বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মোঃ আবদুল আউয়াল সরকার,কুমিল্লা জেলা প্রতিনিধি: প্রকাশিত: রবিবার, ২৬ মার্চ, ২০২৩, ১১:৫৭ এএম
সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। একটি মহল বর্তমান সময়ে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। স্বাধীনতার স্বপক্ষের শক্তির সাথে থেকে দেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিতে আহবান করেছেন মুক্তিযোদ্ধারা। 

সোমবার (২৬মার্চ ২০২৩ খ্রিঃ) সকাল ১১টায় কুমিল্লা নগরীর গর্জনখোলায় দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার মিলনায়তনে ৫৩ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাংবাদিক কল্যাণ পরিষদ ,কুমিল্লা আয়োজিত     বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন,আজ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও বহু রক্তের বিনিময়ে আমরা আজ একটি স্বাধীন ভূখন্ড পেয়েছি।তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ।মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান।মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিতে পারছি বলে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি।আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ আপনারা আপনাদের পরবর্তী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবেন।যাতে এই ইতিহাস নষ্ট হয়ে না যায়।

এই অনুষ্ঠানে সংবর্ধনাপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা হলেন,কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি,কবি ও ছড়াকার বীরমুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল এবং বীরমুক্তিযোদ্ধা সৈয়দ তোফাজ্জল হোসেন চিশতী।

অনুষ্ঠানে সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার উপদেষ্টা ও দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার প্রধান সম্পাদক মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে এবং সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপস এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে সকলে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এর পর মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে নীরবতা শ্রদ্ধা নিবেদন করা হয়।

অনুষ্ঠানে  বক্তব্য রাখেন, এটিএন বাংলা ও এটিএন নিউজ কুমিল্লার স্টাফ রিপোর্টার খাইরুল আহসান মানিক, দৈনিক আমাদের কুমিল্লার ব্যবস্থাপনা সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক শাহাজাদা এমরান,সময় টিভির কুমিল্লা স্টাফ রিপোর্টার ও কুমিল্লা প্রেস ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক বাহার রায়হান, দৈনিক কুমিল্লার আলোর পত্রিকার সম্পাদক জসিম উদ্দিন কনক, দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ও প্রকাশক ইমতিয়াজ আহমেদ জিতু, দৈনিক সমাজ কন্ঠ সম্পাদক জসিম উদ্দিন চাষী,সাপ্তাহিক সমতটের কাগজের সম্পাদক ও প্রকাশক জামাল উদ্দিন দামাল, সাংবাদিক কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক ও আনন্দ টিভির প্রতিনিধি সৈয়দ আহসান হাবিব পাখি, নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক  আজাদ সরকার লিটন, সাংবাদিক কল্যাণ পরিষদের সহ সভাপতি বাবর হোসেন, অর্থ সম্পাদক জুয়েল রানা মজুমদার, যুগ্ম সম্পাদক রবিউল বাশার খান,সদস্য সাংবাদিক মোঃ আবদুল আউয়াল সরকার এবং কবিতা পাঠ করেন কবি রোকসানা সুখি।

অনুষ্ঠানের শুরুতে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ পরিষদ ,কুমিল্লা র সাধারণ সম্পাদক ও দৈনিক রূপসী বাংলা পত্রিকার ষ্টাফ রিপোর্টার মনির হোসেন।

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, দৈনিক আজকের জীবন পত্রিকার কুমিল্লা প্রতিনিধি ও কুমিল্লা প্রেসক্লাবের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নেকবর হোসেন,সাংবাদিক কামরুজ্জামান,দৈনিক ডাক প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার নরুল ইসলাম, চ্যালেন এস কুমিল্লার প্রতিনিধি রাজিব সাহা,দৈনিক সবুজ বাংলাদেশ কুমিল্লার প্রতিনিধি শরিফুল ইসলাম সুমন, দৈনিক পূর্বাশা’র প্রতিনিধি বিএম মহিউদ্দিন মন্টি,দৈনিক একুশে সংবাদ পত্রিকার প্রতিনিধি নারায়ন কুন্ড,দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার স্টাফ রিপোর্টার মাইনুল হাসান,সমতটের কাগজ পত্রিকার ষ্টাফ রিপোর্টার  রিপোর্টার ওমর কাইযূম পলাম,সিটিভি নিউজের সহকারী সম্পাদক সাংবাদিক ওমর শারিধ বিধান এবং নিউজ ২৪ এর ক্যামেরা পারসন মোতালেব হোসেন। এদিকে অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন সাংবাদিক মোঃআবদুল আউয়াল সরকার।

