সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

মামলার ফাঁকফোকরে বেরিয়ে যাচ্ছে আসামি

অনলাইন ডেস্ক : প্রকাশিত: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২, ৭:১৬ এএম
মামলার ফাঁকফোকরে বেরিয়ে যাচ্ছে আসামি
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

দুর্নীতি দমন কমিশন (দুদক) গঠনের পর পেরিয়ে গেছে দেড় যুগ। কিন্তু দীর্ঘ এ সময়েও স্থায়ী প্রসিকিউশন ইউনিট গড়তে পারেনি দুর্নীতিবিরোধী সংস্থাটি। যাত্রার শুরুতেই করা আইনেও এ বিষয়টির উল্লেখ রয়েছে, তবু গঠন হয়নি স্থায়ী প্রসিকিউশন। এ কারণে দুদকের মামলার এজাহার, চার্জশিট, বিচার, উচ্চ আদালতে আপিল, আপিল বিভাগে চূড়ান্ত আপিলে পর্যন্ত নানা আইনি ফাঁক-ফোকর থেকে যাচ্ছে। আর এটি কাজে লাগাচ্ছে আসামিপক্ষ।

প্রাপ্ত তথ্যে দেখা গেছে, দুদকের করা মামলার বিচারে অর্ধেকেরও বেশি ক্ষেত্রে আসামিরা খালাস পেয়ে যাচ্ছেন। এতে করে দুদক গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য অনেকটাই ব্যাহত হচ্ছে। এমন প্রেক্ষাপটে স্থায়ী প্রসিকিউশন গড়ায় গুরুত্বারোপ করছেন আইনজ্ঞরা। জানা গেছে, স্থায়ী প্রসিকিউশন ইউনিট গড়ে তোলার জন্য কমিশনে চলছে পরীক্ষা-নিরীক্ষা।

২০০৪ সালে দুদক গঠনের পর মামলার তদন্ত, চার্জশিট দাখিল থেকে শুরু করে বিচার প্রক্রিয়া পর্যন্ত সার্বিক আইনি কর্মকা- পরিচালনায় অস্থায়ী ভিত্তিতে আইনজীবীদের একটি প্যানেল করা হয়। এখনো সেভাবেই চলছে; প্যানেল আইনজীবীরা দুদকের আইনি কর্মকা- পরিচালনা করছেন; হয়নি স্থায়ী প্রসিকিউশন। দুদকের হিসাবে, বিচারিক আদালতে চলতি বছরের নভেম্বর পর্যন্ত তাদের বিচারাধীন মামলার সংখ্যা ৩ হাজার ৩২০টি। গত ১১ মাসে গড়ে ১০ শতাংশ মামলা নিষ্পত্তি হয়েছে। এগুলোর মধ্যে ৬০ শতাংশ মামলায় সাজা আর ৪০ শতাংশ মামলায় খালাস পেয়েছেন আসামিরা। আর উচ্চ আদালতে ৫৬ শতাংশ মামলাতেই হার হয়েছে দুদকের।

সাধারণত কোনো মামলা দায়েরের পর তা বিচারিক আদালতের অধীনে চলে যায়। বর্তমানে কমিশনের মামলাগুলোর মধ্যে ঢাকায় ৮০৯টি এবং ঢাকার বাইরে অন্যান্য আদালতে ২ হাজার ৯৫টি বিচারাধীন। এ ছাড়া উচ্চ আদালতের আদেশে ৪২৩টির কার্যক্রম স্থগিত রয়েছে। গত জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ৩৩৩টি মামলা নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ২০০টি মামলায় আসামির সাজা হয়েছে; খালাস হয়েছে ৯২টি মামলায়। এ দুয়ের বাইরে অন্যান্যভাবে নিষ্পত্তি হয়েছে ৪১টি মামলা।

এদিকে উচ্চ আদালতে ৩ হাজার ৩৫১টি মামলা বিচারাধীন। এগুলোর মধ্যে হাইকোর্ট বিভাগে ২ হাজার ৮৭৯টি এবং আপিল বিভাগে ৪৭২টি মামলা। এ ছাড়া ৩৭১টি মামলার বিচার কার্যক্রম স্থগিত রয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত হাইকোর্ট ও আপিল বিভাগে গড়ে ১৯ শতাংশ মামলা নিষ্পত্তি হয়েছে। গত ১১ মাসে নিষ্পত্তি হওয়া মামলার মধ্যে ৫৬ শতাংশ মামলাতেই হেরেছে দুদক। আর ৪৪ শতাংশ মামলায় দুদকের পক্ষে রায় এসেছে।

