সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

মাদক ব্যবসায়ী ১০ হাজার

অনলাইন ডেস্ক : প্রকাশিত: সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২, ৪:১৪ পিএম
মাদক ব্যবসায়ী ১০ হাজার

ছবি সংগৃহিত।

google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

আগের নিয়মেই চলছে সব, ৯০০ গডফাদারের নিয়ন্ত্রণে সাম্রাজ্য

দেশে মাদক ঢুকছে সেই আগের নিয়মেই। কোনোভাবেই যেন ঠেকানো যাচ্ছে না মাদক প্রবেশ। গডফাদার, ডিলার এবং খুচরা বিক্রেতা হয়ে ভয়ংকর সব মাদক পৌঁছে যাচ্ছে ক্রেতা-সেবীদের কাছে। নানা কৌশলে আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যদের বোকা বানিয়ে সাইবার জগতে এখনো বসছে নিয়মিত মাদকের হাট। বহাল তবিয়তেই রয়ে যাচ্ছেন এসব মাদক হাটের নিয়ন্ত্রক/পৃষ্ঠপোষক ৯ শতাধিক গডফাদার। দীর্ঘদিন ধরেই ধরাছোঁয়ার বাইরে রয়ে যাচ্ছেন তারা। অনেকে দেশে-বিদেশে আত্মগোপনে রয়েছেন। কেউ কেউ আবার নিজ নিজ এলাকায় ফিরেও এসেছেন। অনেকেই প্রশ্ন তুলছেন ৯ শতাধিক গডফাদারসহ ১০ হাজার মাদক ব্যবসায়ীর বিপরীতে র‌্যাব-পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরসহ (ডিএনসি) রাষ্ট্রের সব আইনপ্রয়োগকারী সংস্থার সক্ষমতা নিয়ে।

এদিকে মাদক নিয়ে কাজ করেন বিভিন্ন সংস্থার এমন কয়েকজন কর্মকর্তা এবং বিশেষজ্ঞ বলছেন, মাদক মামলা নিয়ে যথাযথ তদন্ত না হওয়ার কারণে শুধু বহনকারী এবং তার ওপরের দুই-একজনের নামই অভিযোগপত্রে আসে। অভিযোগপত্রে গডফাদার কিংবা তার ঠিক পরের স্তরের ব্যবসায়ীদের নাম আসার উদাহরণ খুবই বিরল। যথাযথ তদন্তের জন্য প্রয়োজনে আইন পরিবর্তনের উদ্যোগ নিতে হবে।
অনুসন্ধানে জানা গেছে, অলিগলিতেই মিলছে ক্রেজি ড্রাগস ইয়াবা কিংবা হেরোইন-ফেনসিডিল। এমনকি ভার্চুয়াল হাটে অর্ডার দিয়েও মিলছে মাদক। তবে সবচেয়ে উদ্বেগের খবর হলো- দেশের রুট ব্যবহার করে বিভিন্ন দেশে যাচ্ছে মাদক। মাদকের গডফাদারদের সঙ্গে দেশের প্রতিটি জেলা-উপজেলা ও গ্রামাঞ্চলে মাদক ব্যবসার সঙ্গে একশ্রেণির রাজনৈতিক নেতা-কর্মী জড়িত।

তাদের অর্থের মূল উৎস এই মাদক। রাজধানী থেকে গ্রামাঞ্চল পর্যন্ত মাদক ব্যবসা পরিচালনার পৃষ্ঠপোষক হন এসব রাজনৈতিক নেতা। সীমান্তবর্তী জেলা যশোর, সাতক্ষীরা, কক্সবাজার, ফেনী এলাকার একসময়ের মাদক ব্যবসায়ীরা এখন স্থানীয় সরকারের জনপ্রতিনিধি হিসেবে পদস্থ হয়েছেন। বনে গেছেন পৃষ্ঠপোষক। অর্থ লগ্নি করছেন মাদক ব্যবসায়। আর লাভের একটা অংশ নিয়মিতভাবে পৌঁছে দেওয়া হচ্ছে প্রভাবশালী বিভিন্ন রাজনৈতিক নেতার পকেটে।