অনুষ্ঠানে দুই বীরমুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল এবং সৈয়দ তোফাজ্জল হোসেন চিশতীকে ফুলের মালা পরিয়েদেন রাজিব সাহা,বাবর হোসেন,রবিউল বাশার খান,সাংবাদিক কামরুজ্জামান ও সাংবাদিক নুরুল ইসলাম এবং দুই বীরমুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেষ্ট তুলেদেন সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি ওমর ফারুকী তাপস, সাধারন সম্পাদক মনির হোসেন ও সাংবাদিক নেকবর হোসেন।

অনুষ্ঠানে বক্তারা আরো বলেন,মুক্তিযোদ্ধারা হচ্ছেন বাঙালি জাতির সূর্যসন্তান। তাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি আমাদের লাল সবুজের পতাকা আর বিশ্বের বুকে এক গর্বিত মানচিত্র।‘মুক্তিযোদ্ধা’ শব্দটি আমাদের কাছে অনেক বড় মাহাত্ম্যময়। মুক্তিযোদ্ধা শব্দটি শুনলেই শ্রদ্ধায় নত হয়ে ওঠে হৃদয়। একজন মুক্তিযোদ্ধাকেও যদি আমরা অপমান করি তবে তা হবে আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। সেই সঙ্গে এ কথাটিও দৃঢ়ভাবে বলতে চাই যে, আমাদের সমাজে যদি একজন ভুয়া মুক্তিযোদ্ধাও বর্তমান থাকে, আর তারা যদি একজন মুক্তিযোদ্ধার সম্মান দাবি করে তবে সেটা হবে আমাদের দেশ ও জাতির সঙ্গে প্রতারণা সব শহীদের সঙ্গে ও প্রতারণা।

সুতরাং আমাদের সমাজে কোনো ভুয়া মুক্তিযোদ্ধা থাকতে পারবে না! তারা দণ্ডনীয় অপরাধে অপরাধী।
ভুয়া ডিবি,চিকিৎসক, ইঞ্জিনিয়ার,ম্যাজিস্ট্রেট সবার বিচারের আওতায় আনা হয়,তবে ভুয়া মুক্তিযোদ্ধাদেরও বিচারের আওতায় আনা হউক।আর তাই এবারের দাবি ভুয়া মুক্তিযোদ্ধাদের বিচার।

চৌদ্দগ্রামে প্রশাসনের উদ্যোগে সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে চারাগাছ বিতরণ

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৮ পিএম
চৌদ্দগ্রামে প্রশাসনের উদ্যোগে সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে চারাগাছ বিতরণ

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সবুজ বাংলাদেশ বিনির্মাণে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন’ কর্মসূচির আওতায় কুমিল্লার চৌদ্দগ্রামে পৌরসভাধিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার হিসেবে চারাগাছ পেয়ে শিক্ষার্থীরা বেশ আনন্দিত। এ সময় তারা এমন মহতি উদ্যোগের জন্য উপজেলা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) বিকালে চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে চৌদ্দগ্রাম এইচ জে সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. শাহাদাৎ হোসেন।

শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মু. মাহফুজুর রহমান, সেক্রেটারি মু. বেলাল হোসাইন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহআলম রাজু, পৌর বিএনপি’র সভাপতি জিএম তাহের পলাশী, উপজেলা কৃষি অফিসার মো. জোবায়ের আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মীর হোসেন, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম ফরায়েজী, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন, পৌর জামায়াতের নায়েবে আমীর কাজী মুহাম্মদ ইয়াছিন মজুমদার, উপজেলা বিএনপি নেতা মো. খোরশেদ আলম, কবি মো. জসিম উদ্দিন, চৌদ্দগ্রাম এইচ জে সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রূপম সেনগুপ্ত, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল হোসেন।

এ সময় চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

৩০ দিন পেরোলেই শেষ! শেখ হাসিনা-আবুল কালাম আজাদের আপিল নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর

অনলাইন ডেস্ক : প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:২০ এএম
৩০ দিন পেরোলেই শেষ! শেখ হাসিনা-আবুল কালাম আজাদের আপিল নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর

Oplus_131072

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে কোনো দণ্ডিত ব্যক্তি রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল না করলে পরবর্তীতে আর আপিলের সুযোগ থাকে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, আইন সবার জন্য সমান। পলাতক মাওলানা আবুল কালাম আজাদ হোক কিংবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা—নির্ধারিত সময়সীমা পার হয়ে গেলে আপিলের সুযোগ নেই।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনকক্ষে মাওলানা আবুল কালাম আজাদের আপিল প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।

৩০ দিনের বিধান সবার জন্য

মো. আমিনুল ইসলাম বলেন, মাওলানা আবুল কালাম আজাদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছিল। তবে তিনি দীর্ঘদিন দেশে ছিলেন না এবং নির্ধারিত সময়ের মধ্যে আপিলও করেননি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ২১-এর ৩ ধারায় বিষয়টি উল্লেখ রয়েছে জানিয়ে তিনি বলেন, রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে। এই সময়ের মধ্যে আপিল করা না হলে পরবর্তীতে তা আর গ্রহণযোগ্য হবে না।

