নাঙ্গলকোট থানার ওসির সহযোগিতায় সবুজপত্রের সম্পাদক জামাল উদ্দিন স্বপনের কম্পিউটার উদ্ধার
কুমিল্লার নাঙ্গলকোট থানার ওসি মো: ফারুক হোসেনের একান্ত প্রচেষ্টায় সবুজপত্রের সম্পাদক জামাল উদ্দিন স্বপনের অফিসের কম্পিউটার ও প্রয়োজনীয় সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
সবুজপত্র অফিস সূত্রে জানা যায়, নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউপির শ্যামেরখিল গ্রামে জে. আই. ইসলামিক সায়েন্স এন্ড টেকনোলজির খোদেজা বেগমের অংশে অস্থায়ী অফিস করে থাকতেন জামাল উদ্দিন স্বপন। গত ২৩ অক্টোবর রবিবার রাতে জে. আই. ইসলামিক সায়েন্স এন্ড টেকনোলজির প্রতিষ্ঠাতা লোকমান শাহর নির্দেশে তার ভাই সাইফুল ইসলাম এন্তু মিয়ার স্ত্রীর ঝর্ণা বেগম (৪২) কম্পিউটার ও অফিসের বিভিন্ন মালামাল আটক করে তাদের দাবি করে রেখে দেয়। খবর পেয়ে নাঙ্গলকোট থানার ওসি মো: ফারুক হোসেন পুলিশ পাঠিয়। পুলিশ গিয়ে সবুজপত্র অফিসের বিভিন্ন কাগজপত্র দেখে সকল মালামাল উদ্ধার করে।
এ বিষয়ে সবুজপত্রের সম্পাদক জামাল উদ্দিন স্বপন বলেন, দীর্ঘদিন ধরে ওখানে অফিস করে আছেন। লোকমান শাহর নির্দেশে ঝর্ণা বেগম কম্পিউটার ও অফিসের বিভিন্ন মালামাল আটক করে রাখে। শেষে পুলিশ গিয়ে তা উদ্ধার করে দেয়। সে জন্য নাঙ্গলকোট থানা সহ সকল পুলিশ সদস্যকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি লোকমান শাহ ঢাকা থেকে ফোন করলে পুলিশ যাতে ভেবে চিন্তে ওখানে যায়। আর নিরাপদ মানুষকে হয়রানি না করার জন্য পরামর্শ দেন।











