বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

নবীনগরে সংবাদপত্রের বাতিঘর লোকমান হেকিম চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১১:৪৬ পিএম
নবীনগরে সংবাদপত্রের বাতিঘর লোকমান হেকিম চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দীর্ঘ অর্ধশত বছরেরও বেশি সময় সংবাদপত্র বিতরণ করে আসা বাহক ও সংবাদপত্রের বাতিঘর খ্যাত মরহুম লোকমান হেকিম চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) তার স্মরণে কোরআন খতম, দোয়া ও ইফতারের আয়োজন করা হয়।

 

মরহুমের একমাত্র সন্তান দৈনিক নয়া দিগন্ত পত্রিকার নবীনগর প্রতিনিধি খান জাহান আলী চৌধুরী জানান, “আমার আব্বা বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকেই নবীনগরে সংবাদপত্র বিতরণ করতেন। মৃত্যুর আগের দিনও তিনি পাঠকদের হাতে পত্রিকা পৌঁছে দিয়েছিলেন। আমার আব্বার নামে এখনো পত্রিকার এজেন্ট চলছে। আমার আব্বার জন্য দোয়া করবেন।”

 

“মের্সাস লোকমান হেকিম চৌধুরী” নামের এজেন্ট ও লোকমান হেকিম চৌধুরীকে সবাই চিনতেন এক নামে। তিনি ছিলেন পাঠকদের কাছে পত্রিকার কাকা, ভাই। রোদ-বৃষ্টি কিংবা ধীর গতির যোগাযোগ ব্যবস্থার বাধা সত্ত্বেও তিনি নিয়মিত পাঠকের হাতে সংবাদপত্র পৌঁছে দিতেন। তার হাত ধরেই নবীনগরে তৈরি হয়েছিল সংবাদপত্রের পাঠকগোষ্ঠী।

 

তার মৃত্যুবার্ষিকীতে নবীনগরের সাংবাদিকরা তাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং বলেন, লোকমান হেকিম চৌধুরী ছিলেন সংবাদপত্রের বাতিঘর, যিনি পাঠকের কাছে সংবাদ পৌঁছে দেওয়ার মাধ্যমে সমাজে আলোকিত ভূমিকা রেখেছেন।

দেবীদ্বারে পুষ্টি সপ্তাহে স্বাস্থ‍্য মন্ত্রনালয়ের নির্দেশিত নাস্তায় বিষাক্ত ক‍্যামিকেল যুক্ত খাবার পরিবেশনের অভিযোগ

মো: বিল্লাল হোসেন: প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৮:০৯ পিএম
দেবীদ্বারে পুষ্টি সপ্তাহে স্বাস্থ‍্য মন্ত্রনালয়ের নির্দেশিত নাস্তায় বিষাক্ত ক‍্যামিকেল যুক্ত খাবার পরিবেশনের অভিযোগ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"adjust":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

পুষ্টি সপ্তাহে স্বাস্থ‍্য মন্ত্রনালয়ের নির্দেশিত নাস্তার তালিকায় জীবন নাশক বিষাক্ত ক‍্যামিকেল “ফর্মালিন ও কার্বাইড” যুক্ত খাবার পরিবেশনের অভিযোগ তুললেন এক আলোচক।

কুমিল্লার দেবীদ্বারে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১ টায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালন উপলক্ষ‍্যে আয়োজিত র‍্যালী শেষে আলোচনা সভা চলাকালে উপস্থিত অতিথি ও সূধীজনদের মাঝে স্বাস্থ‍্য মন্ত্রনালয়ের নির্দেশিত পুষ্টিকর ও স্বাস্থ‍্যসম্মত নাস্তা পরিবেশন করা হয়। যাতে জীবন নাশক বিষাক্ত ক‍্যামিকেল “ফর্মালিন ও কার্বাইড” যুক্ত খাবার রয়েছে বলে অভিযোগ তুলে ধরেন দেবীদ্বার উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার।