চিফ প্রসিকিউটর বলেন, এই বিধান সবার ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। কোনো ব্যক্তি পলাতক থাকুন কিংবা কারাগারে থাকুন, রায় ঘোষণার ৩০ দিনের মধ্যেই তাকে আপিল দায়ের করতে হবে।

ফলে এই নিয়ম শেখ হাসিনার ক্ষেত্রে যেমন প্রযোজ্য, একইভাবে মাওলানা আবুল কালাম আজাদের ক্ষেত্রেও প্রযোজ্য বলে জানান তিনি।

আবুল কালাম আজাদের আপিল এখনও গ্রহণ হয়নি

আমিনুল ইসলাম বলেন, কিছুদিন আগে আপিল বিভাগে মাওলানা আবুল কালাম আজাদের মামলা নিয়ে শুনানি হয়েছে। ওই সময় প্রসিকিউশনের পক্ষ থেকে তিনি সংশ্লিষ্ট আইন আদালতের সামনে তুলে ধরেছেন।

তিনি বলেন, মাওলানা আবুল কালাম আজাদের আপিল এখনও আপিল বিভাগ গ্রহণ করেনি। সেক্ষেত্রে আপিল বিভাগের সামনে বর্তমানে কোনো পেন্ডিং প্রসিডিং নেই।

চিফ প্রসিকিউটরের ধারণা, আবুল কালাম আজাদের আইনজীবীরাও আইনগত বিষয়টি সঠিকভাবে উপলব্ধি করতে সক্ষম হয়েছেন। এ কারণেই এ বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ তারা আর নেননি।

সাজা স্থগিত করতে পারে সরকার

সরকার যেকোনো সাজা স্থগিত করতে পারে উল্লেখ করে আমিনুল ইসলাম বলেন, রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে কোনো ব্যক্তি আপিল না করলে অন্য কোনো ফোরামেও তার আইনগত প্রতিকার চাওয়ার সুযোগ থাকে না।

তার মতে, ট্রাইব্যুনালে হওয়া রায়ের পর ৩০ দিন অতিক্রান্ত হয়ে গেলে সেটি বাস্তবায়ন করা ছাড়া আর কোনো বিকল্প নেই।

তবে যেকোনো সাজা স্থগিত করার সরকারের অন্তর্নিহিত বা সহজাত ক্ষমতা রয়েছে বলেও জানান তিনি। সরকার চাইলে কারও ক্ষেত্রে এই ক্ষমতা প্রয়োগ করতে পারে, আবার নাও করতে পারে—এটি সরকারের সিদ্ধান্ত।

গুমের অভিযোগ যাচাই-বাছাই করে সিদ্ধান্ত

এদিকে গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কোনো অসংগতি হবে না বলেও জানিয়েছেন চিফ প্রসিকিউটর।

তিনি বলেন, গুমের সব অভিযোগ ও রিপোর্ট যাচাই-বাছাই করা হবে। এরপর সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

কুমিল্লায় WSUP এর উদ্যোগে স্যানিটারি ন্যাপকিন বিক্রয় বিষয়ে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ।

রুহুল আমিন চৌধুরী সুমন প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩১ পিএম
কুমিল্লায় WSUP এর উদ্যোগে স্যানিটারি ন্যাপকিন বিক্রয় বিষয়ে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ।

নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও স্যানিটারি ন্যাপকিন বিক্রয় কার্যক্রমকে আরও সম্প্রসারিত করার লক্ষ্যে কুমিল্লায় স্যানিটারি ন্যাপকিন বিক্রয় বিষয়ক উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) নগরীর হোটেল এলিট প্যালেসে WSUP-এর আয়োজনে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের পানি ও বিদ্যুৎ শাখার সহকারী প্রকৌশলী মো. ইউসুফ, প্রশাসকের একান্ত সচিব আসিফ বিল্লাহ্, WSUP-এর ওয়াস ইঞ্জিনিয়ার জিকরুল হক এবং ট্রেনিং অফিসার কেয়া অধিকারী।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের স্যানিটারি ন্যাপকিন বিক্রয়, বাজারজাতকরণ, গ্রাহকসেবা ও উদ্যোক্তা হিসেবে নিজেদের দক্ষতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। একই সঙ্গে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব ইউসুফ মোল্লা টিপুর ব্যক্তিগত পক্ষ থেকে প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের উপহার প্রদান করা হয়।
আয়োজকরা জানান, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিন ব্যবহারে সচেতনতা বৃদ্ধি এবং সহজলভ্যতা নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

×