চৌদ্দগ্রামে পাভেল হত্যার ঘটনায় গ্রেফতার ৪
কুমিল্লার চৌদ্দগ্রামে ব্যাটমিন্টন খেলাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হামলায় কলেজ শিক্ষার্থী মোঃ পাভেল (১৮) হত্যার চার আসামিকে গ্রেফতার করেন পুলিশ।
রবিবার (০৪ডিসেম্বর) সকাল ১২ টায় কুমিল্লা জেলা পুলিশের কনফারেন্স রুমে মিট দ্যা প্রেস এসব তথ্য জানান কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান। তিনি জানান,রাকিব আর পাভেল সহপাঠী। একমাস আগে তাদের শিক্ষা প্রতিষ্ঠান ফেনী মহিপাল কলেজে আধিপত্যকে কেন্দ্র করে পাভেল রাকিবকে মারধর করে। এর জের ধরে পাভেলের উপর প্রতিশোধ নেয়ার চেষ্টা চালায় রাকিব। পাভেলকে মারধর করার জন্য পাভেলের নানার বাড়িতে কখন সেই আসে তার খোঁজে রাখেন রাকিব। পরে ব্যাডমিন্টন খেলার জন্য পাভেল নানার বাড়ির সামনে আসলে আসামি রাকিব তার সহযোগী অনিকসহ সুইস গিয়ার দিয়ে তাকে ছুরিকাঘাত করে। ঘটনাস্থলে পাভেলকে রক্তাক্ত অবস্থায় ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। মারামারির সময় বাঁচাতে আসলে আরো চার জন আহত হয়।
পাভেল হত্যার ঘটনায় গ্রেফতারকৃতরা হলো- ফেনী সদর থানার গজারিয়া কান্দি এলাকার ফারুক আহাম্মদের ছেলে আবু হুরাইয়া অনিক, চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের কুলাসার এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে সালমান হোসেন, একই এলাকার রবিউল হক ওরফে জানু মিয়ার ছেলে নাঈমুল হক রাকিব এবং উপজেলার আলকরা ইউনিয়নের ধোপাখিল এলাকার শামসুল হকের ছেলে নাজিমুল হক জয়।
উল্লখ্য গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় ব্যাটমিন্টন খেলাকে কেন্দ্র করে আলকরা ইউনিয়নের ধোপাখিলা গ্রামের ভূঁইয়া বাড়ী সংলগ্ন ব্যাটমিন্টন মাঠে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে কমপক্ষে পাঁচ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পাভেলকে মৃত ঘোষনা করেন।
