তিনি বলেন, পরিবেশিত নাস্তার তালিকায় বিদেশ থেকে আমদানীকৃত জীবন নাশক বিষাক্ত ক‍্যামিকেল ‘ফর্মালিন’যুক্ত খেজুর, প্রক্রিয়াজাতকৃত প্রাণ প‍্যাকেট দুধ এবং কার্বাইডযুক্ত কলা পরিবেশন করা নিয়ে প্রশ্ন তুলেন। এ ছাড়াও ওই তালিকায় সাথে বোতলজাত মাম পানি এবং বাদাম পরিবেশন করা হয়।

তিনি আরো বলেন, দেবীদ্বারে যতগুলো কলার আরৎ, দোকান আছে সেগুলোতে কার্বাইডে পাকানো কলা। অপরদিকে বিদেশ থেকে আমদানী করা খেজুরগুলোতেও ফর্মালিন মেশানো থাকে। এ ছাড়া প্রক্রিয়াজাতকৃত প্রাণ প‍্যাকেট দুধও ছিল।

ওই প্রশ্নের জবাবে উপজেলা স্বাস্থ‍্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহিবুল সালাম জানান, আমাদের আজকের এ নাস্তার তালিকা স্বাস্থ‍্য মন্ত্রনালয়ের নির্দেশিত তালিকায়ই পরিবেশন করা হয়েছে।

এ ব‍্যাপারে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা সহকারি কমিশনার ও পৌর প্রশাসক নির্বাহী মাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন ঘটনার সত‍্যতা স্বীকার করে বলেন, দেবীদ্বার বাজারে ২/১ জন কৃষকের আনা কলার বাহিরে আরতে বা দোকানের একটি কলাও কার্বাইডে পাকা ছাড়া নেই। তাৎক্ষনিক সেনেটারী ইনিস্পেক্টরকে নির্দেশ দিয়ে বলেন, কলার আরতগুলো চিহ্নীত করে অভিযান পরিচালনা করার ঘোষণা দেন। তিনি বিদেশ থেকে আমদানীকৃত ফর্মালিনযুক্ত খেজুরের চেয়েও কলা পাকানো কার্বাইডের ভয়াবহতা ব‍্যাখ‍্যা করেন।

“পুষ্টি বৈষম্যের দিন শেষ- গড়ব স্বনির্ভর বাংলাদেশ”-এ শ্লোগানকে সামনে রেখে, একটি র‍্যালী শেষে উপজেলা স্বাস্থ‍্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহিবুল সালাম’র সভাপতিত্বে স্বাস্থ‍্য কমপ্লেক্স প্রশিক্ষণ ভবনে অন‍্যান‍্যের মধ‍্যে আলোচনায় অংশ নেন, সহকারি অধ‍্যাপক শিশু বিশেষজ্ঞ ডাঃ শুভ্রাদত্ত, রোগ নিয়ন্ত্রক এবং পুষ্টি সপ্তাহের প্রধান প্রতিবেদন উপস্থাপনকারী ডাঃ সাদাত ইরতিশিয়াম, সমকাল প্রতিনিধি সৈয়দ খলিলুর রহমান বাবুল প্রমূখ।

আলোচকগণ বলেন, পুষ্টি গুণে সমৃদ্ধ শাক-সবজি ও ফলমূল খাওয়ার অভ‍্যাস গড়ে তোলা, অতি প্রক্রিয়াজাত পানীয় ও খাবার গ্রহন, তৈলাক্ত, ভাদাপুরি, ফাস্টফুড বর্জন। শিশু বেড়ে উঠা, মানষিক বিকাশ, গর্ববতী নারীদের এবং বয়স্কদের পরিচর্যাসহ পুষ্টিকর খাবারে সহযোগীতা করাসহ নিরাপদ খাদ‍্য নিশ্চিত করতে হবে। খাদ‍্য নিরাপত্তায় এবং পুষ্টিকর খাবারে উদ্বোদ্ধকরণে ভোক্তাদের সামাজিক সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।জীবন নাশক বিষাক্ত ক‍্যামিকেল “ফর্মালিন ও কার্বাইড”যুক্ত খাবার প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

