সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

চৌদ্দগ্রামে উৎসবমূখর পরিবেশে ভোটের মাধ্যমে মুন্সীরহাট ইউনিয়ন বিএনপি’র কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৪:৩৫ পিএম
চৌদ্দগ্রামে উৎসবমূখর পরিবেশে ভোটের মাধ্যমে মুন্সীরহাট ইউনিয়ন বিএনপি’র কমিটি গঠন
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে এই প্রথম সরাসরি কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনকে কেন্দ্র করে গত কয়েক দিন যাবৎ মূল নেতৃত্বের প্রত্যাশী সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদের প্রার্থীরা নির্ঘুম রাত কাটিয়েছেন। তারা সকলেই প্রত্যেকটি ওয়ার্ডের কাউন্সিলরদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেছেন। এমন অবস্থা দেখে অনেকের কাছে মনে হয়েছে এই বুঝি সত্যিকার গণতন্ত্র ফিরে এসেছে, ভোটের অধিকার ফিরে এসেছে। যে ভোট ও গণতন্ত্র বিগত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী সরকার কুক্ষিগত করে রেখেছিল।

শুক্রবার (০১ আগস্ট) দিনভর টানটান উত্তেজনার মধ্য দিয়ে বিকাল ৪টায় মুন্সীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিকতার শুরুতেই মাঠের পূর্ব পাশের ভবনের নিচতলায় শতাধিক স্বেচ্ছাসেবকের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সম্মেলনের প্রধান বক্তা কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট আলী আক্কাস, বিশেষ অতিথি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তফা জামান, আহবায়ক কমিটির সদস্য এনামুল হক ছুট্টু, সাজেদুর রহমান মোল্লা হিরণ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মুন্সীরহাট ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের টিম লিডার, উপজেলা বিএনপি’র সাবেক দফতর সম্পাদক মো. গিয়াস উদ্দিনের তত্ত¡াবধানে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে স্বচ্ছ ব্যালট পেপারে নির্দিষ্ট প্রতীকে সিল মারার মাধ্যমে কাউন্সিলদের ভোট গ্রহণ শুরু হয়। টানা ৩ ঘন্টা ভোট গ্রহণ শেষে রাত ৮টায় দ্বি-বার্ষিক সম্মেলনের ২য় পর্ব শুরু হয়। ভোটের ফলাফল গণনার পূর্বে উপস্থিত সকলের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র আহŸায়ক জাকারিয়া তাহের সুমন ও উদ্বোধকের বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপি’র আহবায়ক মো: কামরুল হুদা।

মুন্সীরহাট ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মো: জালাল উদ্দিন মোল্লা’র সভাপতিত্বে ও উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ দাউদ ও মুন্সীরহাট ইউনিয়ন যুবদলের সভাপতি আবদুল হালিম ভূঁইয়া’র যৌথ সঞ্চালনায় সম্মেলনে চৌদ্দগ্রাম উপজেলার বিএনপি, পৌরসভা বিএনপি ও ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অতিথিদের আলোচনা শেষে এই যেন কাঙ্খিত কোন ফলাফলের জন্য উপস্থিত লোকজনের অপেক্ষার পালা শুরু হয়। সবার তীক্ষ নজর মঞ্চের দিকে না জানি কি হতে কি হচ্ছে। হা করে তাকিয়ে আছে ভোট গণনার দিকে। রাত ৯টায় মাইকে ঘোষণার মাধ্যমে সবার সম্মুখেই শুরু হয় ভোট গণনার কাজ। কোন প্রার্থী যেন কোন ধরনের আপত্তি করতে না পারে তার জন্যই এমন ব্যবস্থা করেন দায়িত্বশীল নেতৃবৃন্দ। রাত ১১টায় ভোট গণনা শেষে কাঙ্খিত ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে মুন্সীরহাট ইউনিয়ন বিএনপি’র সভাপতি পদে মো: জালাল উদ্দিন মোল্লা ২৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, বিপরীতে মুজিবুর রহমান মুজিব ১২৬ ভোট পেয়েছেন, সাধারণ সম্পাদক পদে মাকসুদুর রহমান মাসুদ ২২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিপরীতে ইউসুফ মিয়া পেয়েছেন ১২৮ ভোট। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো: সোলায়মান ১৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, বিপরীতে মীর আলমগীর হোসেন ১৪১ ভোট পেয়েছেন। উৎসবমূখর এমন একটি সুন্দর সম্মেলন শেষ করায় নেতাকর্মীরা নির্বাচন পরিচালনাকারী নেতৃবৃন্দদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। ভবিষ্যতেও এমন গণতান্ত্রিক নিয়মে যোগ্য নেতৃত্ব নির্বাচিত করা হবে বলে প্রত্যাশা করছেন তারা।

আইনজীবী নন, তবু ‘বারের সদস্য’! হাইকোর্টে জামিন

আদালত প্রতিবেদক : প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৬ এএম
আইনজীবী নন, তবু ‘বারের সদস্য’! হাইকোর্টে জামিন

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য না হয়েও নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে জামিন নেওয়ার অভিযোগ উঠেছে এক ধর্ষণ মামলার আসামির বিরুদ্ধে। এ ঘটনায় আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন ও প্রতারণার অভিযোগ তুলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

মামলার নথি ও ভুক্তভোগীর দাখিল করা আবেদন সূত্রে জানা যায়, কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন নারী ও শিশু মামলা নং-৫৯/২০২৫ (কোতোয়ালী মডেল থানা সি.পি. নং-৬৫৬/২০২৫) মামলার আসামি মোঃ মেহেদী হাসান (৩৯)। তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক এবং বর্তমানে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত।

