সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

চৌদ্দগ্রামে জনপ্রতিনিধি ও প্রশাসনের সাথে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. কামাল নাসের এর মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩১ মার্চ, ২০২৪, ২:১২ পিএম
চৌদ্দগ্রামে জনপ্রতিনিধি ও প্রশাসনের সাথে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. কামাল নাসের এর মতবিনিময়
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দপ্তরপ্রধানগণের সাথে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদপর্যাদা), গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মূখ্য সচিব, একুশে পদকপ্রাপ্ত বরেণ্য কবি ড. কামাল আবদুল নাসের চৌধুরী। এ সময় তিনি চৌদ্দগ্রামের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং ভবিষ্যতে উল্লেখিত সমস্যাগুলোর সমাধানে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সকলকে আশ্বস্ত করেন। পরে তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে অসহায়দের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী পদপর্যাদা) ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ‘সরকারের এবারের নির্বাচনী ইশতেহার ছিলো ‘উন্নয়ন হবে দৃশ্যমান, বাড়াতে হবে কর্মসংস্থান’। প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা নির্বাচিত হওয়ার পর এ লক্ষ্যে পৌঁছাতে সর্বপ্রথম আমি নিজ উপজেলায় মতবিনিময় করার ইচ্ছে পোষন করেছি। সে লক্ষ্যেই আজ সকলের সাথে মতবিনিময় করে উপজেলার নানাবিধ সমস্যার কথা শুনেছি। সরকারের সহযোগিতায় সেসকল সমস্যা দ্রæত সমাধানের চেষ্টা করবো। দেশে নতুন নতুন কর্মসংস্থান বৃদ্ধিতে কার্যকর প্রদক্ষেপ গ্রহণ করে বেকারত্ব কমাতে কাজ করবো। তরুণদের সঠিক কর্মসংস্থান দিতে পারলে দেশ এগিয়ে যাবে। চৌদ্দগ্রামকে ঢেলে সাজাতে এবং উন্নয়নের রোলমডেলে রূপান্তর করতে স্থানীয় সংসদ সদস্য সহ পরামর্শ করে কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এ সময় তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

রোববার (৩১ মার্চ) দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: মোশাররফ হোসেন, উপদেষ্টা ড. কামাল নাসের চৌধুরীর একান্ত ব্যক্তিগত সচিব দীপন দেবনাথ, কুমিল্লা জেলার অতিরিক্তি পুলিশ সুপার মংনেথোয়াই মারমা।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ এর পরিচালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলাম, চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: গোলাম কিবরিয়া টিপু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এবিএম এ বাহার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, মাহফুজ আলম, ভিপি মাহবুব হোসেন মজুমদার, হাজী জানে আলম ভূঁইয়া, আবু তাহের, নায়িমুর রহমান মজুমদার মাছুম, কাজী ফখরুল আলম ফরহাদ, মোস্তফা কামাল, উপজেলা প্রকৌশলী নুরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: জোবায়ের হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মীর হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছাকিনা বেগম, কৃষি কর্মকর্তা মো: জোবায়ের আহমেদ, সমবায় কর্মকর্তা ভূঁইয়া মো: শাহীনুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, তথ্য কর্মকর্তা ফাতেমা আক্তার, চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন কর্মকর্তা মো: মেহেদী হাসান, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি মো: আবদুল জলিল রিপন, সাধারণ সম্পাদক আবুল বাশার রানা, পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম শাহীন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিবৃন্দ।

এর আগে রোববার সকালে চৌদ্দগ্রাম সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থী সহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে কলেজ হলরুমে মতবিনিময় করেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা, সাবেক মূখ্য সচিব, একুশে পদকপ্রাপ্ত বরেণ্য কবি ড. কামাল আবদুল নাসের চৌধুরী। এ সময় তিনি কলেজের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনে এবং খুব শীঘ্রই সেসকল সমস্যার সমাধানে কাজ করার আশ্বাস প্রদান করেন। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: মোশাররফ হোসেন, উপদেষ্টা ড. কামাল নাসের চৌধুরীর ব্যক্তিগত সচিব দীপন দেবনাথ, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ, চৌদ্দগ্রাম সরকারী কলেজের অধ্যক্ষ শিব প্রসাদ দাশগুপ্ত, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল প্রমুখ। এরপর তিনি চৌদ্দগ্রাম এইচ জে সরকারি পাইলট মডেল হাইস্কুল পরিদর্শন করেন এবং প্রধান শিক্ষক রূপম সেনগুপ্ত সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানের লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

আইনজীবী নন, তবু ‘বারের সদস্য’! হাইকোর্টে জামিন

আদালত প্রতিবেদক : প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৬ এএম
আইনজীবী নন, তবু ‘বারের সদস্য’! হাইকোর্টে জামিন

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য না হয়েও নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে জামিন নেওয়ার অভিযোগ উঠেছে এক ধর্ষণ মামলার আসামির বিরুদ্ধে। এ ঘটনায় আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন ও প্রতারণার অভিযোগ তুলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

মামলার নথি ও ভুক্তভোগীর দাখিল করা আবেদন সূত্রে জানা যায়, কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন নারী ও শিশু মামলা নং-৫৯/২০২৫ (কোতোয়ালী মডেল থানা সি.পি. নং-৬৫৬/২০২৫) মামলার আসামি মোঃ মেহেদী হাসান (৩৯)। তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক এবং বর্তমানে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত।

