কুমিল্লা মহানগর আ’লীগের সহ-সভাপতি আবুল কাশেম রৌশনের স্বরনে দোয়া ও শোক সভা অনুষ্ঠিত
কুমিল্লা মহানগর আওয়ামীলীগের প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি ও থিরা পুকুর পাড় জামে মসজিদ কমিটির সাধারন সম্পাদক আবুল কাশেম রৌশনের স্বরনে থিরা পুকুর পাড় যুবসমাজের উদ্যোগে থিরা পুকুর পাড় স্কুল মাঠ প্রাঙ্গনে গতকাল দোয়া ও শোক সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত দোয়া ও শোক সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, থিরা পুকুর পাড় জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা আবদুর রব। সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন থিরা পুকুর পাড় জামে মসজিদের খাদেম মো: শাহাদাত হোসেন।

শোক সভায় প্রয়াত আবুল কাশেম রৌশনের স্মৃতিচারন করে বক্তব্য রাখেন, প্রবীন আ’লীগ নেত কদর আলী, থিরা পুকুর পাড় স্কুল কমিটির সভাপতি এডভোকেট মনিরুজ্জামান মনির, ১৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, আ’লীগ নেতা ফারুক আহমেদ, শ্রমিকদল নেতা ইকরাম হোসেন, মহানগর সেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি ও থিরা পুকুর পাড় মাদক নির্মূল কমিটির সভাপতি জসিম উদ্দিন, আ’লীগ নেতা আবু কাউসার, সেচ্ছাসেবক দলের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোহন মিয়া, যুবলীগ নেতা ইয়াছিন ফুল, প্রয়াত আবুল কাশেম রৌশনের বড় ছেলে আসিফ ইমরান পাভেল, ছোট ছেলে ডাক্তার আরিফ ইমরান লেলিন, যুবদল নেতা আবু আলমাস প্রমূখ।

স্মৃতিচারন সময় পুরো অনুষ্ঠানস্থল কান্নায় ভারি হয়ে উঠে। বক্তারা বলেন, আমরা এমন একজন অবিভাবক হারিয়েছি যা এই সমাজের জন্য অপূরনীয় ক্ষতি হয়ে গেলো।

তিনি ক্ষমতাশীন দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও কখনো ক্ষমতার অপব্যবহার করেন নাই। দলমত নির্বিশেষে তিনি ছিলেন সকলের প্রিয় রৌশন। বক্তারা আরো বলেন, যখন হাজি আবদুস সালাম মাসুক কোতয়ালী থানা বিএনপির সাধারন সম্পাদক তখন আবুল কাশেম রৌশনও শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ছিলেন, তখনো দুই বন্ধু বিএনপি নেতা মাসুক ও আ’লীগ নেতা রৌশন দলীয় বিবেচনা না করে দলমত নির্বিশেষে সমাজের সর্বস্থরে মানুষের কল্যানে সমাজকে এগিয়ে নিতে অগ্রনি ভূমিকা পালন করেছেন।

যা চর্থা তথা কুমিল্লার গৌরবময় ইতিহাস হয়ে থাকবে। শোক সভা পালন করার জন্য থিরা পুকুর পাড় এলাকার সর্বস্থরে মানুষ দলমত নির্বিশেষে বুকে কালো ব্যাজ ধারন করেছেন।

উক্ত শোক সভা অনুষ্ঠানে আমন্ত্রীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থিরা পুকুর পাড় মসজিদ কমিটির সহ-সভাপতি খোরশেদ আলম, ১৩ নং ওয়ার্ড আ’লীগের সদস্য মোখলেছুর রহমান, মোহন মিয়া, শাহজাহান মিয়া, নিজাম মাষ্টার, বাচ্চু মিয়া, আবদুস সালাম, মাহবুবুর রহমান, কনু মিয়া, মনা মিয়া, আবুল হোসেন, জাকির হোসেন, শফিক মিয়া, ইদ্রিস মিয়া, আহসান মিয়া, চারন মিয়া, বাদশা, আবদুস সামাদ, মো: জাহাঙ্গীর, প্রবাসী জসিম উদ্দিন, খোকন, মিজানুর রহমান, হাফিজুর রহমান জামিল, ব্যাংকার আবু হানিফ, মহানগর সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি কুমকুম হায়দার রানা, দক্ষিন জেলা ছাত্রদলের সহ-সভাপতি জামাল হোসেন নয়ন, যুবদল নেতা মো: রফিক, যুবলীগ নেতা রিয়াজ উদ্দিন অপু, ১৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আবুল হাসান রবিন, যুবলীগ নেতা নিপু আহমেদ, মহানগর সেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারন সম্পাদক এমদাদুল হক স্বপন, যুবলীগ নেতা মেহেদী হাসান রুবেল, যুবলীগ নেতা ছোটন মাহমুদ, সাগর, ইয়াছিন, যুবদল নেতা ইকবাল হোসেন, কবির হোসেন, আউয়াল, থিরা পুকুর পাড় রেডিয়াম ক্লাব ব্লাড ডোনার ফাউন্ডেশনের এডমিন প্যানেলের সদস্য তুষার আহমেদ হেলাল, রুহুল আমিন চৌধুরী সুমন, রিয়াজুল ইসলাম, সেচ্ছাসেবকলীগ নেতা রানা, রোবেল হোসেন, ছাত্রলীগ নেতা ইমরান হোসেন মান্না, ছাত্রদল নেতা তারেক হোসেন বাপ্পি, যুবলীগ নেতা এমদাদুল হক ইমন, ছাত্রদল নেতা সজিবুল ইসলাম জয়, টিপু সুলতান,আসিফ, রাফি, আরিফ, শিহাব, সুজন, বিশাল, সোহান, সাকিব, সাব্বির কামাল, মিন্টু প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কোতয়ালী থানা ছাত্রদলের সাবেক আহŸায়ক ও মহানগর যুবদলের প্রভাবশালী নেতা, থিরা পুকুর পাড় মাদক নির্মূল কমিটির সাধারন সম্পাদক ও থিরা পুকুর পাড় রেডিয়াম ক্লাব ব্লাড ডোনার ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা যুব সমাজের আইকন, তরুন সমাজসেবক বদরুল হাসান রাব্বু, মহানগর যুবদলের দপ্তর সম্পাদক মো: শরিফুর রহমান।
উল্লেখ্য কুমিল্লা মহানগর আ’লীগের প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি আবুল কাশেম রৌশন গত ২৫ আগষ্ট ইন্তেকাল করেন।