উচ্চ আদালতের মামলাগুলোর মধ্যে ক্রিমিনাল মিস, ক্রিমিনাল আপিল, ক্রিমিনাল রিভিশন ও ক্রিমিনাল রিট মামলা রয়েছে। গত নভেম্বর পর্যন্ত দুদকের হিসাবে হাইকোর্ট বিভাগে ৬১৮টি ও আপিল বিভাগে ১২৩টি রিট মামলা বিচারাধীন। ক্রিমিনাল মিস মামলা হাইকোর্টে ৭৭৬টি, আপিল বিভাগে ১৯৯টি; আপিল মামলার মধ্যে হাইকোর্টে ৯৮৮টি, আপিল বিভাগে ৬৭টি; রিভিশন মামলার মধ্যে হাইকোর্টে ৪৯৭টি, আপিল বিভাগে ৮৩টি মামলা বিচারাধীন।

মামলার জট, নিষ্পত্তিতে ধীরগতি এবং অর্ধেক মামলায় দুদকের হারের পেছনে স্থায়ী প্রসিকিউশন ইউনিট না থাকা, যথাযথভাবে মামলার ফাইল না হওয়া, পর্যাপ্ত দালিলিক প্রমাণের অভাব, প্যানেলে দক্ষ ও যোগ্য আইনজীবীর সংকট ইত্যাদি বিষয় দায়ী বলে মনে করছেন আইনজ্ঞরা।

একটি স্থায়ী প্রসিকিউশন ইউনিট গঠনে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ৩৩ ধারায় বলা হয়েছে- (১) এই আইনের অধীন কমিশন কর্তৃক তদন্তকৃত এবং স্পেশাল জজ কর্তৃক বিচারযোগ্য মামলাসমূহ পরিচালনার জন্য প্রয়োজনীয়সংখ্যক প্রসিকিউটরের সমন্বয়ে কমিশনের অধীন উহার নিজস্ব একটি স্থায়ী প্রসিকিউশন ইউনিট থাকবে। (২) উক্ত প্রসিকিউটরগণের নিয়োগ ও চাকরির শর্তাবলী বিধি দ্বারা নির্ধারিত হইবে। (৩) এই ধারার অধীন কমিশনের নিজস্ব প্রসিকিউটর নিযুক্ত না হওয়া পর্যন্ত, কমিশন কর্তৃক অস্থায়ী ভিত্তিতে নিযুক্ত বা অনুমোদিত আইনজীবীগণ এই আইনের অধীন মামলাসমূহ পরিচালনা করিবে।

কিন্তু ১৮ বছর পরও উপধারা-৩ অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে আইনজীবী নিয়োগের মাধ্যমে মামলা পরিচালনা করছে দুদক। এদিকে কমিশনের আটটি অনুবিভাগের মধ্যে একটি লিগ্যাল ও প্রসিকিউশন শাখা রয়েছে। সেখানে একজন মহাপরিচালকের নেতৃত্বে অন্যরা নিযুক্ত রয়েছেন। এ শাখার মহাপরিচালকসহ অন্যরা বিচার বিভাগ থেকে প্রেষণে এখানে নিয়োজিত আছেন।

লিগ্যাল ও প্রসিকিউশন শাখার তথ্য বলছে, স্থায়ী প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়নি বলে সুপ্রিমকোর্টের উভয় বিভাগ ও বিচারিক আদালতে অস্থায়ীভাবে নিয়োগ করা পাবলিক প্রসিকিউটর ও প্যানেল আইনজীবীরা কমিশনের মামলা পরিচালনা করে থাকেন। বর্তমানে হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগে মামলা পরিচালনার জন্য ২৫ জন প্যানেল আইনজীবী অস্থায়ীভাবে নিয়োজিত আছেন। একইভাবে ঢাকায় ১৩টি বিশেষ জজ আদালতে ১৪ জন পাবলিক প্রসিকিউটর নিয়োজিত আছেন। ঢাকার বাইরে অন্যান্য জেলা আদালতেও পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিয়েছে দুদক। তাদের মনিটরিং করেন কমিশনের ৩৫ সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালকবৃন্দ। ক্ষেত্রবিশেষে প্রধান কার্যালয় থেকেও তত্ত্বাবধান ও মনিটরিং করা হয়।

