সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

চৌদ্দগ্রামে শ্বশুর বাড়ীর জমি নিয়ে জালিয়াতির ঘটনায় দায়েরকৃত মামলায় আদালতে চার্জ গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫, ৩:৩৩ পিএম
চৌদ্দগ্রামে শ্বশুর বাড়ীর জমি নিয়ে জালিয়াতির ঘটনায় দায়েরকৃত মামলায় আদালতে চার্জ গঠন
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের নোয়াপুরে মেয়ে জামাতা কর্তৃক শ্বশুর বাড়ির জায়গা-জমির দলিল জালিয়াতির ঘটনায় আদালতে দায়েরকৃত মামলায় বাদী পক্ষের আরজির প্রেক্ষিতে চার্জ গঠনের নির্দেশ দিয়েছে আদালতে। পিতার সম্পত্তি জালজালিয়াতি করে ভাইদেরকে বঞ্চিত করার অসৎ উদ্দেশ্যে স্বামীর নামে জমি লিখে দেওয়ায় কুমিল্লার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভুক্তভোগি কর্তৃক দায়েরকৃত মামলায় আসামীদের বিরুদ্ধে দীর্ঘ শুনানি শেষে গত সোমবার আদালত আসামীদের বিরুদ্ধে চার্জ গঠন করেন। চাঞ্চল্যকর এমন ঘটনাটি ঘটেছে উপজেলার চিওড়া ইউনিয়নের নোয়াপুর মজুমদার বাড়িতে।

আদালত সূত্র ও মামলার বাদী, ভুক্তভোগি তামজিদ মজুমদারের দায়েরকৃত এজাহার থেকে জানা যায়, বাদী তামজিদ মজুমদারের অগোচরে তার পিতার সম্পত্তির ২৩ শতক ভূমি তারই আপন দুই ভগ্নিপতি পরশুরাম উপজেলার রাজেশপুর গ্রামের আবু ইউছুফ ও ফেনী শহরের আলোকদিয়া গ্রামের আবুল কালাম একে অপরের যোগসাজসে এবং তাদের স্ত্রীদের সহায়তায় একই দাগের জায়গা স্বাক্ষর, ছবি ও টিপ সই জালিয়াতি করে নিজেদের নামে লিখে নেয়। পরবর্তীতে বিভিন্ন সময় মামলায় উল্লেখিত আসামীরা উক্ত জায়গা জবর-দখল করতে এলে ভুক্তভোগী তামজিদ মজুমদার স্থানীয় গণ্যমান্য লোকজনের সহযোগিতা নিয়ে বাধা প্রদান করেন। বিষয়টির সুষ্ঠু সমাধানের লক্ষ্যে ভুক্তভোগি তামজিদ মজুমদার গত ০১/১০/২০২২ইং তারিখে আদালতে একটি জালিয়াতি ও প্রতারণার মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে তৎকালীন সময়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো: রেজাউল করিম দীর্ঘ তদন্ত শেষে ঘটনার সত্যতা ও প্রমাণ পেয়ে আসামীদের বিরুদ্ধে আদালতে ৪৬৩/৪৬৪/৪৬৭/৪৬৮/৪৭১ ধারায় রিপোর্ট দাখিল করেন। এরই প্রেিিক্ষতে দীর্ঘ শুনানি শেষে গত ২৬/০৫/২০২৫ইং তারিখে আদালত আসামীদের বিরুদ্ধে চার্জ গঠন করেন এবং ভুয়া দলিলটি বাতিলের আদেশ প্রদান করেন। এক পর্যবেক্ষণে আদালত বলেন, পিতার সম্পত্তির নিরাপত্তার স্বার্থে আপন ভাইয়েরা তাদের বোনদেরকে আমানাত দিলে অভিযুক্ত দুই চতুর বোন প্রলোভনে পড়ে এবং তাদের ভাইদেরকে পথে নামানোর হীন উদ্দেশ্যে নিজ নিজ স্বামীকে রাজা বানাইতে গিয়ে ভুয়া দলিলের মাধ্যমে জমি লিখে দিয়ে আজ নিজেরাই ফেঁসে গেলেন। অপর দিকে আদালতে মামলা চলাকালীন সময়ে মামলার বাদীর বড় ভাই কুয়েত প্রবাসী সাইফুর রহমান মজুমদারের নির্মাণাধীণ বাড়ীতে গত ২৮/১২/২০২৪ইং তারিখে অভিযুক্ত আবু ইউছুফ ২০/৩০জন সন্ত্রাসী প্রকৃতির লোকজন নিয়ে হামলা ও লুটপাট চালিয়ে জোরপূর্বক সাইফুর রহমানের বাড়ী দখল করে নেয় এবং স্থানীয় একটি রাজনৈতিক প্রভাবশালী মহলকে পাওয়ার অব অ্যাটর্নি করে মোটা অংকের চাঁদা দাবী করে। এ বিষয়ে ভুক্তভোগির স্ত্রী চৌদ্দগ্রাম থানায় আবু ইউছুফ সহ অজ্ঞাতনামা আরও ২০/৩০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করে এবং পরিস্থিতি স্থিতিশীল করে। ভ্ক্তুভোগি কর্তৃক আদালতে দায়েরকৃত অপর একটি মামলায় কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর আদালত বিবাদমান ওই ২৩ শতক জমির ওপর স্থিতি অবস্থা (নিষেধাজ্ঞা) জারী করে এবং চৌদ্দগ্রাম থানা পুলিশকে সরেজমিন তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের আদেশ প্রদান করেন। মামলার তদন্ত কর্মকর্তা কাগজপত্র পর্যালোচনা করে গত ১৬/৪/২০২৫ইং তারিখে বাদীর পক্ষে বিজ্ঞ আদালতে তদন্ত রিপোর্ট দাখিল করেন। সোমবার আদালত অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন করেন। দলিল জালিয়াতির মাধ্যমে প্রবাসীর বাড়ি দখলের অপচেষ্টা ও হয়রানির প্রতিবাদে স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। বিষয়টি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আইনজীবী নন, তবু ‘বারের সদস্য’! হাইকোর্টে জামিন

