দেবীদ্বারে সড়ক নির্মাণে নিন্মমানের রাবিস ইট; প্রশাসনের নির্দেশে সরালো ঠিকাদার

কুমিল্লার দেবীদ্বারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের ইট-খোয়া ও মাটি মিশ্রিত বালু ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদার শরিফুল ইসলামের বিরুদ্ধে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে ব্যাপক ভাইরাল হওয়ার পর ক্ষোভে ফুঁসে উঠেন স্হানীয় এলাকাবাসী। বিষয়টি উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হলে দেবীদ্বার পৌর সচিব মো. আবু জাফর গিফারী ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পান।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ) স্হানীয় এলাকাবাসীর অভিযোগে অভিযুক্ত ঠিকাদারকে নিম্নমানের সামগ্রী অপসারণের নির্দেশ দেন পৌর প্রশাসক।
পৌর-প্রশাসক জানান, নিম্নমানের ইট দিয়ে সড়ক নির্মাণের কোন সুযোগ নাই। সড়ক নির্মাণে কেন এসব নিম্নমানের রাবিস ইট ব্যবহার করা হলো তা খতিয়ে দেখার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে সর্তক করা হয়েছে।
পৌরসভার এক কর্মকর্তা সূত্রে জানা গেছে, কোভিড-১৯ প্রকল্পের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে দেবীদ্বার পৌরসভার এলাকায় পুরাতন বাজারের পূর্ব পাশের গোমতী বাঁধ থেকে মাছুয়াবাদ পর্যন্ত প্রায় ১ হাজার মিটার সড়ক মোট ৮০ লক্ষ টাকা (সড়ক পাকা করন) বরাদ্দ দেওয়া হয় মেসার্স আবদুল্লাহ এন্টারপ্রাইজ ট্রেডার্স প্রতিষ্ঠানকে।
ঠিকাদার শরিফুল ইসলাম জানান, আমি ভাল মানের ইট ও নির্মাণ সামগ্রি দিয়ে কাজ করেছি। গাড়ীর ড্রাইভার ও লেবার ভুলক্রমে কয়েকটি নিম্ন মানের ইট সামগ্রী বোঝাই গাড়ী ফেলে দিয়েছে পৌর প্রশাসক মহোদয় সরানোর নির্দেশ দিলে আমি ইট সামগ্রী সড়িয়ে নেই।
দেবীদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়সল উদ্দিন জানান,‘সড়কটি আমি সরেজমিনে পরিদর্শন করেছি। নিম্নমানের ইট সামগ্রী সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। সড়ক নির্মাণে কোন অবস্থাতেই নিম্নমানের সামগ্রী ব্যবহার করা যাবে না।



















