সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

ডা. ফেরদৌসের জন্মদিনে হাসি ফুটেছে ৫ হাজার সুবিধা বঞ্চিত মানুষের মুখে

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩, ৬:২১ পিএম
ডা. ফেরদৌসের জন্মদিনে হাসি ফুটেছে ৫ হাজার সুবিধা বঞ্চিত মানুষের মুখে
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

যুক্তরাষ্ট্র প্রবাসী চিকিৎসক ফেরদৌস খন্দকারের জন্মদিন ছিলো মঙ্গলবার (১৭ জানুয়ারি)। এ উপলক্ষে ডা. ফেরদৌস খন্দকারের নিজ উপজেলা কুমিল্লার দেবিদ্বারে ৫ হাজারের বেশি সুবিধা বঞ্চিত মানুষদের মধ্যে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে। যাঁদের মধ্যে এতিমখানার শিক্ষার্থী, পথশিশুসহ বিভিন্ন শ্রেণির মানুষজন ছিলেন। শেখ রাসেল ফাউন্ডেশন, ইউএসএ শাখার সভাপতি ডা. ফেরদৌস খন্দকার এরই মধ্যে নিজের উপজেলা দেবিদ্বারের প্রতিটি এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কল্যাণমূলক কর্মকা-ের মাধ্যমে বেশ সাড়া ফেলেছেন। এবার ফেরদৌস খন্দকারের জন্মদিনে উন্নতমানের খাবার পেয়ে হাসি ফুটেছে এতিম, পথশিশু আর সুবিধা বঞ্চিত মানুষদের মুখে।


শেখ রাসেল ফাউন্ডেশন, দেবিদ্বার উপজেলা শাখার স্বেচ্ছাসেবকরা মঙ্গলবার দুপুরের মধ্যে ফেরদৌস খন্দকারের জন্মদিন উপলক্ষে উপহার হিসেবে উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্যে থাকা বিভিন্ন এতিমখানা, পথশিশু ও সুবিধা বঞ্চিত মানুষদের কাছে খাবার পৌঁছে দেন। এদিনে বিকেলে  ডা. ফেরদৌসের নিজ গ্রাম উপজেলার বাকসারে আয়োজন করা হয় কেককাটা ও খাবার বিতরণের। সেখানেও এলাকার প্রায় সকল বয়সের সুবিধা বঞ্চিত মানুষজন অংশ নেন।
দিনভর এসব কর্মকা-ে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করা নারী সংগঠক শামীমা আক্তার রিমা বলেন, সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ সব সময় ভালোভাবে খেতে পারেন না। বিশেষ করে সুবিধা বঞ্চিতরাতো আরো কষ্ট করেন। ডা. ফেরদৌস খন্দকার যুক্তরাষ্ট্রে থাকলেও মানুষের দুঃখ-কষ্ট সব সময় বোঝেন। এজন্যই যখনই সময় পান, তখনই ছুটে আসেন দেবিদ্বারের মানুষের কাছে। তিনি এরই মধ্যে উপজেলার প্রতিটি এলাকায় কল্যাণমূলক কর্মকা-ের মাধ্যমে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। যা প্রতিনিয়ত চলমান রয়েছে। ১৭ জানুয়ারি (মঙ্গলবার) ছিলো ডা. ফেরদৌস খন্দকারের ৫৩তম জন্মদিন। এই দিনেও তিনি দেবিদ্বারের মানুষকে ভুলেননি। উপজেলার ১৬টি ইউনিয়নের প্রতিটি এলাকায় সুবিধা বঞ্চিত মানুষের মুখে একবেলা ভালো মানের খাবার তুলে দিয়ে হাসি ফুটিয়েছেন। সব মিলিয়ে জন্মদিনকে দেবিদ্বারের মানুষের জন্যই রাঙিয়েছেন তিনি।
আবদুুল্লাহ নামে একটি এতিমখানার এক শিক্ষার্থী বলেন, অনেকে আমাদের খবরও নেয় না। কিন্তু শুনেছি ডা. ফেরদৌস খন্দকার এখন আমেরিকা। কয়েকদিন আগে দেশ থেকে ঘুরে গেছেন। কিন্তু তিনি সেখানে থেকেও আমাদের সঙ্গে নিজের জন্মদিনের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন। আমরা তাঁর জন্য দোয়া করি। তিনি অনেক বড় মনের মানুষ।
মাসুম বিল্লাহ নামের এক শিশু বলেন, ডা. ফেরদৌস খন্দকারেরর জন্মদিনে আমরা অনেক আনন্দ করেছি। দুপুরে ভালো খাবার খেয়েছি। বিকেলে কেক আর নাস্তা খেয়েছি। সবাই মিলে অনেক মজা করেছি।
আলী আহমেদ নামে এক কৃষক বলেন, ফেরদৌস খন্দকারের জন্মদিন উপলক্ষে আজকে অনেক অসহায় মানুষ একবেলা ভালো খেতে পেরেছে। তিনি উপজেলার প্রতিটি ইউনিয়নে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। আমরা চাই তিনি সব সময় আমাদের পাশে থাকেন। আমরা তাঁর জন্য দোয়া করি।