আদালত প্রতিবেদক : প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৬ এএম
আইনজীবী নন, তবু ‘বারের সদস্য’! হাইকোর্টে জামিন

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য না হয়েও নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে জামিন নেওয়ার অভিযোগ উঠেছে এক ধর্ষণ মামলার আসামির বিরুদ্ধে। এ ঘটনায় আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন ও প্রতারণার অভিযোগ তুলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

মামলার নথি ও ভুক্তভোগীর দাখিল করা আবেদন সূত্রে জানা যায়, কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন নারী ও শিশু মামলা নং-৫৯/২০২৫ (কোতোয়ালী মডেল থানা সি.পি. নং-৬৫৬/২০২৫) মামলার আসামি মোঃ মেহেদী হাসান (৩৯)। তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক এবং বর্তমানে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত।

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় দায়ের করা মামলায় অভিযুক্ত মেহেদী হাসান গত ২৪ মে গ্রেপ্তার হয়ে কারাবন্দী ছিলেন। নিম্ন আদালতে জামিন না পাওয়ার পর তিনি হাইকোর্টে ফৌজদারি আপিল নং-৩৬৩৭/২০২৫ দায়ের করেন।

মামলার নথিতে থাকা তথ্য অনুযায়ী, হাইকোর্টে শুনানির সময় আসামিপক্ষ থেকে আদালতকে জানানো হয়— “accused petitioner is a member of Comilla Bar Association”। অর্থাৎ, আসামিকে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে উপস্থাপন করা হয়।

এরপর গত ১ সেপ্টেম্বর হাইকোর্ট তাকে জামিন মঞ্জুর করেন।

তবে অনুসন্ধান ও সংশ্লিষ্ট নথিপত্রে পাওয়া তথ্য অনুযায়ী, মোঃ মেহেদী হাসান কুমিল্লা জেলা আইনজীবী সমিতির কোনো সদস্য নন। তিনি মূলত একজন সরকারি হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত।

এ অবস্থায় আসামিপক্ষ থেকে তাকে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে আদালতে উপস্থাপন করার বিষয়টি নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। ভুক্তভোগী বাদীপক্ষের অভিযোগ, মিথ্যা পরিচয় ও তথ্য উপস্থাপনের মাধ্যমে আদালতকে বিভ্রান্ত করে বেআইনিভাবে জামিনের সুবিধা নেওয়া হয়েছে।