দুদকের অধিকাংশ মামলায় প্রত্যাশিত রায় আসছে না একটি বিশেষায়িত প্রসিকিউশন ইউনিট না থাকায়- এমনটিই মনে করেন বার কাউন্সিলের কমপ্লেইন্ট অ্যান্ড ভিজিলেন্স কমিটির সভাপতি এবং সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ রাজা। আমাদের সময়কে তিনি বলেন, আমাদের বড় দুর্নীতির মামলাগুলো এগোচ্ছে না। এর কারণ উনারা (প্যানেল আইনজীবী) আইনের মধ্যে থাকেন না। আইনচর্চার বিশেষায়িত টিম সেখানে নেই। দুর্নীতির মতো বিশেষ অপরাধকে মোকাবিলায় আমরা এখনো ভূমিষ্ঠই হইনি।

সুপ্রিমকোর্টের এই আইনজীবী আরও বলেন, দুদকের মামলায় বিচারিক আদালত কোনো না কোনো একটি বিষয়ের ওপর ভিত্তি করে সাজা দেন। সেই মামলা যখন উচ্চ আদালতে আপিলে আসে, তখন লিগ্যাল অ্যাভিডেন্স দিতে না পারায় মামলা থেকে আসামিরা খালাস পেয়ে যান।

রাজা বলেন, ‘অস্থায়ী আইনজীবীদের মাধ্যমে মামলা পরিচালনা করলে যা হয়, তা হচ্ছে- তারা সকালে একটা কোম্পানি মেটার করল, দুপুরে একটা সাধারণ রিট করল, পরের দিন সকালে দুর্নীতির মামলা পরিচালনা করল। এতে নলেজ, রেফারেন্স, পারদর্শিতার ক্ষেত্রে গলদ থেকে যাচ্ছে। এর পর তিনি যোগ করেন, দুদক আইনের ৩৩ ধারার উদ্দেশ্যে আছে- দুর্নীতি এমন একটি জিনিস, যা গভীরভাবে করা হয়, সেখানে সুপার স্পেশাল টিম ছাড়া সেই দুর্নীতি অ্যাড্রেস করা যায় না। যেমন- যারা বুদ্ধিভিত্তিক আইন, কপিরাইট আইন, ট্রেড মার্ক আইন নিয়ে প্র্যাকটিস করেন তারা কিন্তু অন্য কোনো প্র্যাকটিস করেন না। তারা শুধু সেই কাজটিই করেন।

দুর্নীতি দমন কমিশনের আইনে স্থায়ী প্রসিকিউশন টিম রাখার যৌক্তিকতা তুলে ধরে জ্যেষ্ঠ এ আইনজীবী বলেন, এখানে যেন একটি সুপার স্পেশালাইড টিম গঠিত হয়। দুর্ভাগ্যজনক যে, দুদক ভাড়া করা অন্যের পাখায় উড়ছে। যার ফলে কাউকে নোটিশ দেওয়া, এফআইআর করা, চার্জশিট দেওয়া, ট্রায়াল, হাইকোর্টে আপিল, আপিল বিভাগে আপিলটা ফেস করা, সব জায়গায় একটা ফাঁক থেকে যাচ্ছে। এতে করে দুর্নীতিমুক্ত সমাজব্যবস্থা গড়ার যে প্রত্যাশা আমাদের, সেটি পূরণ হচ্ছে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনও মনে করেন দুদকের স্থায়ী একটি প্রসিকিউশন টিম থাকা উচিত ছিল। আমাদের সময়কে তিনি বলেন, কমিশনকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য যা যা করা দরকার তা করা হয়নি; প্রসিকিউশন করা দরকার ছিল, করা হয়নি। দুর্নীতির ব্যাপারে সরকার তো বটেই, আমরাও সবাই বলি জিরো টলারেন্সের কথা। সেটি হতে হলে দুর্নীতি দমন কমিশনের একটা বিশেষায়িত প্রসিকিউশন টিম থাকা উচিত ছিল। সেটি তারা করেনি, এটি তাদের একটা বড় ঘাটতি।’