এ প্রসঙ্গে জানতে চাইলে শেখ রাসেল ফাউন্ডেশন, ইউএসএ শাখার সভাপতি ডা. ফেরদৌস খন্দকার বলেন, দেবিদ্বার আমার জন্মভূমি। যেখানেই থাকি সব সময় মাথায় রাখি জন্মভূমির জন্য কিছু করতে হবে। এজন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছি মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার। আমাদের প্রতিটি কাজই সেবামূলক। সামনে এই কার্যক্রমকে আরো ব্যাপকহারে প্রসারিত করতে চাই। আর একবেলা খাবার বিতরণ খুব বড় বিষয় না, সেটা আমি জানি। এটা ছিলো আমার জন্মদিনের আনন্দ সকলের মধ্যে ভাগাভাগি করে নেওয়ার ক্ষুদ্র চেষ্টা মাত্র। কারণ জন্মদিনে আমার জন্মভূমি দেবিদ্বারের মানুষদের ভুলে থাকি কীভাবে?।

আইনজীবী নন, তবু ‘বারের সদস্য’! হাইকোর্টে জামিন

আদালত প্রতিবেদক : প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৬ এএম
আইনজীবী নন, তবু ‘বারের সদস্য’! হাইকোর্টে জামিন

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য না হয়েও নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে জামিন নেওয়ার অভিযোগ উঠেছে এক ধর্ষণ মামলার আসামির বিরুদ্ধে। এ ঘটনায় আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন ও প্রতারণার অভিযোগ তুলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

মামলার নথি ও ভুক্তভোগীর দাখিল করা আবেদন সূত্রে জানা যায়, কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন নারী ও শিশু মামলা নং-৫৯/২০২৫ (কোতোয়ালী মডেল থানা সি.পি. নং-৬৫৬/২০২৫) মামলার আসামি মোঃ মেহেদী হাসান (৩৯)। তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক এবং বর্তমানে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত।

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় দায়ের করা মামলায় অভিযুক্ত মেহেদী হাসান গত ২৪ মে গ্রেপ্তার হয়ে কারাবন্দী ছিলেন। নিম্ন আদালতে জামিন না পাওয়ার পর তিনি হাইকোর্টে ফৌজদারি আপিল নং-৩৬৩৭/২০২৫ দায়ের করেন।

মামলার নথিতে থাকা তথ্য অনুযায়ী, হাইকোর্টে শুনানির সময় আসামিপক্ষ থেকে আদালতকে জানানো হয়— “accused petitioner is a member of Comilla Bar Association”। অর্থাৎ, আসামিকে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে উপস্থাপন করা হয়।

এরপর গত ১ সেপ্টেম্বর হাইকোর্ট তাকে জামিন মঞ্জুর করেন।

তবে অনুসন্ধান ও সংশ্লিষ্ট নথিপত্রে পাওয়া তথ্য অনুযায়ী, মোঃ মেহেদী হাসান কুমিল্লা জেলা আইনজীবী সমিতির কোনো সদস্য নন। তিনি মূলত একজন সরকারি হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত।