এ ঘটনায় আসামি ও তার তদবিরকারকের বিরুদ্ধে জালিয়াতি, মিথ্যা তথ্য প্রদান ও প্রতারণার অভিযোগে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ আবেদন করা হয়েছে।

পাশাপাশি, মিথ্যা পরিচয় বা তথ্যের ভিত্তিতে জামিন নেওয়া হয়ে থাকলে সেই জামিন বাতিলের (Bail Cancellation) জন্য হাইকোর্টে প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বাদীপক্ষ।

ঘটনাটি এখন যে প্রশ্ন সামনে এনেছে

একজন সরকারি হাসপাতালের নার্স কীভাবে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে উচ্চ আদালতে উপস্থাপিত হলেন এবং সেই তথ্যের ভিত্তিতে জামিন মঞ্জুর হয়েছে কি না এ বিষয়টি এখন সংশ্লিষ্ট মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

বাদীপক্ষের দাবি, আদালতে উপস্থাপিত তথ্যের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

মামলাটি বিচারাধীন থাকায় অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের এখতিয়ারভুক্ত।

অস্ত্র-মাদক, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে প্রথম কুমিল্লা জেলা পুলিশ, পুরস্কৃত এসপি আনিসুজ্জামান পিপিএম

এটিএম মাজহারুল ইসলাম: প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৬ পিএম
অস্ত্র-মাদক, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে প্রথম কুমিল্লা জেলা পুলিশ, পুরস্কৃত এসপি আনিসুজ্জামান পিপিএম

অস্ত্র ও মাদক উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও সততা নিশ্চিত করার ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সারাদেশের মধ্যে প্রথম পুরস্কার পেয়েছেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান, পিপিএম।

গত শনিবার (২৯ আগস্ট) ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ত্রৈমাসিক অপরাধ সভায় কুমিল্লা জেলা পুলিশের এ সাফল্যের স্বীকৃতি হিসেবে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

অস্ত্র ও মাদকবিরোধী অভিযান জোরদার, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও সততা নিশ্চিত করার ক্ষেত্রে কুমিল্লা জেলা পুলিশের কার্যক্রম মূল্যায়ন করে এ সম্মাননা দেওয়া হয়।

পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, এ অর্জন কেবল তাঁর একার নয়, এটি পুরো কুমিল্লা জেলা পুলিশের সম্মিলিত টিমওয়ার্কের ফল। এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের কাজের গতি আরও বাড়িয়ে দেয়।

তিনি বলেন, কুমিল্লা জেলা পুলিশের প্রতিটি সদস্য আন্তরিকতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি কুমিল্লাবাসীর সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এসপি বলেন, এ অর্জনের পেছনে কুমিল্লার জনগণ ও জনপ্রতিনিধিদের সহযোগিতা রয়েছে। তাঁদের সহযোগিতা ছাড়া এ সাফল্য অর্জন করা সম্ভব হতো না।

তিনি আরও বলেন, কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও স্বাভাবিক রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর। অপরাধ দমন, মাদক ও অস্ত্রের বিরুদ্ধে অভিযান এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও জেলা পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হবে।

চৌদ্দগ্রামে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০২ পিএম
চৌদ্দগ্রামে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৬ সেপ্টেম্বর) সকালে গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আবু সাইদ মজুমদার এর সভাপতিত্বে এবং অত্র মাদরাসার অধ্যক্ষ মাওলানা জাকারিয়ার সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ণ ক্যাবলস লিমিটেড এর পরিচালক ও প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট এন্ড হাউজিং লিমিটেড এর চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মো. মফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুণবতী আল-ফারাবী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. মঞ্জুর আহমেদ সাকি, বিশিষ্ট আইনজীবি, ঢাকা জজ কোর্টের এপিপি এডভোকেট ওমর ফারুক, গুণবতী ফাজিল (ডিগ্রী) মাদরাসার গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ইকবাল হোসেন লিটন এবং আব্দুল কুদ্দুছ। এ সময় মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

×