তবে অর্থ লগ্নি নির্বিঘ্ন করতে তারা ব্যবসায়ীদের জন্য স্থানীয় থানাসহ প্রশাসনকে বিশেষ কায়দায় ম্যানেজ করে দেন। সূত্র বলছে, করোনা শুরুর আগে বাংলাদেশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিভিন্ন সময় দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। এসব বৈঠকের সময় ভারতের পক্ষ থেকে সীমান্তে মাদক পাচারের সঙ্গে জড়িত গডফাদারসহ ৩৮০ জনের তালিকাও বিজিবির কাছে হস্তান্তর করা হয়। এ তালিকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নামও রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) মহাপরিচালক আবদুস সবুর মন্ডল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি মাদক নিয়ন্ত্রণ করতে। দায়িত্ব নেওয়ার পর আমি কয়েকটি সীমান্তবর্তী জেলায় গিয়েছি। সেখানকার মানুষের মতামত নিচ্ছি, জেলা প্রশাসকদের মতামত নিচ্ছি। মাদক নিয়ন্ত্রণে আমরা বিশেষ কিছু করে দেখানোর চিন্তা করছি। দেখা যাক ভালো কিছু হবে।’

সংশ্লিষ্টরা বলছেন, গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে থাকার মূল কারণ হলো, মাদক বহনকারীরা বিভিন্ন সময় গ্রেফতার হলেও তারা কার কাছ থেকে মাদক এনেছে এবং কাকে দেবে সেসব ব্যক্তির নামও জানে না। তবে নির্ধারিত স্থানে যাওয়ার পর ওই মাদক বহনকারীর পোশাক দেখে একজন একটি সাংকেতিক শব্দ বললে সেই ব্যক্তির কাছে মাদক দিয়ে দেওয়া হয়। এ কারণে মাদক বহনকারীদের জিজ্ঞাসাবাদে গডফাদারদের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায় না। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারা দেশে মাদকের গডফাদারদের ধরার অভিযানে নামছে। একই সঙ্গে সীমান্তেও নজরদারি বাড়াবে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সম্প্রতি সরেজমিন মাদক কারবারের খোঁজ নিতে গিয়ে রাজধানীর পল্লবীর বিহারি ক্যাম্প এলাকায় বেশ কয়েকজন মাদক কারবারির সঙ্গে কথা হয়। তাদের একজনের নাম কামরান। তিনি পল্লবীর বিহারি ক্যাম্প এলাকার মাদক কারবারি। কামরান বলেন, ঢাকার বিহারি ক্যাম্পগুলোতে অন্তত ১৫টি গ্রুপ আছে। এদের সঙ্গে বিভিন্ন এলাকার মাদক কারবারিদের যোগাযোগ আছে।

স্থানীয় ওয়ার্ড পর্যায়ে অনেক রাজনৈতিক নেতাদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্যই তাদের সহযোগিতা করে। অবাঙালিদের অধিকার নিয়ে কাজ করা একটি সংগঠনের একজন নেতার ভাষ্য অনুযায়ী, প্রতিটি এলাকায় একাধিক চক্র রয়েছে। থানা পুলিশের সোর্সদের ম্যানেজ করেই তারা মাদক কারবার করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় অসাধু সদস্যও তাদের কাঁচা টাকার লোভে সহযোগিতা করছে। এ কারণে সরকার এত পদক্ষেপ নেওয়ার পরও নিয়ন্ত্রণে আসছে না মাদকের কারবার। দীর্ঘদিন ধরে শুধু মোহাম্মদপুরের ছয়টি অবাঙালি ক্যাম্পেই মাদক কারবার নিয়ন্ত্রণ করছে কয়েকটি বড় চক্র।