কুবি রোভার স্কাউট গ্রুপে কানন ও বেলীর দায়িত্ব গ্রহণ

দীপা সরকার : প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১:৩৪ পিএম
কুবি রোভার স্কাউট গ্রুপে কানন ও বেলীর দায়িত্ব গ্রহণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোভার স্কাউট গ্রুপের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সিনিয়র রোভারমেট নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী সাঈদ হাসান কানন এবং গার্ল-ইন সিনিয়র রোভারমেট নির্বাচিত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাবিহা সুলতানা বেলী।

 

বুধবার (২২ এপ্রিল) কুবি রোভার স্কাউট গ্রুপের ইউনিট লিডার মো. জিয়া উদ্দিন ও গার্ল-ইন ইউনিট লিডার ড. জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

 

কমিটিতে রোভারমেট হিসেবে নির্বাচিত হয়েছেন মো. সাজিদুর রহমান, আব্দুল গাফ্ফার (ফুয়াদ), অমি দেব এবং সহকারী রোভারমেট হিসেবে রয়েছেন ফাইয়াজ ফেরদৌস, আবু বকর ছিদ্দিক সায়মন, মো. পারভেজ সরকার ও মো. আশিক আলম।

 

গার্ল-ইন রোভারমেট হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারিহা তাসনিম মুন, সামিয়া খান ও রিছাতুজ জাহান রিছা। সহকারী গার্ল-ইন রোভারমেট হয়েছেন হাজেরা আক্তার, মোরছালিন আক্তার, প্রিয়ন্তী দাস পৃথা ও মোসা: ফারহানা আক্তার লিজা।

 

সদ্য সাবেক সিনিয়র রোভারমেট মোহাম্মদ বাবুল মিয়া নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে বলেন, “তাদের নেতৃত্বে কুবি রোভার স্কাউট গ্রুপ আরও শক্তিশালী হবে।” তিনি দায়িত্বকালীন সময়ে পাওয়া সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

নবনির্বাচিত গার্ল-ইন সিনিয়র রোভারমেট সাবিহা সুলতানা বেলী বলেন, “এই দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি গর্বিত। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে কাজ করবো।”

 

সিনিয়র রোভারমেট সাঈদ হাসান কানন বলেন, “রোভার স্কাউটিং আমার জন্য নেতৃত্ব ও মানবিকতার প্ল্যাটফর্ম। আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে সংগঠনের সুনাম বৃদ্ধিতে কাজ করবো।”

দেবীদ্বারে পাওনা টাকার জন্য ডেকে নিয়ে হত‍্যার অভিযোগে আটক-৩

মো: বিল্লাল হোসেন: প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১:১৮ এএম
দেবীদ্বারে পাওনা টাকার জন্য ডেকে নিয়ে হত‍্যার অভিযোগে আটক-৩

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"adjust":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

কুমিল্লার দেবীদ্বারে পাওনা টাকা আদায়ে বাসা থেকে ডেকে নিয়ে জমি ব‍্যবসায়ীকে হত‍্যার অভিযোগ উঠেছে তার বন্ধুদের বিরুদ্ধে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে দেবীদ্বার পৌর এলাকার বালিবাড়ি গ্রামের মোবারকের বাড়িতে ঘটনাটি ঘটে । নিহত জমি ব‍্যবসায়ি জহিরুল ইসলাম সরকার (৫০) মুরাদনগর উপজেলার ধামঘর গ্রামের আব্দুল আলীমের ছেলে। তিনি দেবীদ্বার পৌর এলাকার মোহনা আবাসীক একায় বসবাস করে জমি বেঁচা-কেনার ব‍্যবসা করতেন।