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় দায়ের করা মামলায় অভিযুক্ত মেহেদী হাসান গত ২৪ মে গ্রেপ্তার হয়ে কারাবন্দী ছিলেন। নিম্ন আদালতে জামিন না পাওয়ার পর তিনি হাইকোর্টে ফৌজদারি আপিল নং-৩৬৩৭/২০২৫ দায়ের করেন।

মামলার নথিতে থাকা তথ্য অনুযায়ী, হাইকোর্টে শুনানির সময় আসামিপক্ষ থেকে আদালতকে জানানো হয়— “accused petitioner is a member of Comilla Bar Association”। অর্থাৎ, আসামিকে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে উপস্থাপন করা হয়।

এরপর গত ১ সেপ্টেম্বর হাইকোর্ট তাকে জামিন মঞ্জুর করেন।

তবে অনুসন্ধান ও সংশ্লিষ্ট নথিপত্রে পাওয়া তথ্য অনুযায়ী, মোঃ মেহেদী হাসান কুমিল্লা জেলা আইনজীবী সমিতির কোনো সদস্য নন। তিনি মূলত একজন সরকারি হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত।

এ অবস্থায় আসামিপক্ষ থেকে তাকে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে আদালতে উপস্থাপন করার বিষয়টি নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। ভুক্তভোগী বাদীপক্ষের অভিযোগ, মিথ্যা পরিচয় ও তথ্য উপস্থাপনের মাধ্যমে আদালতকে বিভ্রান্ত করে বেআইনিভাবে জামিনের সুবিধা নেওয়া হয়েছে।

এ ঘটনায় আসামি ও তার তদবিরকারকের বিরুদ্ধে জালিয়াতি, মিথ্যা তথ্য প্রদান ও প্রতারণার অভিযোগে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ আবেদন করা হয়েছে।

পাশাপাশি, মিথ্যা পরিচয় বা তথ্যের ভিত্তিতে জামিন নেওয়া হয়ে থাকলে সেই জামিন বাতিলের (Bail Cancellation) জন্য হাইকোর্টে প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বাদীপক্ষ।

ঘটনাটি এখন যে প্রশ্ন সামনে এনেছে

একজন সরকারি হাসপাতালের নার্স কীভাবে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে উচ্চ আদালতে উপস্থাপিত হলেন এবং সেই তথ্যের ভিত্তিতে জামিন মঞ্জুর হয়েছে কি না এ বিষয়টি এখন সংশ্লিষ্ট মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

বাদীপক্ষের দাবি, আদালতে উপস্থাপিত তথ্যের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

মামলাটি বিচারাধীন থাকায় অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের এখতিয়ারভুক্ত।

অস্ত্র-মাদক, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে প্রথম কুমিল্লা জেলা পুলিশ, পুরস্কৃত এসপি আনিসুজ্জামান পিপিএম

এটিএম মাজহারুল ইসলাম: প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৬ পিএম
অস্ত্র-মাদক, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে প্রথম কুমিল্লা জেলা পুলিশ, পুরস্কৃত এসপি আনিসুজ্জামান পিপিএম

অস্ত্র ও মাদক উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও সততা নিশ্চিত করার ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সারাদেশের মধ্যে প্রথম পুরস্কার পেয়েছেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান, পিপিএম।

গত শনিবার (২৯ আগস্ট) ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ত্রৈমাসিক অপরাধ সভায় কুমিল্লা জেলা পুলিশের এ সাফল্যের স্বীকৃতি হিসেবে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

অস্ত্র ও মাদকবিরোধী অভিযান জোরদার, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও সততা নিশ্চিত করার ক্ষেত্রে কুমিল্লা জেলা পুলিশের কার্যক্রম মূল্যায়ন করে এ সম্মাননা দেওয়া হয়।

পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, এ অর্জন কেবল তাঁর একার নয়, এটি পুরো কুমিল্লা জেলা পুলিশের সম্মিলিত টিমওয়ার্কের ফল। এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের কাজের গতি আরও বাড়িয়ে দেয়।

তিনি বলেন, কুমিল্লা জেলা পুলিশের প্রতিটি সদস্য আন্তরিকতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি কুমিল্লাবাসীর সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এসপি বলেন, এ অর্জনের পেছনে কুমিল্লার জনগণ ও জনপ্রতিনিধিদের সহযোগিতা রয়েছে। তাঁদের সহযোগিতা ছাড়া এ সাফল্য অর্জন করা সম্ভব হতো না।

তিনি আরও বলেন, কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও স্বাভাবিক রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর। অপরাধ দমন, মাদক ও অস্ত্রের বিরুদ্ধে অভিযান এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও জেলা পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হবে।

চৌদ্দগ্রামে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০২ পিএম
চৌদ্দগ্রামে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৬ সেপ্টেম্বর) সকালে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আবু সাইদ মজুমদার এর সভাপতিত্বে এবং অত্র মাদরাসার অধ্যক্ষ মাওলানা জাকারিয়ার সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ণ ক্যাবলস লিমিটেড এর পরিচালক ও প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট এন্ড হাউজিং লিমিটেড এর চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মো. মফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুণবতী আল-ফারাবী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. মঞ্জুর আহমেদ সাকি, বিশিষ্ট আইনজীবি, ঢাকা জজ কোর্টের এপিপি এডভোকেট ওমর ফারুক, গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ইকবাল হোসেন লিটন এবং আব্দুল কুদ্দুছ। এ সময় মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

×