তাদের অনেকেই বিভিন্ন সময় গ্রেফতার হয়। এরপর অন্য আরেক চক্র নিয়ন্ত্রণ করে মাদক কারবার। এ ছাড়া পল্লবীসহ দেশের অন্য অবাঙালি ক্যাম্পগুলোতেও এই কারবার চলছে তাদের নিয়ন্ত্রণে। এসব এলাকায় পুলিশের তল্লাশিচৌকি বা চেকপোস্ট থাকলেও তাদের চোখ ফাঁকি দিয়ে চলছে মাদকের রমরমা কারবার। বিভিন্ন ক্যাম্পে থাকা অবাঙালি, যারা উর্দুভাষী, তাদের অধিকার নিয়ে কাজ করে এমন একটি সংগঠন স্ট্রান্ডেড পাকিস্তানিজ জেনারেল রিপাট্রিয়েশন্সের (এসপিজিআরসি) নেতারা বলছেন, সারা দেশে ৭০টি ক্যাম্পেই কমবেশি মাদকের প্রভাব রয়েছে। এক ক্যাম্পের মাদক কারবারিদের সঙ্গে অন্য ক্যাম্পের কারবারিদের নিয়মিত যোগাযোগ রয়েছে মোবাইল ফোন ও বিভিন্ন ইন্টারনেট মাধ্যমে। এভাবে মাদক ছড়িয়ে পড়ছে।

সংগঠনের সাধারণ সম্পাদক এম শওকত আলী বলেন, ‘ক্যাম্পে বসবাসকারীরা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। তাদের অনেকেই লেখাপড়া জানে না। আবার কউ লখাপড়া করলেও কর্মসংস্থানের তেমন সুযোগ নই। তাই জীবিকার তাগিদে তারা ঝুঁকি জেনেও জড়িয়ে পড়ছে মাদক বিক্রির মতো অপরাধে।’

২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পসহ অন্যান্য ক্যাম্পে বড় ধরনের অভিযান চালায় পুলিশ ও র‌্যাব। ২০১৮ সালের ৪ মে থেকে ‘চলো যাই যুদ্ধে’ মাদকের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিশেষ অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো। ওই অভিযান শুরুর পর পুলিশ, র‌্যাব ও বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এ পর্যন্ত নিহত হয়েছে ২৭৬ জন। জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি পাঁচু ওরফে পঁচিশও নিহত হয়েছেন ‘বন্দুকযুদ্ধে’। কেন মাদক কারবার কমছে না জানতে চাইলে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপস্) কর্নেল কে এম আজাদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘দেখুন, একা আইনপ্রয়োগকারী সংস্থা দিয়ে মাদক নিয়ন্ত্রণে আসবে না।

কারণ চাহিদা থাকলে কোনো না কোনোভাবে সরবরাহ হবেই। এ জন্য পারিবারিক, সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে।’ এক প্রশ্নে তিনি বলেন, ‘কক্সবাজারে বিশেষ ব্যাটালিয়ন প্রতিষ্ঠার পর অনেক সফলতা এসেছে। তবে এখন আমরা জানতে পারছি মাদক বহন করা মাছ কিংবা লবণবাহী ট্রলার কিংবা বোটগুলো বরিশাল, আনোয়ারা, চট্টগ্রাম, পটুয়াখালীর মতো দ্বীপজেলায় আনলোড হচ্ছে।’ সাম্প্রতিক সময়ে ডিএনসির এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, দেশে প্রায় ৩০ ধরনের মাদকের মধ্যে সবচেয়ে বেশি সেবন হয় ইয়াবা। দেশে প্রতিদিন প্রায় ৭০ লাখ ইয়াবা বিক্রি হয়। এর মধ্যে ঢাকায় বিক্রি হয় ১৫ লাখ। বাজারদর প্রতিটি ৩০০ টাকা করে হলেও ৭০ লাখ ইয়াবার মূল্য দাঁড়ায় ২১০ কোটি টাকা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা বিভাগের প্রধান ও অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান বলেন, রাজধানীসহ ঢাকার আশপাশে প্রায় সাড়ে তিন হাজার মাদক কারবারি এখনো সক্রিয়। তাদের ধরতে অভিযান অব্যাহত আছে। ডিএনসির অপর এক প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন সীমান্ত হয়ে মিয়ানমার থেকে দেশে ইয়াবা আসায় মাদকের বিস্তার ভয়াবহ আকারে বেড়ে গেছে। বছরে ইয়াবা বিক্রি ১ লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। ইয়াবা গ্রহণকারীদের মধ্যে শুধু নারী রয়েছে ৪৩ শতাংশ। ইয়াবা আসক্তের শতকরা ৯০ ভাগ কিশোর ও তরুণ এবং ৪৫ শতাংশ বেকার। ৬৫ শতাংশ আন্ডারগ্র্যাজুয়েট এবং উচ্চশিক্ষিতের সংখ্যা ১৫ শতাংশ।