স্থায়ী প্রসিকিউশনের প্রয়োজনীয়তার বিষয়ে এক সময় দুদকের প্যানেল আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করা বর্তমান আইনমন্ত্রী আনিসুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, স্বাধীন সংস্থা হিসেবে দুদক যা মনে করবে আইনের মধ্যে থেকে তারা তা করতে পারে। আমাদের সময়কে তিনি বলেন, ‘দুর্নীতি দমন কমিশন সম্পূর্ণ স্বাধীন, সেটি তাদের ব্যাপার, উনাদের আইনে আছে স্বাধীনভাবে আইনজীবী নিয়োগ করতে পারবেন। সেটি আমার কোনো দায়িত্বের মধ্যে পড়ে না। উনারা খরচসহ অন্যান্য ক্ষেত্রে যা সাশ্রয়ী মনে করবে সেটি করবেন। উনারা তো আইনের মধ্যেই আছেন।’

স্থায়ী প্রসিকিউশন ইউনিট না থাকায় মামলায় দুদকের হার, মামলা জট এবং নিষ্পত্তির হার কমার জন্য দায়ী কিনা সম্প্রতি এক অনুষ্ঠানে এমন প্রশ্ন করা হলে দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ জানান, এ বিষয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। তিনি বলেন, প্যানেল আইনজীবীদের পাশাপাশি কমিশন থেকে সরাসরি আইনজীবী নিয়োগ করার বিষয়ে ভাবছে কমিশন। সে জন্য আইনের সংশোধন প্রয়োজন হবে।

এ বিষয়ে দুদক কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক বলেন, আইনের ৩৩ ধারায় প্রসিকিউশনের কথা বলা আছে যে, প্রসিকিউশন থাকবে। একটা বড় ধরনের সমস্যা সেখানে আছে, এ জন্য বিধিবিধান করতে হবে। সমস্যা হলো যদি আমরা নিয়োগ দিই, দিতে পারব সহকারী পরিচালক, এর ওপরে নিয়োগ দেওয়ার সুযোগ নেই। কোর্টে লড়তে হয় সিনিয়র আইনজীবীর মাধ্যমে, যিনি ডিজি হওয়ার যোগ্য। সে ক্ষেত্রে সহকারী পরিচালক নিয়োগ দেওয়া হলে মামলা লড়ে আমরা জিততে পারব না। প্রসিকিউশন ইউনিট কীভাবে করা যায়, শুধু এ নিয়েই স্টাডি করা দরকার।

আইনজীবী নন, তবু ‘বারের সদস্য’! হাইকোর্টে জামিন

আদালত প্রতিবেদক : প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৬ এএম
আইনজীবী নন, তবু ‘বারের সদস্য’! হাইকোর্টে জামিন

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য না হয়েও নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে জামিন নেওয়ার অভিযোগ উঠেছে এক ধর্ষণ মামলার আসামির বিরুদ্ধে। এ ঘটনায় আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন ও প্রতারণার অভিযোগ তুলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

মামলার নথি ও ভুক্তভোগীর দাখিল করা আবেদন সূত্রে জানা যায়, কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন নারী ও শিশু মামলা নং-৫৯/২০২৫ (কোতোয়ালী মডেল থানা সি.পি. নং-৬৫৬/২০২৫) মামলার আসামি মোঃ মেহেদী হাসান (৩৯)। তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক এবং বর্তমানে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত।

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় দায়ের করা মামলায় অভিযুক্ত মেহেদী হাসান গত ২৪ মে গ্রেপ্তার হয়ে কারাবন্দী ছিলেন। নিম্ন আদালতে জামিন না পাওয়ার পর তিনি হাইকোর্টে ফৌজদারি আপিল নং-৩৬৩৭/২০২৫ দায়ের করেন।

মামলার নথিতে থাকা তথ্য অনুযায়ী, হাইকোর্টে শুনানির সময় আসামিপক্ষ থেকে আদালতকে জানানো হয়— “accused petitioner is a member of Comilla Bar Association”। অর্থাৎ, আসামিকে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে উপস্থাপন করা হয়।

এরপর গত ১ সেপ্টেম্বর হাইকোর্ট তাকে জামিন মঞ্জুর করেন।

তবে অনুসন্ধান ও সংশ্লিষ্ট নথিপত্রে পাওয়া তথ্য অনুযায়ী, মোঃ মেহেদী হাসান কুমিল্লা জেলা আইনজীবী সমিতির কোনো সদস্য নন। তিনি মূলত একজন সরকারি হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত।