ওই ঘটনায় নিহতের স্ত্রী মাফুজা আক্তার বাদী হয়ে বুধবার (২২ এপ্রিল) দুপুরে বালিবাড়ি গ্রামের মোবারক হোসেন ও তার পুত্র আশিকুর রহমানসহ ৫ জনকে অভিযুক্ত করে দেবীদ্বার থানায় একটি হত‍্যা মামলা দায়ের করেন। থানার মামলা নং- ৩৩।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি কেনাবেচার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার বিকেলে বালিবাড়ী গ্রামের মোবারক ও শাহীনসহ কয়েকজন যুবক জহিরুল ইসলাম সরকারকে তার বাসা থেকে ডেকে নিয়ে যায়। প্রথমে ভিরাল্লা বাস স্টেশন এলাকায় নিয়ে যায়। সেখানে বিষয়টি সমাধান না হওয়ায় সন্ধ্যায় জহিরুলকে দেবীদ্বার পৌর এলাকার বালিবাড়ি মোবারক হোসেনের গ্রা‌মের বাড়িতে নিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠে। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে রাত ১০ টায় একটি সিএনজিচালিত অটোরিকসা যোগে তাকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব‍্যরত চিকিৎসক জহিরুলকে মৃত ঘোষণা করেন। এ সময় মরদেহ নিয়ে আসা মোবারক, শাহীন ও আশিকসহ তিন জন পালানোর চেষ্টা করলে নিহতের স্বজনরা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে আটক মোবারক ও তার ছেলে আশিককে কুমিল্লা কোর্ট হাজতে চালান করা হয়। অপর আটক শাহীনকে জিজ্ঞাসাবাদের জন‍্য আটক রাখা হয় বলে পুলিশ জানিয়েছে। একই দিন সকালে নিহত জহিরুলের লাশ ময়না তদন্তের জন‍্য কুমেক হাসপাতালে প্রেরন করা হয়।

​নিহতের স্ত্রী মাহফুজা আক্তার বলেন, মঙ্গলবার বিকেলে মোবাইল ফোনে কল পেয়ে তার স্বামী বাসা থেকে বের হয়েছিলেন। রাতে হাসপাতাল থেকে ফোন পেয়ে তিনি সেখানে গিয়ে স্বামীর মরদেহ দেখতে পান। জমি বিক্রির লেনদেন নিয়ে তার স্বামীর সাথে দ্বন্দ্ব ছিল বলে জানান তিনি। এসময় তিনি স্বামী হত্যার বিচার দাবী করেন।

​এ প্রসঙ্গে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, নিহত জহিরুল ইসলাম সরকারের বিরুদ্ধে এলাকায় জাল দলিল ও জমি কেনাবেচায় এবং বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণার একাধিক অভিযোগ ছিল। একই জমি একাধিক ব্যক্তির নিকট বিক্রিরও অভিযোগ রয়েছে। একাধিক ব্যক্তিরা তাকে প্রতিনিয়ত মোহনা আবাসিক এলাকায় খুঁজতে আসেন। প্রায়ই সে পলাতক থাকত। এ ছাড়া জমি বেচাকেনায় জহিরুলের সেল্টারে একটি প্রভাবশালী সিন্ডিকেট রয়েছে। যাদের বিরুদ্ধে তাকে ডেক নিয়ে হত‍্যার অভিযোগ উঠেছে, তারাও জহিরের বন্ধু ও পাটনার ছিল।

সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ আয়োজিত একটি নাগরিক সমাবেশেও তার বিরুদ্ধে ভুক্তভোগীরা অভিযোগ করেছিলেন। সে সময় সংসদ সদস্য অভিযুক্ত জহিরুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশনা দিয়েছিলেন।

​এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন এলে নিশ্চিত হওয়া যাবে। ওই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে থানায় হত‍্যা মামলা দায়ের করেছেন। ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে জিজ্ঞাসাবাদ শেষে ২ জনকে আদালতে পাঠানো হয়েছে।

×
Skip to toolbar