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় দায়ের করা মামলায় অভিযুক্ত মেহেদী হাসান গত ২৪ মে গ্রেপ্তার হয়ে কারাবন্দী ছিলেন। নিম্ন আদালতে জামিন না পাওয়ার পর তিনি হাইকোর্টে ফৌজদারি আপিল নং-৩৬৩৭/২০২৫ দায়ের করেন।

মামলার নথিতে থাকা তথ্য অনুযায়ী, হাইকোর্টে শুনানির সময় আসামিপক্ষ থেকে আদালতকে জানানো হয়— “accused petitioner is a member of Comilla Bar Association”। অর্থাৎ, আসামিকে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে উপস্থাপন করা হয়।

এরপর গত ১ সেপ্টেম্বর হাইকোর্ট তাকে জামিন মঞ্জুর করেন।

তবে অনুসন্ধান ও সংশ্লিষ্ট নথিপত্রে পাওয়া তথ্য অনুযায়ী, মোঃ মেহেদী হাসান কুমিল্লা জেলা আইনজীবী সমিতির কোনো সদস্য নন। তিনি মূলত একজন সরকারি হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত।

এ অবস্থায় আসামিপক্ষ থেকে তাকে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে আদালতে উপস্থাপন করার বিষয়টি নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। ভুক্তভোগী বাদীপক্ষের অভিযোগ, মিথ্যা পরিচয় ও তথ্য উপস্থাপনের মাধ্যমে আদালতকে বিভ্রান্ত করে বেআইনিভাবে জামিনের সুবিধা নেওয়া হয়েছে।

এ ঘটনায় আসামি ও তার তদবিরকারকের বিরুদ্ধে জালিয়াতি, মিথ্যা তথ্য প্রদান ও প্রতারণার অভিযোগে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ আবেদন করা হয়েছে।

পাশাপাশি, মিথ্যা পরিচয় বা তথ্যের ভিত্তিতে জামিন নেওয়া হয়ে থাকলে সেই জামিন বাতিলের (Bail Cancellation) জন্য হাইকোর্টে প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বাদীপক্ষ।

ঘটনাটি এখন যে প্রশ্ন সামনে এনেছে

একজন সরকারি হাসপাতালের নার্স কীভাবে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে উচ্চ আদালতে উপস্থাপিত হলেন এবং সেই তথ্যের ভিত্তিতে জামিন মঞ্জুর হয়েছে কি না এ বিষয়টি এখন সংশ্লিষ্ট মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

বাদীপক্ষের দাবি, আদালতে উপস্থাপিত তথ্যের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

মামলাটি বিচারাধীন থাকায় অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের এখতিয়ারভুক্ত।

অস্ত্র-মাদক, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে প্রথম কুমিল্লা জেলা পুলিশ, পুরস্কৃত এসপি আনিসুজ্জামান পিপিএম

এটিএম মাজহারুল ইসলাম: প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৬ পিএম
অস্ত্র-মাদক, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে প্রথম কুমিল্লা জেলা পুলিশ, পুরস্কৃত এসপি আনিসুজ্জামান পিপিএম

অস্ত্র ও মাদক উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও সততা নিশ্চিত করার ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সারাদেশের মধ্যে প্রথম পুরস্কার পেয়েছেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান, পিপিএম।

গত শনিবার (২৯ আগস্ট) ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ত্রৈমাসিক অপরাধ সভায় কুমিল্লা জেলা পুলিশের এ সাফল্যের স্বীকৃতি হিসেবে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

অস্ত্র ও মাদকবিরোধী অভিযান জোরদার, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও সততা নিশ্চিত করার ক্ষেত্রে কুমিল্লা জেলা পুলিশের কার্যক্রম মূল্যায়ন করে এ সম্মাননা দেওয়া হয়।

পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, এ অর্জন কেবল তাঁর একার নয়, এটি পুরো কুমিল্লা জেলা পুলিশের সম্মিলিত টিমওয়ার্কের ফল। এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের কাজের গতি আরও বাড়িয়ে দেয়।

তিনি বলেন, কুমিল্লা জেলা পুলিশের প্রতিটি সদস্য আন্তরিকতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি কুমিল্লাবাসীর সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এসপি বলেন, এ অর্জনের পেছনে কুমিল্লার জনগণ ও জনপ্রতিনিধিদের সহযোগিতা রয়েছে। তাঁদের সহযোগিতা ছাড়া এ সাফল্য অর্জন করা সম্ভব হতো না।

তিনি আরও বলেন, কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও স্বাভাবিক রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর। অপরাধ দমন, মাদক ও অস্ত্রের বিরুদ্ধে অভিযান এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও জেলা পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হবে।

চৌদ্দগ্রামে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০২ পিএম
চৌদ্দগ্রামে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৬ সেপ্টেম্বর) সকালে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আবু সাইদ মজুমদার এর সভাপতিত্বে এবং অত্র মাদরাসার অধ্যক্ষ মাওলানা জাকারিয়ার সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ণ ক্যাবলস লিমিটেড এর পরিচালক ও প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট এন্ড হাউজিং লিমিটেড এর চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মো. মফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুণবতী আল-ফারাবী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. মঞ্জুর আহমেদ সাকি, বিশিষ্ট আইনজীবি, ঢাকা জজ কোর্টের এপিপি এডভোকেট ওমর ফারুক, গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ইকবাল হোসেন লিটন এবং আব্দুল কুদ্দুছ। এ সময় মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

×