এ ছাড়া ১৫ বছরের বেশি বয়সের মাদকসেবী আছে ৬৫.২৫ শতাংশ। অর্থাৎ ৪৮ লাখ ৯৩ হাজার ৭৫০ জন তরুণ-যুবকের প্রতি ১৭ জনে একজন মাদকাসক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিয়া রহমান বলেন, ‘জিরো টলারেন্স নীতি সঠিকভাবে কার্যকর হচ্ছে না। যারা মাদক বহন করছে তাদেরই ধরে আর ছাড়ে এই তো চলছে। তাহলে নিয়ন্ত্রণে আসবে কীভাবে? মাদকের গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে থাকছে। জিরো টলারেন্স নীতি পুরোপুরি বাস্তবায়িত এবং সীমান্ত দিয়ে মাদক আসা বন্ধ হলে দেশে মাদক নিয়ন্ত্রণে চলে আসবে।’ তবে কক্সবাজারের বর্ডার গার্ড বাংলাদেশ (৩৪-বিজিবি) অধিনায়ক আলী হায়দার আজাদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আগে বলা হতো ১০ শতাংশ মাদক আইনপ্রয়োগকারী সংস্থা উদ্ধার করতে পারে। তবে এখনকার পরিসংখ্যান হলো, আমরা ৫০ শতাংশের বেশী মাদক উদ্ধার করি। ২০১৮ সালে আমার ব্যাটালিয়নে উদ্ধার ছিল ৫ লাখের বেশি ইয়াবা। ২০১৯ সালে ১৩ লাখ, ২০২০ সালে ৩৭ লাখ। চলতি বছর এখন পর্যন্ত ৪৩ লাখের বেশি ইয়াবা উদ্ধার করা হয়েছে।’ বিজিবি-২ ব্যাটালিয়নের পরিসংখ্যানও এমনই।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

আইনজীবী নন, তবু ‘বারের সদস্য’! হাইকোর্টে জামিন

আদালত প্রতিবেদক : প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৬ এএম
আইনজীবী নন, তবু ‘বারের সদস্য’! হাইকোর্টে জামিন

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য না হয়েও নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে জামিন নেওয়ার অভিযোগ উঠেছে এক ধর্ষণ মামলার আসামির বিরুদ্ধে। এ ঘটনায় আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন ও প্রতারণার অভিযোগ তুলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

মামলার নথি ও ভুক্তভোগীর দাখিল করা আবেদন সূত্রে জানা যায়, কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন নারী ও শিশু মামলা নং-৫৯/২০২৫ (কোতোয়ালী মডেল থানা সি.পি. নং-৬৫৬/২০২৫) মামলার আসামি মোঃ মেহেদী হাসান (৩৯)। তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক এবং বর্তমানে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত।

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় দায়ের করা মামলায় অভিযুক্ত মেহেদী হাসান গত ২৪ মে গ্রেপ্তার হয়ে কারাবন্দী ছিলেন। নিম্ন আদালতে জামিন না পাওয়ার পর তিনি হাইকোর্টে ফৌজদারি আপিল নং-৩৬৩৭/২০২৫ দায়ের করেন।

মামলার নথিতে থাকা তথ্য অনুযায়ী, হাইকোর্টে শুনানির সময় আসামিপক্ষ থেকে আদালতকে জানানো হয়— “accused petitioner is a member of Comilla Bar Association”। অর্থাৎ, আসামিকে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে উপস্থাপন করা হয়।

এরপর গত ১ সেপ্টেম্বর হাইকোর্ট তাকে জামিন মঞ্জুর করেন।

তবে অনুসন্ধান ও সংশ্লিষ্ট নথিপত্রে পাওয়া তথ্য অনুযায়ী, মোঃ মেহেদী হাসান কুমিল্লা জেলা আইনজীবী সমিতির কোনো সদস্য নন। তিনি মূলত একজন সরকারি হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত।

