কক্সবাজারে মাদক কারবারীর বিরুদ্ধে হাইওয়ে পুলিশের সফল অভিযান
কক্সবাজার থেকে টেকনাফ যাওয়া মহাসড়কে হাইওয়ে পুলিশের একটি টীম মাদক পরিবহন করা হচ্ছে সংবাদ পেয়ে একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি করে মাদক কারবারী একজনকে আটক করেছে। এই ঘটনা ঘটেছে গত ২০/০২/২০২৪ ইং তারিখ রাত ১১.৩০ টার সময়।
আটককৃত আসামীর নাম মোহাম্মদ সোহেল (২০)। তার পিতার নাম জাকির আহমদ এবং মাতার নাম মৃত নুরুন নাহার। তিনি টেকনাফ থানাধীন হ্নীলা ইউপির পশ্চিম সিকদার পাড়া থেকে।
হাইওয়ে পুলিশের এএসআই মোঃ ফরিদুল ইসলাম তাঁর সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। তারা টেকনাফ থানাধীন নয়াপাড়া নামক স্থানে একটি পুরাতন প্রাইভেট কার থামিয়ে তল্লাশি করেন। তল্লাশির এক পর্যায়ে তারা গাড়ির চাকার ভিতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় স্কচ টেপ দিয়ে মোড়ানো ৪টি বান্ডিল পাওয়া যায়। স্বাক্ষিদের উপস্থিতিতে উক্ত বান্ডিল সমূহ খুলে প্রতিটিতে ২০০০ পিস করে মোট ৮০০০ পিস ইয়াবা ট্যাবলেট পেয়ে পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কার যার রেজিঃ নং- (বগুড়া-গ-১১-০০৬৭) সহ জব্ধ তালিকামূলে জব্ধ করা হয়।
অবৈধ মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অপরাধে চালককে গ্রেফতার করা হয়। জব্ধকৃত ইয়াবার আনুমানিক মূল্য (৮০০০×৩০০) ২৪০০০০০/- (চব্বিশ লক্ষ) টাকা এবং প্রাইভেট কার এর মূল্য অনুমান ৩০০০০০/- (তিন লক্ষ) টাকা। টেকনাফ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
হাইওয়ে পুলিশের এই অভিযানের মাধ্যমে মাদক প্রতিরোধে একটি সুদৃঢ় বার্তা পাঠানো হয়েছে। এই ধরনের অভিযান চালিয়ে যাওয়ার জন্য হাইওয়ে পুলিশের কর্মকর্তাদের প্রশংসা করা হয়।


















