দেবিদ্বার জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্ভোধন
দেবিদ্বার জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্ভোধন উপলক্ষে মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ) সকাল ১১টায় কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বড় আলমপুর সাইলচর কোড়েরপাড় প্রতিষ্ঠানে এ সভা অনুষ্ঠিত হয়।
হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ শাহিন আলম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দেবিদ্বার জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মো. মাহবুব হাসান।
এসময় উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাশেম ওমানী, জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, দেবিদ্বার প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির সাধারণ সম্পাদক ভিপি মোঃ ময়নাল হোসেন, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল, দেবিদ্বার মডেল ফারিয়ার সভাপতি মোঃ মনিরুল ইসলাম বাবু প্রমুখ।
ডাঃ শাহিন আলম সরকার বলেন, রোগীদের সেবার মান নিশ্চয়তায় সার্বক্ষনিক চিকিৎসকের উপস্থিতি ছাড়াও মেডিসিন, হৃদরোগ, অর্থপেডিক, ক্যান্সার, ইউরোলজি, লিভার, কিডনী, গাইনী, নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসকসহ প্যাথলজি, ইসিজি আল্ট্রাসনোগ্রাফিসহ বিভিন্ন ধরনের সেবার ব্যবস্থা রয়েছে। এছাড়া অসহায় ও দরিদ্র রোগীদের সল্পমূল্যে চিকিৎসা প্রদান করা হবে।



