এ অবস্থায় আসামিপক্ষ থেকে তাকে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে আদালতে উপস্থাপন করার বিষয়টি নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। ভুক্তভোগী বাদীপক্ষের অভিযোগ, মিথ্যা পরিচয় ও তথ্য উপস্থাপনের মাধ্যমে আদালতকে বিভ্রান্ত করে বেআইনিভাবে জামিনের সুবিধা নেওয়া হয়েছে।

এ ঘটনায় আসামি ও তার তদবিরকারকের বিরুদ্ধে জালিয়াতি, মিথ্যা তথ্য প্রদান ও প্রতারণার অভিযোগে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ আবেদন করা হয়েছে।

পাশাপাশি, মিথ্যা পরিচয় বা তথ্যের ভিত্তিতে জামিন নেওয়া হয়ে থাকলে সেই জামিন বাতিলের (Bail Cancellation) জন্য হাইকোর্টে প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বাদীপক্ষ।

ঘটনাটি এখন যে প্রশ্ন সামনে এনেছে

একজন সরকারি হাসপাতালের নার্স কীভাবে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে উচ্চ আদালতে উপস্থাপিত হলেন এবং সেই তথ্যের ভিত্তিতে জামিন মঞ্জুর হয়েছে কি না এ বিষয়টি এখন সংশ্লিষ্ট মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

বাদীপক্ষের দাবি, আদালতে উপস্থাপিত তথ্যের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

মামলাটি বিচারাধীন থাকায় অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের এখতিয়ারভুক্ত।

অস্ত্র-মাদক, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে প্রথম কুমিল্লা জেলা পুলিশ, পুরস্কৃত এসপি আনিসুজ্জামান পিপিএম

এটিএম মাজহারুল ইসলাম: প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৬ পিএম
অস্ত্র-মাদক, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে প্রথম কুমিল্লা জেলা পুলিশ, পুরস্কৃত এসপি আনিসুজ্জামান পিপিএম

অস্ত্র ও মাদক উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও সততা নিশ্চিত করার ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সারাদেশের মধ্যে প্রথম পুরস্কার পেয়েছেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান, পিপিএম।

গত শনিবার (২৯ আগস্ট) ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ত্রৈমাসিক অপরাধ সভায় কুমিল্লা জেলা পুলিশের এ সাফল্যের স্বীকৃতি হিসেবে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

অস্ত্র ও মাদকবিরোধী অভিযান জোরদার, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও সততা নিশ্চিত করার ক্ষেত্রে কুমিল্লা জেলা পুলিশের কার্যক্রম মূল্যায়ন করে এ সম্মাননা দেওয়া হয়।

পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, এ অর্জন কেবল তাঁর একার নয়, এটি পুরো কুমিল্লা জেলা পুলিশের সম্মিলিত টিমওয়ার্কের ফল। এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের কাজের গতি আরও বাড়িয়ে দেয়।

তিনি বলেন, কুমিল্লা জেলা পুলিশের প্রতিটি সদস্য আন্তরিকতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি কুমিল্লাবাসীর সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এসপি বলেন, এ অর্জনের পেছনে কুমিল্লার জনগণ ও জনপ্রতিনিধিদের সহযোগিতা রয়েছে। তাঁদের সহযোগিতা ছাড়া এ সাফল্য অর্জন করা সম্ভব হতো না।

তিনি আরও বলেন, কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও স্বাভাবিক রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর। অপরাধ দমন, মাদক ও অস্ত্রের বিরুদ্ধে অভিযান এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও জেলা পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হবে।

চৌদ্দগ্রামে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০২ পিএম
চৌদ্দগ্রামে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৬ সেপ্টেম্বর) সকালে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আবু সাইদ মজুমদার এর সভাপতিত্বে এবং অত্র মাদরাসার অধ্যক্ষ মাওলানা জাকারিয়ার সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ণ ক্যাবলস লিমিটেড এর পরিচালক ও প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট এন্ড হাউজিং লিমিটেড এর চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মো. মফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুণবতী আল-ফারাবী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. মঞ্জুর আহমেদ সাকি, বিশিষ্ট আইনজীবি, ঢাকা জজ কোর্টের এপিপি এডভোকেট ওমর ফারুক, গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ইকবাল হোসেন লিটন এবং আব্দুল কুদ্দুছ। এ সময় মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

×