হাইকোর্টে জামিন

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য না হয়েও নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে জামিন নেওয়ার অভিযোগ উঠেছে এক ধর্ষণ মামলার আসামির বিরুদ্ধে। এ ঘটনায় আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন ও প্রতারণার অভিযোগ তুলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

মামলার নথি ও ভুক্তভোগীর দাখিল করা আবেদন সূত্রে জানা যায়, কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন নারী ও শিশু মামলা নং-৫৯/২০২৫ (কোতোয়ালী মডেল থানা সি.পি. নং-৬৫৬/২০২৫) মামলার আসামি মোঃ মেহেদী হাসান (৩৯)। তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক এবং বর্তমানে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত।

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় দায়ের করা মামলায় অভিযুক্ত মেহেদী হাসান গত ২৪ মে গ্রেপ্তার হয়ে কারাবন্দী ছিলেন। নিম্ন আদালতে জামিন না পাওয়ার পর তিনি হাইকোর্টে ফৌজদারি আপিল নং-৩৬৩৭/২০২৫ দায়ের করেন।

মামলার নথিতে থাকা তথ্য অনুযায়ী, হাইকোর্টে শুনানির সময় আসামিপক্ষ থেকে আদালতকে জানানো হয়— “accused petitioner is a member of Comilla Bar Association”। অর্থাৎ, আসামিকে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে উপস্থাপন করা হয়।

এরপর গত ১ সেপ্টেম্বর হাইকোর্ট তাকে জামিন মঞ্জুর করেন।

তবে অনুসন্ধান ও সংশ্লিষ্ট নথিপত্রে পাওয়া তথ্য অনুযায়ী, মোঃ মেহেদী হাসান কুমিল্লা জেলা আইনজীবী সমিতির কোনো সদস্য নন। তিনি মূলত একজন সরকারি হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত।

এ অবস্থায় আসামিপক্ষ থেকে তাকে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে আদালতে উপস্থাপন করার বিষয়টি নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। ভুক্তভোগী বাদীপক্ষের অভিযোগ, মিথ্যা পরিচয় ও তথ্য উপস্থাপনের মাধ্যমে আদালতকে বিভ্রান্ত করে বেআইনিভাবে জামিনের সুবিধা নেওয়া হয়েছে।

এ ঘটনায় আসামি ও তার তদবিরকারকের বিরুদ্ধে জালিয়াতি, মিথ্যা তথ্য প্রদান ও প্রতারণার অভিযোগে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ আবেদন করা হয়েছে।

পাশাপাশি, মিথ্যা পরিচয় বা তথ্যের ভিত্তিতে জামিন নেওয়া হয়ে থাকলে সেই জামিন বাতিলের (Bail Cancellation) জন্য হাইকোর্টে প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বাদীপক্ষ।

ঘটনাটি এখন যে প্রশ্ন সামনে এনেছে

একজন সরকারি হাসপাতালের নার্স কীভাবে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে উচ্চ আদালতে উপস্থাপিত হলেন এবং সেই তথ্যের ভিত্তিতে জামিন মঞ্জুর হয়েছে কি না এ বিষয়টি এখন সংশ্লিষ্ট মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

বাদীপক্ষের দাবি, আদালতে উপস্থাপিত তথ্যের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

মামলাটি বিচারাধীন থাকায় অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের এখতিয়ারভুক্ত।

অস্ত্র-মাদক, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে প্রথম কুমিল্লা জেলা পুলিশ, পুরস্কৃত এসপি আনিসুজ্জামান পিপিএম

এটিএম মাজহারুল ইসলাম: প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৬ পিএম
অস্ত্র-মাদক, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে প্রথম কুমিল্লা জেলা পুলিশ, পুরস্কৃত এসপি আনিসুজ্জামান পিপিএম

অস্ত্র ও মাদক উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও সততা নিশ্চিত করার ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সারাদেশের মধ্যে প্রথম পুরস্কার পেয়েছেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান, পিপিএম।

গত শনিবার (২৯ আগস্ট) ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ত্রৈমাসিক অপরাধ সভায় কুমিল্লা জেলা পুলিশের এ সাফল্যের স্বীকৃতি হিসেবে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

অস্ত্র ও মাদকবিরোধী অভিযান জোরদার, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও সততা নিশ্চিত করার ক্ষেত্রে কুমিল্লা জেলা পুলিশের কার্যক্রম মূল্যায়ন করে এ সম্মাননা দেওয়া হয়।

পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, এ অর্জন কেবল তাঁর একার নয়, এটি পুরো কুমিল্লা জেলা পুলিশের সম্মিলিত টিমওয়ার্কের ফল। এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের কাজের গতি আরও বাড়িয়ে দেয়।

তিনি বলেন, কুমিল্লা জেলা পুলিশের প্রতিটি সদস্য আন্তরিকতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি কুমিল্লাবাসীর সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এসপি বলেন, এ অর্জনের পেছনে কুমিল্লার জনগণ ও জনপ্রতিনিধিদের সহযোগিতা রয়েছে। তাঁদের সহযোগিতা ছাড়া এ সাফল্য অর্জন করা সম্ভব হতো না।

তিনি আরও বলেন, কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও স্বাভাবিক রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর। অপরাধ দমন, মাদক ও অস্ত্রের বিরুদ্ধে অভিযান এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও জেলা পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হবে।

চৌদ্দগ্রামে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০২ পিএম
চৌদ্দগ্রামে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৬ সেপ্টেম্বর) সকালে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আবু সাইদ মজুমদার এর সভাপতিত্বে এবং অত্র মাদরাসার অধ্যক্ষ মাওলানা জাকারিয়ার সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ণ ক্যাবলস লিমিটেড এর পরিচালক ও প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট এন্ড হাউজিং লিমিটেড এর চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মো. মফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুণবতী আল-ফারাবী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. মঞ্জুর আহমেদ সাকি, বিশিষ্ট আইনজীবি, ঢাকা জজ কোর্টের এপিপি এডভোকেট ওমর ফারুক, গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ইকবাল হোসেন লিটন এবং আব্দুল কুদ্দুছ। এ সময় মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

×