এ অবস্থায় আসামিপক্ষ থেকে তাকে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে আদালতে উপস্থাপন করার বিষয়টি নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। ভুক্তভোগী বাদীপক্ষের অভিযোগ, মিথ্যা পরিচয় ও তথ্য উপস্থাপনের মাধ্যমে আদালতকে বিভ্রান্ত করে বেআইনিভাবে জামিনের সুবিধা নেওয়া হয়েছে।

এ ঘটনায় আসামি ও তার তদবিরকারকের বিরুদ্ধে জালিয়াতি, মিথ্যা তথ্য প্রদান ও প্রতারণার অভিযোগে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ আবেদন করা হয়েছে।

পাশাপাশি, মিথ্যা পরিচয় বা তথ্যের ভিত্তিতে জামিন নেওয়া হয়ে থাকলে সেই জামিন বাতিলের (Bail Cancellation) জন্য হাইকোর্টে প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বাদীপক্ষ।

ঘটনাটি এখন যে প্রশ্ন সামনে এনেছে

একজন সরকারি হাসপাতালের নার্স কীভাবে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে উচ্চ আদালতে উপস্থাপিত হলেন এবং সেই তথ্যের ভিত্তিতে জামিন মঞ্জুর হয়েছে কি না এ বিষয়টি এখন সংশ্লিষ্ট মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

বাদীপক্ষের দাবি, আদালতে উপস্থাপিত তথ্যের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

মামলাটি বিচারাধীন থাকায় অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের এখতিয়ারভুক্ত।

অস্ত্র-মাদক, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে প্রথম কুমিল্লা জেলা পুলিশ, পুরস্কৃত এসপি আনিসুজ্জামান পিপিএম

এটিএম মাজহারুল ইসলাম: প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৬ পিএম
অস্ত্র-মাদক, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে প্রথম কুমিল্লা জেলা পুলিশ, পুরস্কৃত এসপি আনিসুজ্জামান পিপিএম

অস্ত্র ও মাদক উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও সততা নিশ্চিত করার ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সারাদেশের মধ্যে প্রথম পুরস্কার পেয়েছেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান, পিপিএম।

গত শনিবার (২৯ আগস্ট) ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ত্রৈমাসিক অপরাধ সভায় কুমিল্লা জেলা পুলিশের এ সাফল্যের স্বীকৃতি হিসেবে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

অস্ত্র ও মাদকবিরোধী অভিযান জোরদার, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও সততা নিশ্চিত করার ক্ষেত্রে কুমিল্লা জেলা পুলিশের কার্যক্রম মূল্যায়ন করে এ সম্মাননা দেওয়া হয়।

পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, এ অর্জন কেবল তাঁর একার নয়, এটি পুরো কুমিল্লা জেলা পুলিশের সম্মিলিত টিমওয়ার্কের ফল। এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের কাজের গতি আরও বাড়িয়ে দেয়।

তিনি বলেন, কুমিল্লা জেলা পুলিশের প্রতিটি সদস্য আন্তরিকতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি কুমিল্লাবাসীর সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এসপি বলেন, এ অর্জনের পেছনে কুমিল্লার জনগণ ও জনপ্রতিনিধিদের সহযোগিতা রয়েছে। তাঁদের সহযোগিতা ছাড়া এ সাফল্য অর্জন করা সম্ভব হতো না।

তিনি আরও বলেন, কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও স্বাভাবিক রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর। অপরাধ দমন, মাদক ও অস্ত্রের বিরুদ্ধে অভিযান এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও জেলা পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হবে।

চৌদ্দগ্রামে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০২ পিএম
চৌদ্দগ্রামে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৬ সেপ্টেম্বর) সকালে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আবু সাইদ মজুমদার এর সভাপতিত্বে এবং অত্র মাদরাসার অধ্যক্ষ মাওলানা জাকারিয়ার সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ণ ক্যাবলস লিমিটেড এর পরিচালক ও প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট এন্ড হাউজিং লিমিটেড এর চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মো. মফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুণবতী আল-ফারাবী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. মঞ্জুর আহমেদ সাকি, বিশিষ্ট আইনজীবি, ঢাকা জজ কোর্টের এপিপি এডভোকেট ওমর ফারুক, গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ইকবাল হোসেন লিটন এবং আব্দুল কুদ্দুছ। এ সময় মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

×