এ অবস্থায় আসামিপক্ষ থেকে তাকে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে আদালতে উপস্থাপন করার বিষয়টি নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। ভুক্তভোগী বাদীপক্ষের অভিযোগ, মিথ্যা পরিচয় ও তথ্য উপস্থাপনের মাধ্যমে আদালতকে বিভ্রান্ত করে বেআইনিভাবে জামিনের সুবিধা নেওয়া হয়েছে।

এ ঘটনায় আসামি ও তার তদবিরকারকের বিরুদ্ধে জালিয়াতি, মিথ্যা তথ্য প্রদান ও প্রতারণার অভিযোগে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ আবেদন করা হয়েছে।

পাশাপাশি, মিথ্যা পরিচয় বা তথ্যের ভিত্তিতে জামিন নেওয়া হয়ে থাকলে সেই জামিন বাতিলের (Bail Cancellation) জন্য হাইকোর্টে প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বাদীপক্ষ।

ঘটনাটি এখন যে প্রশ্ন সামনে এনেছে

একজন সরকারি হাসপাতালের নার্স কীভাবে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে উচ্চ আদালতে উপস্থাপিত হলেন এবং সেই তথ্যের ভিত্তিতে জামিন মঞ্জুর হয়েছে কি না এ বিষয়টি এখন সংশ্লিষ্ট মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

বাদীপক্ষের দাবি, আদালতে উপস্থাপিত তথ্যের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

মামলাটি বিচারাধীন থাকায় অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের এখতিয়ারভুক্ত।

অস্ত্র-মাদক, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে প্রথম কুমিল্লা জেলা পুলিশ, পুরস্কৃত এসপি আনিসুজ্জামান পিপিএম

এটিএম মাজহারুল ইসলাম: প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৬ পিএম
অস্ত্র-মাদক, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে প্রথম কুমিল্লা জেলা পুলিশ, পুরস্কৃত এসপি আনিসুজ্জামান পিপিএম

অস্ত্র ও মাদক উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও সততা নিশ্চিত করার ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সারাদেশের মধ্যে প্রথম পুরস্কার পেয়েছেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান, পিপিএম।

গত শনিবার (২৯ আগস্ট) ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ত্রৈমাসিক অপরাধ সভায় কুমিল্লা জেলা পুলিশের এ সাফল্যের স্বীকৃতি হিসেবে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

অস্ত্র ও মাদকবিরোধী অভিযান জোরদার, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও সততা নিশ্চিত করার ক্ষেত্রে কুমিল্লা জেলা পুলিশের কার্যক্রম মূল্যায়ন করে এ সম্মাননা দেওয়া হয়।

পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, এ অর্জন কেবল তাঁর একার নয়, এটি পুরো কুমিল্লা জেলা পুলিশের সম্মিলিত টিমওয়ার্কের ফল। এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের কাজের গতি আরও বাড়িয়ে দেয়।

তিনি বলেন, কুমিল্লা জেলা পুলিশের প্রতিটি সদস্য আন্তরিকতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি কুমিল্লাবাসীর সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এসপি বলেন, এ অর্জনের পেছনে কুমিল্লার জনগণ ও জনপ্রতিনিধিদের সহযোগিতা রয়েছে। তাঁদের সহযোগিতা ছাড়া এ সাফল্য অর্জন করা সম্ভব হতো না।

তিনি আরও বলেন, কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও স্বাভাবিক রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর। অপরাধ দমন, মাদক ও অস্ত্রের বিরুদ্ধে অভিযান এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও জেলা পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হবে।

চৌদ্দগ্রামে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০২ পিএম
চৌদ্দগ্রামে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৬ সেপ্টেম্বর) সকালে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আবু সাইদ মজুমদার এর সভাপতিত্বে এবং অত্র মাদরাসার অধ্যক্ষ মাওলানা জাকারিয়ার সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ণ ক্যাবলস লিমিটেড এর পরিচালক ও প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট এন্ড হাউজিং লিমিটেড এর চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মো. মফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুণবতী আল-ফারাবী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. মঞ্জুর আহমেদ সাকি, বিশিষ্ট আইনজীবি, ঢাকা জজ কোর্টের এপিপি এডভোকেট ওমর ফারুক, গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ইকবাল হোসেন লিটন এবং আব্দুল কুদ্দুছ। এ সময় মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

×