দেবীদ্বারে এসিল্যান্ডের অভিযানে ২ হাজার ফুট পাইপসহ ৪টি ড্রেজার মেশিন ধ্বংস

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"adjust":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
দেবীদ্বারে সবুজ ফসলি জমি ধ্বংস করে ড্রেজার মেশিন দিয়ে দিয়ে মাটি উত্তোলন করায় ২ হাজার ফুট পাইপসহ ৪টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে।
১৩ ই এপ্রিল (সোমবার) উপজেলার ভানী ইউনিয়নের পাঁচরঙ্গী ও বুড়ারপাড় এলাকায় ৪টি ড্রেজারসহ ২ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়েছে। এসময় ভানী ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা রাজীব মিত্রসহ ভানী পুলিশ ক্যাম্পের একদল পুলিশ উপস্থিত ছিলেন।
স্হানীয়রা জানান, এলাকার ফসলী জমি গুলো থেকে মাটি ব্যবসায়ীরা দিনে ও রাতে ড্রেজার মেশিন দিয়ে মাটি উওোলন করে ফসলী জমি গুলোকে ধ্বংস করে গর্তে পরিনত করতেছে।
তবে স্হানীয় কৃষক ও চাষিরা উপজেলা প্রশাসনের ড্রেজার মেশিন বিরোধী ভ্রাম্যমান কোর্ট পরিচালনা করে পাইপসহ ড্রেজার মেশিন ধ্বংস করায় ধন্যবাদ জানান। এই অভিযান চালু রাখলে ফসলী জমি ধংসের হাত থেকে বাঁচানো সম্ভব হবে বলে মনে করেন স্হানীয়রা।
স্হানীয়রা আরো জানান, উপজেলার দক্ষিণ ও পশ্চিম দিকের ভানীসহ পাশাপাশি ইউনিয়ন রাজামেহার, সুলতানপুর,ধামতী ইউনিয়নে প্রচুর পরিমাণে ড্রেজার মেশিন ব্যবসায়ী বেড়ে গেলেও উপজেলা প্রশাসন থেকে এই ইউনিয়ন গুলোর দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার দূরে হওয়ায় ড্রেজার মেশিন ও মাটি ব্যবসায়ীরা বিনা বাঁধায় কৃষি ও ফসলি জমি খননের মাধ্যমে গর্তে পরিনত করে ধ্বংস করতেছে। এই অসাধু মাটি ও ড্রেজার মেশিন ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখার জন্য উপজেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
তবে কৃষি জমি রক্ষায় এধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিন।














